কষ্টের হাসি
৩১ শে মে, ২০০৯ রাত ১০:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কাঁদিনি আমি, হেসেছি শুধু
চোখের সামনে ছেলেটি যখন
ধুলোয় লুটিয়ে পরে,
ওই সাহেবের চড়ে,
বলিনি কিছুই দেখেছি শুধু।
মেয়েটি শুধু কাঁদে আর কাঁদে
গালের পোড়া অশ্রুতে ভেজে
মেম সাহেব হেসে উঠে বলে,
"ফাঁকিবাজ মেয়ে তাই তো ধরে,
গালটি তার দিয়েছি পুড়ে"।
বলিনি কিছুই শুনেছি শুধু।
আচ্ছা ! ওই সাহেবকে যদি
মারি আমি এক চড়?
থাকবে কি ঘাড়ে আমার এ ধর?
অথবা ওই মেম সাহেবের ঘাড়টি ধরে
দেই যদি তার গালটি পুড়ে
চোদ্দশিকে আমায় দেবেই ভরে।
তাইতো সে ভয়ে,
কাঁদিনি আমি, হেসেছি শুধু
বলিনি কিছুই, দেখেছি শুধু
বলিনি কিছুই, শুনেছি শুধু।
আসুন আমরা শিশুশ্রমের বিরুদ্ধে সোচ্চার হই
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০০৯ রাত ১০:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন