somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গুয়ানতানামো বে বন্দীদের কবিতা : চেপে রাখা বিবেকের চিৎকার (১)

১৩ ই মার্চ, ২০১৪ রাত ১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


জনপ্রিয় ইউরোপীয় ম্যাগাজিন ‘ডার স্পিগেল’-এ প্রকাশিত টোবিয়াস র‌্যাপ-এর নিবন্ধের একটি চিত্র ।

তিনি লিখেছেন−
মে, ২০০৩; সেদিন গুয়ানতানামো উপদ্বীপের ডেল্টা বন্দিশালায় আটক বাংলাদেশি বংশোদ্ভূত রুহাল আহমেদকে জিজ্ঞাসাবাদ কক্ষে নেয়া হয়েছিলো গান শোনাতে ! সুতরাং প্রথমে কক্ষের মেঝেতে লাগানো লোহার রিং-এ তার পা’দুটি আটকে দেয়া হলো। সাথে হাত দুটোও জুড়ে দেয়া হলো একই রিং-এ পিছমুড়ে বেঁধে। একটু পরেই ঝলকে উঠলো খিঁচুনি । এ অবস্থায় প্রতিদিন তাকে প্রশ্ন করা হয়− তিনি এবং তার বন্ধু বছর দুই আগে শরতে আফগানিস্তানে কী করছিলেন ?

ছিয়াশি বর্গফুটের কক্ষটিতে সেদিন ভিন্নতার মধ্যে ছিলো প্রকাণ্ড একটা সাউন্ড বক্স, সাথে একটি সিডি প্লেয়ার । একজন সৈনিক এসে প্লেয়ারে সিডি ঢুকিয়ে তাতে সর্বোচ্চ সাউন্ড তুলে দিলো, তারপর দরজা বন্ধ করে চলে গেলো । আহমদ বলছেন, আমি বুঝতে পারছিলাম না যে কী হতে যাচ্ছে। ভাবলাম, ওরা সাউন্ড বক্সের কথা ভুলে গেছে। সৈনিকটি যখন আবার ফিরলো আমি তাকে জিজ্ঞেস করলাম, সে তাকালো ঠিকই আমার দিকে, কিন্তু কিছু বললো না। সাউন্ডের মাত্রা ছিলো অসহ্য, কানফাটানো । এভাবে তাকে ঘন্টার পর ঘন্টা গান শুনতে বাধ্য করা হতো, কখনো এক নাগাড়ে কয়েক দিন রাখা হতো সেই ক্ষুদ্রকায় কক্ষে । মাঝেমধ্যে তার মুখের ঠিক সামনে জ্বালিয়ে রাখা হতো ঝলসানো ফ্লাশলাইট। বাদবাকি ঘুটঘুটে অন্ধকার। অদৃশ্যে চলছে ভারী বাজনার ভূবনকাঁপানো সঙ্গীত। কক্ষের তাপমাত্রা কনকনে বরফ ঠাণ্ডা । অসহ্য যন্ত্রণায় খিঁচুনি খেতে খেতে এভাবে কবে কাকে সঙ্গীত উপভোগ করতে হয়েছে ?

সেই অমানবিক সঙ্গীত নির্যাতনের নির্মম শিকার গুয়ানতানামোর বন্দীরা বিশ্বকে দিয়েছে অন্য এক অভাবিত নান্দনিক সুর-মূর্চ্ছনা। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গুয়ানতানামোর বন্দীদের নি:সঙ্গ বন্দী নিবাসে মুখে মুখে রটে থাকা কাব্য-সঙ্গীতের একটি সংকলন প্রকাশ করে বিশ্বকে চমকে দিয়েছে সম্প্রতি । কবিতা যে শুধু জীবনের ভাষা নয়, একই সাথে মরণ-যন্ত্রণারও স্বাদ দিতে পারে, তেমনই এক নতুন আখ্যানের জন্ম দিয়েছে ‘গুয়ানতানামোর কবিতা : বন্দীর কণ্ঠস্বর’।

এক.
আমার রক্ত নিন, আমার মৃত্যুকে আবৃত করে এবং গ্রহণ করে/ আমার শরীরের অবশিষ্টাংশ, একাকী সমাধি/ আমার মৃতদেহের ফটোগ্রাফ নিন,/ বিশ্বের কাছে পাঠান বিচারক আপনি,/ বিবেকের মানুষ, মাননীয় পুরুষদের এবং ন্যায্য উদারমনস্ক, তাদেরকে পাঠান/ তাদের আগে বিশ্বের দোষের বোঝা বহন করা যাক এই নির্দোষ আত্মা,/তাদের শিশুদের আগে, ইতিহাসেরও আগে বোঝা বহন করা যাক/এই বরবাদ, নি®পাপ আত্মা,/ যা এই আত্মা ‘শান্তি’র হাতে ভোগ করছে।
−ডেথ পোয়েম (মৃত্যুর কবিতা), জুমাহ আল দুসাইরি।

