somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিজের ভাই দোষ করলেও চড় দিতাম: ওবায়দুল কাদের

০২ রা সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঈশ্বরদীতে রেলকর্মীকে চড় দেওয়ার ঘটনায় ক্ষমতার দাপট দেখানোর কিছু ছিল না বলে মন্তব্য করেছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার রাজধানীতে এক মতবিনিময় সভায় তিনি বলেন “এ ঘটনা ক্ষমতার দাপট ছিল না, নিজের ছোট ভাই দোষ করলেও এ কাজ করতাম।”

শনিবার ঈশ্বরদী রেলওয়ে জংশন পরিদর্শনের সময় যাত্রীর কাছ থেকে অতিরিক্ত টাকা দাবির অভিযোগ শুনে মহানন্দা এক্সপ্রেসের যাত্রী তত্ত্বাবধানকারী (অ্যাটেনডেন্ট) বলরাম দাসকে চড় মারেন রেলমন্ত্রী ওবায়দুল কাদের।

এ প্রসঙ্গে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে সড়ক ও জনপথ বিভাগের বিভিন্ন জোন ও সার্কেলের কর্মকর্তাদের সঙ্গে প্রকল্প সংক্রান্ত মতবিনিময় সভায় রেলমন্ত্রী বলেন, “একটা মানুষের কখন ক্ষোভের প্রকাশ হয় তা বুঝতে হবে। পাকশী রেল বিভাগে লুটতরাজ চলছে, সম্পত্তি বেদখল হয়ে যাচ্ছে, এসব দেখে স্টেশনে আসার পর মহানন্দা এক্সপ্রেসে এক ছিন্নবস্ত্র মহিলা ও পুরুষ অভিযোগ করেন যে সিটে বসতে এফআই অতিরিক্ত টাকা চাচ্ছে।”

“ঘটনার সময় স্টেশনে প্রায় ১০ হাজার লোক ছিল এবং এ সময় সবাই হাতে তালি দিয়েছে”, যোগ করেন তিনি।

এ খবর প্রকাশ করায় গণমাধ্যমগুলোকে ধন্যবাদ জানান ওবায়দুল কাদের।

কাজের জন্য অনেকের সঙ্গে অনেক সময় ‘কঠিন আচরণ’ করতে হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন “পার্সেন্টেজ খেলে কঠিন হতে পারতাম না।”

গত কয়েক মাসে অনেক কর্মকর্তা-কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বলেও কাদের জানান। তিনি বলেন, কারণ দর্শানোর পর তারা কাজ করছে জানতে পেরে অনেককেই ক্ষমা করে দেওয়া হয়েছে।

‘সব রাস্তা চলাচলের উপযোগী হবে’

আগামী বছরের এপ্রিল মাসের মধ্যে সারা দেশের রাস্তা সম্পর্ণূভাবে যানচলাচলের উপযোগী করার আশা প্রকাশ করে কাদের বলেন, এবার বাজেটে এ জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্ধ রয়েছে।

সড়ক ও জনপথ বিভাগের বিভিন্ন জোন ও সার্কেল এবং মন্ত্রণালয়ের কর্মকর্তাদের প্রশংসা করে মন্ত্রী বলেন “ঈদে যাতায়াত ব্যবস্থা সচল রাখতে বিষয়টি চ্যালেঞ্জ হিসেবে নেওয়া হয়েছিল। জনগণের দুর্ভোগ সহনীয় পর্যায়ে রেখে স্বস্তি দিতে পেরেছি, একটি টিম ওয়ার্কের মাধ্যমে একটা অগ্নিপরীক্ষা পার করা হয়েছে।”

সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্য মন্ত্রী বলেন, “এখানে কিছু ফাঁকিবাজ ও অনিয়ম করার লোক রয়েছে। আমি ব্যবস্থা নিয়েছি, তবে কঠিন কিছু জায়গায় এখনো যাইনি, এসব জায়গায় আস্তে আস্তে যাওয়া হবে।”

যোগাযোগ সচিব এমএএন ছিদ্দিকসহ মন্ত্রণালয়ের ঊধ্বর্তন কর্মকর্তারা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

সূত্র
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:২৩
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×