somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভাষা আন্দোলন ও আমার দাদা

২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ ২০শে ফেব্রুয়ারী। আজ থেকে ৬২ বছর আগের কথা, ১৯৫২ সাল। ভাষা আন্দোলনের টান টান উত্তেজনা পুর্ন সময়। আমার দাদা “মোঃ সাইফুল ইসলাম” তৎকালীন পুর্বপাকিস্তানের পাবনা জেলার অন্তর্গত সিরাজগঞ্জ থানার (বর্তমান সিরাজগঞ্জ জেলা ) “ইসলামিয়া সরকারি কলেজ” এর ইন্টারমিডিয়েট ২য় বর্ষের ছাত্র ছিলেন।
তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রায় সর্বত্রই বায়ান্নর ভাষা আন্দোলন কমবেশি জনঘনিষ্ঠতা পেলেও কিছু অঞ্চলে আন্দোলন তেমন গতি পাচ্ছিল না। এমন একটি অঞ্চল ছিল সিরাজগঞ্জ জেলা। ভাষার দাবিতে সিরাজগঞ্জে আন্দোলন সৃষ্টির জন্য এগিয়ে এলেন মওলানা আব্দুল হামিদ খান ভাসানী, যিনি পরবর্তী সময়ে 'মজলুম জননেতা' আখ্যা পান।ইতিমধ্যে ভাসানীর সঙ্গে সম্পৃক্ত হন প্রাদেশিক পরিষদের সদস্য মওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ। এনায়েতপুরের পীর ওলি হজরত খাজা ইউনুস আলী নকশবন্দী মোজাদ্দেদী (রহ.) তার সমর্থকদের নিয়ে ভাষা আন্দোলনে সমর্থন দেন।
১৯৫২ সালের ২৭ জানুয়ারি খাজা নাজিমুদ্দিন পলটন ময়দানের এক জনসভায় দীর্ঘ ভাষণ দেন। তিনি মূলত জিন্নাহ্'র কথারই পুনরুক্তি করে বলেন, পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু। রেডিওতে সরাসরি সম্প্রচারিত তাঁর ভাষণে তিনি আরো উল্লেখ করেন যে কোনো জাতি দু'টি রাষ্ট্রভাষা নিয়ে সমৃদ্ধির পথে এগিয়ে যেতে পারেনি। নাজিমুদ্দিনের বক্তৃতার প্রতিবাদে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ ২৯ জানুয়ারি প্রতিবাদ সভা এবং ৩০ জানুয়ারি ঢাকায় ছাত্র ধর্মঘট পালন করে। সেদিন ছাত্রসহ নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় সমবেত হয়ে ৪ ফেব্রুয়ারি ধর্মঘট ও প্রতিবাদ সভা এবং ২১ ফেব্রুয়ারি প্রদেশব্যাপী হরতাল পালনের সিদ্ধান্ত নেয়।
তমদ্দুন মজলিশ ও রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সেই আহব্বানে সারাদিয়ে, সারাদেশের ছাত্র জনতা ও সাধারন মানুষ মিলে দেশের বিভিন্ন স্থানে ২১শে ফেব্রুয়ারী ধর্মঘট ও বিক্ষোভ মিছিল বের করে।সিরাজগঞ্জের সেই বিক্ষোভ মিছিলে যোগদেয়ার জন্য, আমার দাদা ও তার কয়েকজন বন্ধু মিলে ২০শে ফেব্রুয়ারী রাতে বিভিন্ন ধরনের স্লোগান সমৃদ্ধ পোস্টার ও ব্যানার লিখেছেন। শুধু তাই নয়, তাদের অন্যান্য বন্ধুদেরও বিক্ষোভ মিছিলে যাওয়ার জন্য উৎসাহিত করেছেন। তারা সারারাত পোস্টার লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের দেশাত্মবোধক গান গেয়েছেন।
পরদিন, ২১শে ফেব্রুয়ারী সকালবেলা সারাদেশে ছাত্ররা বিক্ষোভ মিছিল বের করে। ঢাকায় ১৪৪ ধারা ভঙ্গের জন্য, পুলিশ মিছিলে বাধাদেয় ও কয়েকজন ছাত্রনেতাকে গ্রেফতার করে। এরই প্রতিবাদে বিক্ষুব্ধ ছাত্র জনতা দুপুরে আবার মিছিল বের করলে পুলিশ মিছিলে গুলিবর্ষন করে, এতে ঘটনাস্থলেই আব্দুল জব্বার ও রফিক উদ্দিন আহমেদ শহীদ হন।
ছালাম তোমাদের, তোমরা যারা বুকের রক্তদিয়ে আমাদের মায়ের ভাষা ফিরিয়ে দিয়েছ।
আমার দাদা “মোঃ সাইফুল ইসলাম”, আমি আপনার জন্য গর্বিত।
মোঃ মাইনুল ইসলাম রনী
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্র হলো সংখ্যাগরিষ্ঠের মত এবং শরিয়া আইন হলো সকল পক্ষের সম্মতি বিশিষ্ট ইসলামী হুকুমতের আইন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:১৯



সূরাঃ ৬ আনআম, ১১৬ নং আয়াতের অনুবাদ-
১১৬। যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথামত চল তবে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। তারা তো শুধু অনুমানের অনুসরন করে:... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×