somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মাজিদুল হাসান ইমন
আমি মাজিদুল হাসান ইমন । বরিশাল সরকারী বিএম কলেজে মার্কেটিং এ বিবিএ করছি । লেখালেখির অভ্যাস বা যোগ্যতা তেমন একটা নাই তবে আগ্রহ আছে অনেক । মৃত্যুর আগে পরিবার , সমাজ ও পৃথিবীবাসির জন্য কিছু করতে চাই । সবাই আমার জন্যে দোয়া করবেন।

যাদুকরী ডাক্তার

২২ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক মেয়ে ছিল । বয়স ৫ বছর । দেখতে ঠিক দেব শিশুর মত । মেয়েটা তার বাবার সাথে থাকত । ওর বাবা কথা বলতে পারত না , বোবা ছিল । মেয়েটার জন্মের সময় ওর মা মারা যায় । ওর বাবা একটা ছোট জুতার কারখানায় কাজ করত ।
মেয়েটার বাবা তার হ্রদয়ের ভালবাসা নিঙরে নিঙরে মা হারা মেয়ে টিকে বড় করতে লাগল একটু একটু করে । সে শখ করে মেয়েটার নাম রাখল ভাষা , সেই হবে তার ভাষা ।
ভাষার ছোট্ট মন এক দিন ভাবল যে সে বড় হয়ে যাদুকর হবে । অনেক বড় যাদুকর । যাদু দিয়ে সে তার বাবার বাক শক্তি এনে দেবে । তার বাবাও অন্য সবার বাবার মত গান গেছে ঘুম পারিয়ে দেবে ; তার নাম ধরে ডাকবে ; বকুনি দেবে । মেয়ের ইচ্ছার কথা শুনে বাবার চোখ ভিজে উঠে ; বকের মধ্যে এক অজানা আনন্দ অনুভূত হয় । সে আনন্দর উৎস এ পৃথিবী নয় , অন্য কোথাও । সে বলল যে যাদুকর না ; তোমাকে হতে হবে ডাক্তার । তাহলেই তুমি আমার মত আরো অনেকের সাহায্য করতে পারবে । ছোট্ট ভাষাও বাবার জন্যে একদিন ডাক্তার হবে বলে পণ করল ।


বাবা তার মেয়ে কে প্রতি দিন স্কুলে দিয়ে আসে আবার নিয়ে আসে ।এমনই এক দিন বাবা তার কারখানার কাজ শেষ করে তার মেয়ে কে আনার জন্যে স্কুলে গেল । কিন্তু ভাষা সেখানে ছিল না । তার বাবা পাগলের মত ভাষাকে বিভিন্ন জায়গাতে খুঁজতে লাগল । সে আর ভাষাকে পাবার জন্য যা কিছু পারল তাই করল । কিন্তু ভাষা আর ঘরে ফিরল না ।
মাস খানেক পর , ভাষাকে কোথাও খুঁজে না পেয়ে বাবা নদীর কাছে একটা গাছের নিতে বসে আছে । চাঁদ, নদী , বাতাস ; সব কিছুই আগের মত আছে । শুধু বাবার ভাষা হাড়িয়ে গেছে । যে ভাষা তার বাবার ভাষা হতে চেয়েছিল সেই ভাষাই আজ বাবার পাশে নেই । বাবা অঝর ধারায় তার চোখের পানি ঝরাল । চাঁদের মায়াবী জোছনাও তার কাছে বিষের তিক্ত মনে হচ্ছে । যখন ভোরের রেখা আকাশে অস্পষ্ট ভাবে উকি দিছে তখন বাবার চোখের পানিও শুকিয়ে গেছে । কিন্তু মনটা তখনও সমানে কেঁদে যাচ্ছে । বাবা সিদ্ধান্ত নিলো যে ঘরে তার ভাষা নেই সে ঘরে আর সে ফিরবে না । যত দিন খুঁজে না পায় ততদিন সে একাই খুঁজে ফিরবে তার ভাষাকে ।
পৃথিবীর প্রতিটি দেশ , শহর , গ্রাম ; সব জায়গায় খুঁজবে ।
১০ বছর পর ,
বাবা যখন পাগলের বেশে রাস্তার পাশে বোবা কণ্ঠে চিল্লাচ্ছে তখন ভয়ে পথচারীরা দূরে সরে যায় ; পাগল বলে উপহাস করে । ওদিকে ভাষা এখন নামীদামী ইংলিশ মিডিয়াম স্কুলের O level পরীক্ষার্থী । শিক্ষকরা তার ভাল ফলাফলের ব্যাপারে খুবই আশাবাদী । আসন্ন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে । Aim in life সম্পর্কে লিখছে । বড় হয়ে সে ডাক্তার হবে ; যাদুকরী ডাক্তার ।
সর্বশেষ এডিট : ২২ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২০
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

×