ভাই জানেরা খুব সমস্যায় আছি। আমার মেইন জী-মেইল আইডিতে সাইন ইন করতে পারছি না। দেখাচ্ছে যে, আমার প্রদানকৃত পাসওয়ার্ড অথবা ইমেইল এড্রেস ভুল। কিন্তু আমি যে সঠিক পাসওয়ার্ড ও ইমেইল এড্রেস দিয়েছি তা ৫০০% নিশ্চিত।
তার মানে আমার ইমেইলটি কার দ্বারা হ্যাক করা হয়েছে। একজন সন্দেহের তালিকাতেও রয়েছে। আমি প্রায় ৩,৪ দিন ধরে ইমেইল আইডিটিতে সাইন ইন করতে পারছি না। ৩,৪ দিন আগে আমার কাছে একটি ইমেইল এড্রেস থেকে ইমেইল আসে যে, সে আমার ইমেইল এড্রেস http://www.mywibes.com হতে পেয়েছে। এবং সে আমার সাথে বন্ধুত্ব করতে চায়। তাই আমি তাকে একটি ইমেইল করি। এই কথা সত্য যে, এই ওয়েব সাইটিতে আমার প্রোফাইল আছে। কিন্তু আমি তাকে ইমেইল পাঠানোর পর থেকে আর আমার ইমেইলে সাইন আপ করতে পারছি না। প্রথমে মনে করেছিলাম মোবাইল হতে চেষ্টা করছি তাই হয়ত সমস্যা হচ্ছে। কিন্তু না! আজ কে কম্পিউটার হতেও একই সমস্যার সম্মুখীন হলাম।
পাসওয়ার্ড চেঞ্জ করতে চেষ্টা করলাম। কিন্তু তারা সিকোরিটি কোয়েকশন চায়। কিন্তু আমার কোন সিকুরেটী কোয়েকশনই মনে নাই। এমন কী Alternative ইমেইল কোনটি তাও মনে নাই। এমন অবস্থায় আমি কী করতে পারি। জানালে চীর ঋণী থাকব।
আপনাকে ধন্যবাদ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