এমনই মর্মবিদারক ২১ টি কবিতা নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ‘পোয়েমস ফ্রম গুয়ানতানামো: দ্য ডিটেইনিস স্পিক’ (গুয়নাতানমোর কবিতা : বন্দীর কণ্ঠস্বর) শিরোনামে একটি কাব্য সংকলন প্রকাশ করে ২০০৭ সালে । তখন থেকেই বিশ্ব মিডিয়ায় আলোচনা-সমালোচনার ঝড়। পৃথবীর সবচে’ ভয়ঙ্কর কারাগার বলে খ্যাত কিউবার গুয়ানতনামো বে কারাগারের ১৭ জন বন্দীর কবিতা স্থান পেয়েছে এই সংকলনে। সাম্প্রতিক সময়ে ভারতের একটি বিশ্ববিদ্যালয়ে তেমনই এক বন্দীর কবিতা পাঠ্যসূচীতে অন্তর্ভুক্ত করা হলে আন্তর্জাতিক পরিমণ্ডলে নতুন করে বিতর্ক শুরু হয়।


জানা গেছে, ভারতের কেরালা রাজ্যের কালিকট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পাঠ্য করা হয়েছে আল কায়েদা সন্দেহে বন্দী ইবরাহীম আল রুবাইশের কবিতা । টাইমস অব ইন্ডিয়ার রিপোর্টে বলা হয়, মানবিক ও বিজ্ঞান অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য কবিতাটিকে পাঠ্য করা হয়েছে বলেই এই বিতর্কের সূত্রপাত ঘটেছে । একের দৃষ্টিতে মুক্তিযোদ্ধা অথচ অন্যের দৃষ্টিতে সে সন্ত্রাসী− এমনই আলোচনা চলছে বোদ্ধা মহলে । নোবেল বিজয়ী কবি পাবলো নেরুদা ও মায়া অ্যাঞ্জেলুর ন্যায় বিখ্যাত কবিদের কবিতার সঙ্গে একই সারিতে স্থান পেয়েছে সৌদী নাগরিক ইবরাহীমের কবিতা ।

কবিতাটিকে বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার পক্ষে যুক্তি দেখিয়ে সহকারী অধ্যাপক সি আর মুরুগান বাবু বলেছেন, বর্তমান সময়ের একটি গুরুতর বিষয়ে আলোচনা করার সুযোগ করে দেবে কবিতাটি। যেহেতু মানবাধিকার ইস্যু, লিঙ্গ প্রশ্ন ও বিশ্বায়নের প্রভাবকে কেন্দ্রে রেখে নতুন করে পাঠ্যসূচি সাজানো হয়েছে । তিনি বলেন, গুয়ানতানামোর কবিতা বিশ্ব কাঁপিয়েছে। সুতরাং যুক্তরাষ্ট্র যা বলছে, তার সবকিছুতে বিশ্বাস করার কিছু নেই। অবশ্য সি মুরুগানের মতো সাহসিকতার পরিচয় দিতে পেরেছেন খুব কম শিক্ষকই । অনেকেই মুখ লুকিয়ে কিংবা নাম প্রকাশ না করার শর্তে সমর্থন করেছেন বটে । তারা বলেছেন, ইবারহীমেরর কবিতা দৃষ্টিভঙ্গির দিক থেকে উদার । তাঁর কবিতায় নির্বাসন, নিঃসঙ্গতা, প্রেম ও ব্যাকুলতার বৈশ্বিক অনুভূতি ভাষা পেয়েছে । একজন মানুষ বন্দী থাকাকালে নিজেকে প্রকাশে কতদূর এগোতে পারে, এ কবিতাটি তারই অনন্য উদাহরণ । তবে তাদের ভয়, এর ফলে হয়তো অদূর ভবিষ্যতে তাদেরকে হয়রানির স্বীকার হতে হবে । যদিও এক্ষত্রে কয়েকজন শিক্ষক কবিতাটির বিষয়বস্তু নিয়ে কোনো আপত্তি তুলতে না পেরে উন্নাসিক ভাব দেখিয়ে বলেছেন, কবির পরিচয়টি আপত্তিজনক । এমন কবিতা তো আরও অনেক ছিলো। তাছাড়া ইবরাহিম আল-রুবাইশের পরিচয় এখনো পুরোপুরি জানা যায় নি। আর তিনি যে এখনো আল-কায়েদার সদস্য নন, তারও কোনো নিশ্চয়তা নেই।

প্রসঙ্গত: ইবরাহীম আল রুবাইশকে ২০০১ সালে পাকিস্তান থেকে আটক করা হয়। এরপর তিনি যুক্তরাষ্ট্রের অধিকৃত গুয়ানতানামো উপসাগরে অবস্থিত কারাগারে পাঁচ বছর ধরে বন্দী ছিলেন। পরবর্তীতে তাঁকে সৌদি আরবে পাঠিয়ে দেওয়া হয়।
(ক্রমশ...)
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×