somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রণাঙ্গনে ফিলিস্তিনি নারী : কবিতার ছবি অথবা ছবিই কবিতা

০৯ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


তার চোখ দুটো ফিলিস্তিনি
তার নামটি ফিলিস্তিনি
তার পরিধেয় আর যন্ত্রণাসমূহ ফিলিস্তিনি
তার ওড়না, পদয়ুগল, সমস্ত শরীর ফিলিস্তিনি
তার বাকবিভূতি আর নীরবতা ফিলিস্তিনি
তার কণ্ঠস্বর ফিলিস্তিনি
তার জন্ম আর তার মুত্যু ফিলিস্তিনি
-- মাহমুদ দারবিশ (জন্ম ১৯৪২- মৃত্যু ২০০৮, ফিলিস্তিনের জাতীয় কবি)


একটি লাল হাত আমার দিকে হাত নাড়ায়
একটি লাল হাত আমার দিকে হাত বাড়ায়
আমি কামনা করেছিলাম হাতটি আমার দিকে নাড়তে থাকুক
তাই ছুটে যাই আমি আর মিলাই সে হাতের সাথে হাত
যুদ্ধ ছাড়া আমাদের আর কেনো পিছুটান নেই..
-আশরাফ জাগাল, (জন্ম ১৯৭৪, জেরুসালেম)


যেখানে শরাবের বিকল্পে অসংখ্য লাশের টুকরোরা বইয়ে দিয়েছে রক্তের স্রোত
মুছে গেছে আরব বেদুঈনের কঠিন শিকড়
পাথরের মতো শক্ত হয়ে যা গভীরে প্রবেশ করতো
দেখো, সেখানে অচিরেই আসবে পাখিরা
- ফাওয়াদ তুক্বান (জন্ম-১৯১৭ মৃত্যৃ-২০০৩, নাবলুস)


রিতা আর আমার চোখের মাঝখানে একটি রাইফেল
শাশ্বতের দিকে মধু-রঙা ওই চোখে
আমি চুমু খেলাম, যখন সে টগবগে তরুণী
আমার মনে আছে কীভাবে সে এগিয়ে এলো
কীভাবে আমার বাহুতে ঢেকে গেলো সুন্দরতম বাহু তার
- মাহমুদ দারবিশ (জন্ম ১৯৪২- মৃত্যু ২০০৮, ফিলিস্তিনের জাতীয় কবি)


পালিয়ে গিয়ে আর দরজায় খিল এঁটে রেখে কোনো লাভ নেই।
অচেনা মহল্লার দালানকোঠায় ঠাঁই নিয়েও
কোনো লাভ নেই,
এমনকি পাহাড়ের খাড়াই থেকে শূন্যে ঝাঁপ দিলেও
হে নারী, তুমি অমর
ইতিহাস তোমার নাম মুছে যেতে দেবে না।
-নাজওয়ান দারবিশ (জন্ম ১৯৭৮, জেরুসালেম)


যুদ্ধের প্রচণ্ডতায় আমি তোমাকে বলতে চেয়েছি
যে নাইটিঙ্গেল পাখি মারা গেছে তার গল্প
আমি তোমাকে বলতে পারতাম
সেই গল্পটি
যদি ওরা আমার ঠোঁট ছিন্ন না করতো
-সামিহ আল কাসিম (জন্ম ১৯৩৯- মৃত্যু ২০১৪, জর্ডান)


তোমাদের তালে তাল মেলাবো না আমি
আমি আমার তালে নাচবো,
হ্যাঁ, আমি নাচবো আর প্রতিরোধ করবো
নাচবো আর প্রতিবাদ প্রতিক্ষোভ চালিয়ে যাবো, আর নাচবো
আমার এই হৃদয়ের স্পন্দন মৃত্যুর থেকে অনেক বেশি কথা বলবে
আমার আত্মার থেকে বেশি আওয়াজ তোমাদের রণডঙ্কারও নেই
-সোহাইর হাম্মাদ, (জন্ম ১৯৭৩, জর্ডান

অনুবাদ : মনযূরুল হক
সূত্র : প্যালেস্টাইন নিউজ
https://www.psnews.ps/
সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:১১
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মোহাম্মদ আলী জিন্নাহ: ইসলামপন্থী, ধর্মনিরপেক্ষ, নাকি রাজনৈতিক বাস্তববাদী?

লিখেছেন Sujon Mahmud, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৮

মোহাম্মদ আলী জিন্নাহকে নিয়ে দক্ষিণ এশিয়ার ইতিহাসে সবচেয়ে বেশি বিতর্কিত প্রশ্নগুলোর একটি হলো—তিনি কি সত্যিই ইসলামপন্থী ছিলেন, নাকি ইসলামকে মূলত রাজনৈতিক জাতীয়তাবাদের ভিত্তি হিসেবে ব্যবহার করেছিলেন?

এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টির ডায়েরি: অধ্যায় শূন্য

লিখেছেন চারাগাছ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৬




বৃষ্টির ডায়েরি: অধ্যায় শূন্য


​আজকের বৃষ্টিটার কোনো ছন্দ নেই। কোনো ব্যাকরণ নেই। স্রেফ আকাশ ভাঙা জল, যা এই শহরের বুকে সশব্দে আছড়ে পড়ছে। মানুষজন তাড়াহুড়ো করে ছাতা মেলছে, আশ্রয়ের খোঁজে... ...বাকিটুকু পড়ুন

ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেলো

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৩



বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।

ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি... ...বাকিটুকু পড়ুন

রাজনীতিতে ফেরার টিকিট কি এবার ক্রেমলিনে?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১০


বিশ্বজুড়ে থরথর কম্পন শুরু হয়ে গেছে। মার্কিন মুল্লুক থেকে মহাখালী, সবাই আজ বাকরুদ্ধ। আন্তর্জাতিক রাজনীতিতে নতুন বিস্ফোরণ ঘটেছে। বিশ্বস্ত সূত্রে, অর্থাৎ ভারতীয় কয়েকটি বেনামী ফেসবুক পেজ এবং... ...বাকিটুকু পড়ুন

আমার সোভিয়েত শৈশব

লিখেছেন চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১





বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?

রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।

তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।

আমার সেই... ...বাকিটুকু পড়ুন

×