somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অন্যকে জিমেইল ব্যবহারের দায়িক্ত দেওয়া

১৯ শে ডিসেম্বর, ২০১০ রাত ২:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অফিস বা বাসায় কোন ইমেইল ঠিকানা একাধিক ব্যাক্তির ব্যবহারের প্রয়োজন হতে পারে। সেক্ষত্রে মূল সমস্যা হচ্ছে কেউ ইমেইলের কোন সেটিংস বা পাওয়ার্ড পরিবর্তন করতে অন্যেরা তা ব্যবহার করতে পারে না বা সমস্যার সম্মুখি হয়। এছাড়াও একাধিক জিমেইল ঠিকানা একাট ছেড়ে আরেকটি লগইন করাও ঝামেলার। এসব সমস্যা থেকে মুক্তি দিতে জিমেইল সম্প্রতি ইমেইলকে অন্যের ব্যবহারের জন্য ডেলিগেটিং সুবিধা দিয়েছে। এতে ডেলিগেট প্রাপ্ত ব্যাক্তি ডেলিগেটেড করা জিমেইলে লগইন না করেই নিজের মেইলের মাধ্যমে মেইল পড়তে, পাঠাতে এবং মুছতে পরবে কিন্তু কোন জিমেইলের কোন সেটিং (পাসওয়ার্ড বা অন্য কিছু) পরিবর্তন করতে পারবে না।
অন্যকে জিমেইল ডেলিগেট করতে যে জিমেইল একাউন্টটি অন্যকে ব্যবহার করতে দিতে চান সেটিতে লগইন করে Settings এ যান। এখানে Accounts and Import ট্যাবে গিয়ে Grant access to your account: এর Add another account লিংকে ক্লিক করুন। পপআপ মেনুতে যাকে ডেলিগেট করতে চান সেই ইমেইল ঠিকানা লিখে Next Step> বাটনে ক্লিক করুন এবং Send email to grant access বাটনে ক্লিক করুন। এবার উক্ত দায়িক্তপ্রাপ্ত ব্যাক্তি তার জিমেইলে Gmail Team থেকে প্রাপ্ত মেইলের To accept this request, please click the link below এর নিচের লিংকে ক্লিক করলে ডেলিগেটিং প্রক্রিয়া সমাপ্ত হবে এবং ৩০ মিনিটের মধ্যে সক্রিয় হবে।
ডেলিগেটিং সমাপ্ত হবার পরে জিমেইলের উপরের ডানে জিমেইলের লেখাটি লিংকযুক্ত হবে এবং ক্লিক করলে ড্রপ-ডাউনে Delegated Accounts এর নিচে দায়িক্ত প্রাপ্ত ইমেইলটি দেখাবে। এখন উক্ত একাউন্টে ক্লিক করলে আরেকটি ট্যাবে মেইলটি খুলবে যেখান থেকে মেইল চেক করা, পাঠানো যাবে।
জিমেইলের ডেলিগেটিং কিছু শর্ত হচ্ছে ১) একটি একাউন্ট থেকে ১০টির বেশী একাউন্টকে ডেলিগেটিং একাউন্ট হিসাবে যুক্ত করা যাবে না। ২) ডেলিগেট করা একাউন্ট (ব্যবহারকারী) উক্ত একাউন্টের কোন সেটিংস, পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবে না। ৩) জিমেইল ব্যবহারকারীরা জিমেইল ডোমেইন, গুগলের এ্যাপস ব্যবহারকারীরা উক্ত নিজস্ব ডোমেইন ছাড়া ডেলিগেট করতে পারবে না। এছাড়াও লক্ষ্যনীয় যে সেন্ট করা মেইলের ডিটেলসে গেলে From এ মূল একাউন্টের নাম ও ইমেইল ঠিকানা দেখালেও এবং Sent by এ যে মেইল থেকে মেইল এসেছে সেই একাউন্টের (যাকে ডেলিগেট করা হয়েছে) নাম ও ইমেইল ঠিকানা দেখা যাবে।
ডেলিগেটিং সুবিধা বন্ধ করতে জিমেইলে লগইন করে Settings থেকে Accounts and Import ট্যাবে গিয়ে Grant access to your account: এর delete লিংকে ক্লিক করলেই হবে।



প্রথম প্রকাশ: http://www.shamokaldarpon.com/?p=2535
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

×