somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কফিরাজ্যে সাদা সাদা মেঘ, আর এক হলুদ পেন্সিল !!

১৬ ই জুলাই, ২০১০ রাত ১২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মাঝ দুপুরের ঠিক পরের এই সময়টা কেমন আলসেমি মাখানো সবসময়...কেমন যেন ঘুমিয়ে পড়া!
পড়ার টেবিলে বসে বইএর পাতা উল্টিয়ে যাচ্ছিলাম....মনকে কিছুতেই রাজি করানো যাচ্ছেনা এ রাজ্যে ঢুকে পড়তে...আর কফিমগ থেকে ভেসে আসা সাদা সাদা মেঘ আর জানালার ঘষা কাঁচের ওপারের আবছা মানিপ্লান্ট একসাথে ষড়যন্ত্রে মেতেছে যেন...বারবার ওদের দিকে চোখ চলে যায়......জোর করে যতোবার বইয়ে ডুবে যেতে চাইছি ততোবার ব্যর্থ হচ্ছি ! অনেকক্ষণ লড়ে সিদ্ধান্ত নিলাম এর থেকে ঘায়েল হওয়াই ভাল.. ষড়যন্ত্রে হাসিমুখে ঘায়েল হয়ে কফিমগটা সাথে নিয়ে জানালার কাঁচ ঠেলে মানিপ্লান্টের কাছে দাড়ালাম.........সামনের খোলা আকাশটা আজ মেঘে মাটিতে মাখামাখি...কিন্তু বিষন্ন নয়...অনেক খুশি লুকিয়ে রাখার চেষ্টা করে গম্ভীর ভাব নিলেও হাসির ছিঁটেফোঁটা হঠাৎ হঠাৎ বেরিয়ে পড়ে না? ঠিক তেমনি আকাশের অবস্হা আজ !

হাতের হলুদ পেন্সিলটাও ভুলে নিয়ে চলে এসেছিলাম ...ওতে চোখ পড়তেই অনেক অনেক দিন আগে ভুল করে ট্রামে ঢুকে পড়া এক হলুদ প্রজাপতির কথা মনে পড়ে গেল! সামারের সতেজ সবুজ আর হাজারো রঙের ফুল রেখে ও কি করে ওরকম সিগন্যালে দাড়িয়ে ঝিমানো ট্রামে ঢুকে পড়েছিলো ভেবেই আমার হাসি আসছিলো সেদিন...আমার হাসি দেখেই হোক আর ট্রামের আবার হেলেদুলে চলা দেখেই হোক...ও ওর ভুল বুঝে যায় ....নেমে যায় তেমনি হুট করেই...আর আমার সব সময়ই ফ্যান্টাসীতে ভোগা মন ওর যাওয়ার সময় একটু অপ্রস্তুতি মাখানো হাসি খুঁজে নেয় !


অনেক অনেকদিন হয়ে গেল...তারপরতো কতো সামার এসে চলেও গেল....
আচ্ছা এরকম যদি হয়....আবার কোনো এক সামারে আবার সেই ট্রামেই যদি ওই ছোট হলদে প্রজাপতির সাথে আবার আমার দেখা হয়!! সেই একই পথেতো আমি রোজ যাই...যদি এরকম হয় যে সেদিনও ঝিমিয়ে পড়া ট্রামে আমি ... আর, ওরও ট্রামটা দেখে আমার কথা মনে পড়ে গেল! আমায় খুঁজে পেতে ও আর একবার ঠিক ভুলটা করে ট্রামে উঠে পড়লো....আমি হয়তো কোনো বইয়ে ডুবে আছি ...ও এসে হঠাৎ করেই আমার বইয়ের সাদা পাতায় বসে কিছু হলুদ রঙ মাখিয়ে দিল....আমার অবাক হওয়া ভেঙে দুজনের মুখেই অনেক দিন আগের অপরিচিতের পরিচিত হাসি ফুটে উঠলো...কেমন হতো ব্যাপারটা?!!

কিংবা এরকম যদি হয় সোনালী অটামের কোনো এক আলসেমি মাখা বিকেলে আমি কোনো এক হলুদ ডেইজীর মাঠে গেলাম...গাছের পাতাগুলি কোনোটা কমলা , কোনোটা হলুদ আবার কোনোটা টকটকে লাল মেশানো...ডেইজীর রেনুতে বাতাসেও যেখানে হলুদের আভা.....আর... আর সিঁদুর মাখা আকাশের নিচে কোনো এক ডেইজীতে ওই ছোট হলদে প্রজাপতি!!! এলোমেলো হেঁটে এসে হঠাৎ ওকে আবিষ্কার করে প্রথমে অবাক হওয়া !!! ...তারপর যদি আবার দেখা হওয়ার ভাল লাগা ফুটে উঠতো কি দারুন হতোনা?!!



হলুদ পেন্সিলটা হঠাৎ হাত থেকে পড়ে গেল...কখন যে আঙুল আলগা হয়ে গেছে!! ..আর অনেক বাতাস...
কফি থেকে সাদা মেঘ ভেসে আসা থেমে গেছে কখন খেয়াল করিনি.....মানিপ্লান্টটা মৃদু মৃদু কেঁপে উঠছে ক্ষানিক পরপর ...হাসি আটকে রাখার ব্যর্থ চেষ্টার যে ভঙ্গি ঠিক ওরকম! ........ওর দিকে তাকালে আমারও হাসি পেয়ে গেলো ভীষণ! পাগলাটে কল্পনার ঝাপি বন্ধ করে ,খানিকটা হাসি সঙ্গে নিয়ে আর একবার গরম কফির খোঁজে গেলাম আমি...





সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:৫২
৬৪টি মন্তব্য ৬৪টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×