somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দৈনন্দিন ঘটে যাওয়া উক্তি

২২ শে মার্চ, ২০২৪ দুপুর ২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




আসুন দৈনন্দিন ঘটে যাওয়ার কথাবার্তার ওয়াজ নসিহত করি। কথা গুলো আপনার চোখের সামনে ভেসে উঠতে পারে।
(১) যার সম্মান আছে সে অন্যদের সম্মান দিয়ে কথা বলতে পারে এটাই সত্য।
(২) যার সম্মান নেই সে অন্যকে সম্মান দিতে পারে না যদিও সে সবার সামনে সম্মান দেয় এবং সুযোগ পেলেই অপমান করে বা কটুক্তি করে।
(৩) একজন সম্মানিত ব্যক্তি কখনই অন্যের সমালোচনা করেন না, একটি বিষয় পরীক্ষা না করা পর্যন্ত মুখ খোলেন না যতক্ষণ না তা সত্য না মিথ্যা প্রমাণিত হয়।
(৪) যিনি নিম্নবিত্ত পরিবার থেকে উঠছেন এবং হঠাৎ একটি সমৃদ্ধ জীবনযাপন করছেন; তাদের অধিকাংশই অহংকারী আচরণ প্রতিফলিত করে।

(৫) উচ্চ চিন্তার মানুষ, সত্যিকারের মানুষ সমাজের কোনো মানুষকেই ছোট করে দেখে না।
(৬) কিছু লোক আছে মুখে ভাল কথা বলে তাদের কাজে বিপরীত তাদের থেকে সতর্ক থাকুন।
(৭) মানব জগতের সবচেয়ে বিপজ্জনক ব্যক্তি সেই ব্যক্তি যার চরিত্র বোঝা কঠিন।

(৮) রক্তের বা আত্নীয় বা কাছের মানুষ বেইমানি করলে, এখানেই মানুষ সবচেয়ে বেশি আঘাত পেয়েছে ।
(৯) গুজব দ্রুত ছড়িয়ে পড়ে এবং এই উপলক্ষে বিরোধী চক্র, হিংসাত্মক চক্র এবং দুর্বৃত্তরা একত্রিত হয় এবং ভুল তথ্য ছড়িয়ে আনন্দ পায়। এইভাবে চলছে কিছু মুখোশ পড়া সমাজ।

(১০) বুদ্ধি, বিবেক, আত্মসংযম প্রতিটি সু নাগরিকের থাকা কর্তব্য।
(১১) মানুষ ভুল করে কেউ ইচ্ছাকৃত কেউ অনিচ্ছাকৃত। তবে সহজে কোনো মানুষ ভুল স্বীকার করে না।
(১২) যেমন কুকুর তেমন মুগুর না থাকলে মন্দ সমাজে টিকে থাকা কঠিন।
(১৩) যে একবার ঠকে তাকে দ্বিতীয়বার বিশ্বাস করা কঠিন।

(১৪) মানুষের মধ্যে অনেক ধরনের মানুষ আছে মানুষের আচরণের বৈচিত্র্য বোঝা কঠিন।
(১৫) মানুষ তার নিজের ভুল দেখতে পায় না। অন্যের ভুল ধরা নীচ মানুষের অভ্যাস।

(১৬) ধর্মের কল বাতাসে নড়ে, মোল্লারা পরকাল সম্পর্কে জানাতে চায় এবং অন্যদের মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিতে চায়, কিন্তু তারা যে মরবে সে কথা বলতে চায় না, তারা সহজে মরতে চায় না। .
(১৭) বর্তমানে মোল্লা মৌলবী কি গায়েবী খবর জানেন? কেউ জান্নাতের সার্টিফিকেট পেয়েছে তার কোন নিশ্চয়তা আছে। আল্লাহ তার ইবাদত কবুল করছেন তার কোন নিশ্চয়তা কোথায়? একজন মোল্লা নিজেকে ফেরেশতার সমতুল্য মনে করে তবে সে বক ধার্মিক।
(১৮) একজন পুরুষ খারাপ করছে তাই বলে সকল পুরুষ জাতি খারাপ হতে পারে না। একজন নারী খারাপ করছে তাই বলে সকল নারী জাতি খারাপ হতে পারে না। মানুষ মাত্রই ভিন্ন চরিত্রের অস্তিত্ব।
সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০২৪ রাত ৯:১৮
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন

যতবার শেষ, ততবার শুরু

লিখেছেন রাজসোহান, ০৬ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১১



তেরো বছর বয়সে রবীন্দ্রনাথের মা মারা যান। জীবনস্মৃতিতে তিনি সেই রাতের কথা লিখেছেন। "যে রাত্রীতে তাঁহার মৃত্যু হয় আমরা তখন ঘুমাইতে ছিলাম। তখন কত রাত্রি জানি না, একজন পুরাতন... ...বাকিটুকু পড়ুন

জুলাই যোদ্ধা!

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৪৭


এই লোকটির নাম আল আমিন। সে বিশেষ একটি দলের হয়ে জুলাই মঞ্চে জ্বালাময়ী বক্তব্য দেয় মাঝেমধ্যে। এর সম্পর্কে গুরুতর একটি অভিযোগ উঠেছে, সে নাকি ৫ আগস্ট দিবাগত রাতে ময়মনসিংহের দাপুনিয়া... ...বাকিটুকু পড়ুন

তুমি যা জানো, আমি তা জানি না

লিখেছেন রাজীব নুর, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



তোসার সাথে কথা চালাচালি হয় না মেলাদিন;
বসন্তদিনে অস্ত গেলেই বেশ জমিয়ে,
আড্ডা হতো চিলেকোঠার বারান্দায়।
তোমার মতো স্মৃতিশক্তি প্রখর না হলেও
ভালোই হতো স্মৃতিচারণ।
কতো যে স্মৃতিসমষ্টি- দগদগে-... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

×