চার দেশীয় গ্যাস পাইপলাইনের সঙ্গে যুক্ত হতে বাংলাদেশকে এডিবি’র আহ্বান
বৃহস্পতিবার, ১২ জুলাই ২০১২
চার দেশীয় গ্যাস পাইপলাইনের সঙ্গে যুক্ত হওয়ার জন্য বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে আবেদন করতে অনুরোধ করেছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। বাংলাদেশকে সেই আবেদন করতে হবে ১৫ই জুলাইয়ের মধ্যে। গতকাল ন্যাচারাল গ্যাস এশিয়া ডটকম এ খবর দিয়েছে। এতে বলা হয়, চারদেশীয় ওই গ্যাস পাইপলাইনে যুক্ত হওয়ার খুব কাছাকাছি পৌঁছে গেছে বাংলাদেশ। তুর্কমেনিস্তান, আফগানিস্তান, পাকিস্তান ও ইন্ডিয়ার মধ্য দিয়ে ২০১৬ সালের মধ্যে চালু হচ্ছে ওই গ্যাস পাইপলাইন। এ চারটি দেশের ইংরেজি নামের প্রথম বর্ণ নিয়ে এর সংক্ষিপ্ত রূপ দেয়া হয়েছে টিএপিআই (টাপি)। এর আগে বাংলাদেশ ওই প্রকল্পে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছিল। বিষয়টি নিয়ে টাপি’র পরিচালনা পরিষদ গত ২৩শে মে বৈঠকে বসে। সেখানে এ প্রকল্পে বাংলাদেশের যুক্ত হওয়ার আগ্রহ নিয়ে আলোচনা হয়। এরপর এডিবি আগামী ১৫ই জুলাইয়ের মধ্যে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে আবেদন করতে বলে।
ওই রিপোর্টে আরও বলা হয়, বাংলাদেশ গুরুতর বিদ্যুৎ সঙ্কটে ভুগছে। এতে বিদ্যুতের ওপর নির্ভরশীল জনমানুষের দুর্ভোগ বেড়েছে। এ অবস্থায় সরকার সমস্যার দ্রুত সমাধানের জন্য ব্যয়বহুল রেন্টাল পাওয়ার প্ল্যান্টের দিকে ঝুঁকে পড়েছে। মধ্যপ্রাচ্যের তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির চেয়ে যদি তুর্কমেনিস্তান থেকে গ্যাস আমদানি সস্তা হয় তাহলে টাপি’র সঙ্গে বাংলাদেশের যুক্ত হওয়া বেশি যথার্থ হবে। গত মে মাসে তুর্কমেনিস্তান-আফগানিস্তান-পাকিস্তান-ভারত (টাপি) পাইপলাইনের মাধ্যমে গ্যাস বিক্রির বিষয়ে তুর্কমেনিস্তান একটি চুক্তি স্বাক্ষর করে। পাকিস্তানের ইন্টার স্টেট গ্যাস সিস্টেম এবং ভারতের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গেইলের সঙ্গে তুর্কমেনিস্তানের রাষ্ট্রীয় গ্যাস কোম্পানি তুর্কমেন গ্যাস বিক্রি সংক্রান্ত ওই চুক্তিতে স্বাক্ষর করে। এই পাইপলাইন কার্যকর হলে তুর্কমেনিস্তান থেকে ১৭৩৫ কিলোমিটার পাইপলাইন পাড়ি দিয়ে গ্যাস যাবে আফগানিস্তানে। সেখান থেকে পাকিস্তান হয়ে যাবে ভারতে। এর মাধ্যমে দিনে ৯ কোটি ঘনমিটার গ্যাস পরিচালন করা সম্ভব হবে। এ প্রকল্প আগামী ২০১৬ সালের মধ্যে সম্পন্ন হওয়ার কথা। এ বিষয়ে পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর বলেছেন- টাপি’র মাধ্যমে ওই গ্যাস পাইপলাইনে যুক্ত হতে খরচ বেশি হবে। তাই মিয়ানমারের সঙ্গে যুক্ত হতে যোগাযোগ বাড়িয়েছে বাংলাদেশ।
[link|http://www.mzamin.com/details.php?nid=MTMxMTI=&ty=MA==&s=Mjc=&c=MQ==
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।