তোমার হাতেই জীয়নকাঠির ভার দিলাম
জোছনা রাতের বৃষ্টিশপে তোমার জন্যে বিশেষ ছাড়
নিয়ন আলোর জলসাতে রোজ আমিই তোমার অন্তরায়
বোট মেশিনের ঠকঠকানি তোমার তরেই বন্ধ থাক
তোমার খেলার বেসবলে যাক আমিই না হয় হার নিলাম ।
অতীন্দ্রিলা,
আমার বুকেই তোমার জীবন ধার নিলাম ।
বন্যমৃগের কস্তুরি সেই তোমার দেহের ঘ্রাণ বিলায়
শকুন্তলা পুষ্প ফোটায় তোমার ছাদ আর বারান্দায়
তোমার কোলেই দোলনা চড়ায় নন্দলালের বন্দী বীর
তোমার হাতের লালচে ডানায় উড়লো সেবার শঙ্খচিল
তোমার তিলক শ্বেত ললাটে আমার চুমোর আড় দিলাম ।
অতীন্দ্রিলা,
তোমার হ্রদেই আমার নায়ের দাড় দিলাম ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


