কবিতা লিখে , বাংলাসাহিত্য তথা বিশ্ব সাহিত্যের কোনো প্রবাদ পুরুষ , জুতা পেয়েছেন বলে আমার
জানা নাই।
আমি-ই হয়তো ইতিহাসের প্রথম কবি, যে , জুতা গ্রহণ করেছি।
কিছুদিন আগে, সুইডেন থেকে আমার জন্য এক জোড়া জুতা উপহার পাঠিয়েছেন আমার একজন
কবিতার পাঠক। পুরুষ কবি, নারী অনুরাগীর কাছ থেকে অনুপ্রাণিত বোধ করবেন , সেটাই স্বাভাবিক।
আমি, বিপরীত লিঙ্গের জন্য নয়,
বিষ্মিত হয়েছিলাম কয়েকটি কারনে-
এক. উপহারটি জুতা কেন ?
দুই. কবিতার সঙ্গে হৃদয়ের সম্পর্ক, জুতার সম্পর্ক কি ?
তিন. আরো চমকপূর্ন ছিলো , শর্তটি। তার নাম কখনো কাউকে প্রকাশ করা যাবে না।
তার স্বামী একজন বাঙালি। আমার কবিতা তার চক্ষু শূল ।
চার. সবচে' বিষ্ময়কর ছিলো- মাপটা সম্পূর্ণ সঠিক ছিলো /
তাহলে কি, যে আত্মাসমূহে আমি ধ্বণিত হউ, তাদের সাথে আমার সত্যি কোনো
আধ্যাত্মিক যোগাযোগ স্থাপিত হয়েছে ৎ.?
কবিতা ভালো লাগার সাথে, স্বামী , স্ত্রীর সংঘর্ষের সংযোগ কোথায় ?
আমি অেনকক্ষন বোকার মতো ফ্যা ফ্যা করে ক্যাবলাকান্তের মতো হাসলাম।
আমার ধারনা , মেয়েটি কবিতা পড়ে , আমার প্রেমে পড়েছে।
স্বামী বেচারা টের পেয়ে কষ্ট পেয়েছে।
অনেকদিন কবিতা লিখি না।
কবিতা লেখাটাকে পাপ মনে হয়।
এরকম অনেক মেয়েকে আমি জানি,
আমার কবিতা পড়তে পড়তে , যাদের সিস্টেম ফল করেছে।
এরা অন্য এক জগতে বাস করে।
বাস্তবতা থেকে আমি তাদেরকে পরবাস্তবতা, অতি বাস্তবতা আর যাদু বাস্তবতায়, এমন ভাবে ঢুকিয়ে দিয়েছি যে, তারা এখন, সেখান থেকে আর বেরিয়ে আসতে পারছে না।
তাদের কষ্টটা আমাকেও কখনো ছুঁয়ে যায়।
প্রায় দু,মাস পরে জেনেছি, ১৮ হাজার টাকায় এক জোড়া জুতা সে পাঠিয়েছে,
বৃত্তি আর পুরষ্কারের টাকা দিয়ে।
আজ সে স্কাইপ করলে আমি প্রশ্ন করেছি-কবিতার সঙ্গে হৃদয়ের সম্পর্ক, জুতার সম্পর্ক কি ?
সে আমাকে অবাক করে দিয়ে উত্তর দিয়েছে-
আপনার হৃদয়ের আয়তন আমি জানি।সেটাকে কিছু দিয়ে ধরবার বস্তু আমার জানা নাই।
আপনার হৃদয়খানি আগলে রাখতে পারবো না , জানি।
চরন দু'খানি রাখি।
কথাটা শূনে, আমার কবি জীবন ১২৫ বার এমন ভাবে স্বার্থক হলো যে, আমার চোখ থেকে
আপনা আপনি জল টপ টপ করে পড়তে লাগলো।
আমি কণ্ঠকে শক্ত করে বললাম-
এরকম আর করবে না, আমি পছন্দ করি নাই।
আমি তাকে প্রশ্রয় দিলে সে , আরো অন্ধ হয়ে যাবে।
কিন্তু, আমি চাই,
সে আমর কবিতা দু'চোখ খোলা রেখে ভালোবাসুক।
এখন আমি আর কবিতা লিখি না।
কবিতা লিখলে , আমার মনে হয় ,
আমি পাপ করছি।
কেননা,
এতো ভালোবাসার রীন ,
কখনো শোধ দিতে পারবো না।
Click This Link
আলোচিত ব্লগ
২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন
৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন
পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?
টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন
বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!
পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন
পুরানো সেই দিনের কথা ....

নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।