somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মাজিদুল হাসান ইমন
আমি মাজিদুল হাসান ইমন । বরিশাল সরকারী বিএম কলেজে মার্কেটিং এ বিবিএ করছি । লেখালেখির অভ্যাস বা যোগ্যতা তেমন একটা নাই তবে আগ্রহ আছে অনেক । মৃত্যুর আগে পরিবার , সমাজ ও পৃথিবীবাসির জন্য কিছু করতে চাই । সবাই আমার জন্যে দোয়া করবেন।

টাকার পাহাড়

২২ শে মে, ২০১৬ দুপুর ১২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


১০০০০০০০০০০০০০ টাকা (১ লাখ কোটি টাকা) । বাংলাদেশের ব্যাংকগুলোর মোট খেলাপি ঋণের পরিমাণ এটা । বলতে ২ সেকেন্ড সময় না নিলেও টাকার অংকটা কিন্তু কল্পনার চেয়েও অনেক বেশি । অংকে লিখতে ১ এর পরে ১৩ টা শূন্য দিতে হয় । প্রায় ৪ টা পদ্মা সেতু তৈরি হয়ে যেত এই টাকায় । টাকা গুলো সব ১০০ টাকার বান্ডিলে পরিণত করে ; বান্ডিলগুলোর মোট উচ্চতা দাঁড়াবে ৫৫ টা আইফেল টাওয়ারের সমান । এ পরিমাণ টাকা ৫০০ টাকার নোট করলে পুরো ঢাকার শহরকে (৩০০ বর্গ কিমি) ২২ বার নোট গুলো দিয়ে ঢেকে ফেলা যাবে । ১০০ টাকার নোট করলে বাংলাদেশের ১০ ভাগের ৬ ভাগ ই মুরে দেয়া যাবে এই পরিমাণ টাকা দিয়ে । সরকারী হিসেবে বর্তমানে বাংলাদেশের মোট বেকার ২৬ লাখ ৩০ হাজার । এদের মধ্যে এই টাকাটা ভাগ করে দিলে প্রত্যেকে ৩৮ লাখ ২ হাজার ২শ ৮১ টাকা করে । বিশ্বাস হয় ? বর্তমান সরকার যখন ২০০৯ সালে ক্ষমতায় আসে তখন খেলাপি ঋণের পরিমাণ ছিল ৩৮ হাজার ১৪৮ কোটি টাকা। এই হিসাবে গত প্রায় ৮ বছরে প্রকৃত খেলাপি ঋণ বেড়েছে ৬২ হাজার ৫০০ কোটি টাকা। বৃদ্ধির হার প্রায় ১৬৪ শতাংশ । এর বাইরে রাজনৈতিক সিদ্ধান্তে আরও ১৫ হাজার কোটি টাকার খেলাপি ঋণ পুনর্গঠন করা হয়েছে। এই সুবিধা পেয়েছে মূলত বড় খেলাপিরা । আর এসবের ভুক্তভুগি কারা ? খেলাপি ঋণের প্রতিযোগিতায় এশিয়া প্যাসিফিক দেশ গুলোর মধ্যে সবার উপরে বাংলাদেশ । আইএমএফের (আন্তর্জাতিক মুদ্রা তহবিল ) প্রতিবেদন অনুযায়ী, কেবল এশিয়ায় নয়, সব দেশ মিলিয়েই বাংলাদেশের খেলাপি ঋণ সবচেয়ে বেশি। এ প্রতিযোগিতায় সরকারকে এগিয়ে যেতে সবচেয়ে বড় অবদান দেশের রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর । এদের দেয়া মোট ঋণের ২১ দশমিক ৪৬ শতাংশই খেলাপি ! এসব ছাইপাঁশ ভেবে মনটা মাঝে মাঝেই খারাপ হয়ে যায় । তবে একটু পরে ভাবি ; কি দরকার এত বড় বড় হিসাব করার ? দুবেলা খেয়ে বেঁচে আছি ; এখনও গুলি খেয়ে মরি নি ; এও বা কম কিসে ? দেশে যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে , পদ্মা সেতু সহ আরো কত শত উন্নয়ন হচ্ছে ! দেশ তো পিছিয়ে নেই ! সে এগিয়ে যাচ্ছে এক অদম্য গতিতে । ( ভয় হয় , সামনে পথে খাঁড়ি নেই তো ? )

তথ্য সুত্রঃ দৈনিক প্রথম আলো, ১৪ ও ১৯ মে ২০১৬ । ২০১৬-০১-০৬ এর দৈনিক মানবজমিন ।
সর্বশেষ এডিট : ২২ শে মে, ২০১৬ দুপুর ১২:৩১
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

×