১২ বছর ল্যাংটা পাগল , যদি , এক ধ্যানে মগ্ন থাকে সাঈয়ের সাধনায়,
আমার সৃষ্টিকর্তাও তার ভেতরে , তার প্রেমে সাড়া দেয়।
গত তেরো বছরে আমি একটি অদ্ভুদ ক্ষমতা অর্জন করেছি।
ডেভিড কপারফিল্ডের থেকেও তা অনেক বেশী বিষ্ময়কর।
এখন পর্যন্ত তোমার দু'টি হাত, তোমার নিয়ন্ত্রনে আছে।
কিন্তুু, কিছুক্ষণ পরে,
আমার ভালোবাসার শক্তিতে, তা আমাকেই জড়িয়ে ধরবে।'
এখন আমার কাছে আছে , ১০০ কোটি হাত।
আমি বাংলা ভাষার কথা লিখি,
কিন্তু, আমার একটি আলাদা ভাষা আছে, যা আন্তর্জাতিক মানদন্ডের।
ভালোবাসার ভাষা।
আমার এই ভাষাটি যেমন বোঝে, একটি খরগোশ,
তেমন বোঝে একটি পুরুষ বা নারী।
কামানের গোলাকে আমি গোলাপে বিবর্তিত করতে পারছি।
আমি আমার ৫ ফুট ৬ ইঞ্চির শরীর থেকে কোটি কোটি মাইল জুড়ে চেতনায় বিস্তৃত হয়েছি।
দখিনা বাতাস কে আমি উত্তরে পাঠাতে পারছি।
নদীর ঢেউগুলো , মাথা তুলে নতুন সুরে গান গাইতে পারছে আমার ইশারায়।
গাছের পাতার ফাঁকে ফাঁকে আমি রোদের চমক নিয়ে সবেগে আঘঅত করতে পারছি
অন্ধকার হৃদয়ে।
আমি কেউ নই।
আমি তোমার ভেতর লুকিয়ে থাকা,
তোমারই সাধের ভালোবাসার মুখ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


