আমি জানি জানি জানি তুমি আমার অভিমানি রাণী
আমি জানি জানি জানি তুমি আমার ভালোবাসার বাণী
আমি তোমার ভালোবাসার সাজাপ্রাপ্ত রাজা
ওরে যন্ত্রশিল্পী তোরা সবাই অভিমান ভাঙ্গার বাজনা বাজা
আধারে আলো
আমাবস্যা আর
পূর্ণিমার চাঁদ
স্বর্গীয় সুধা মধুর স্বাদ
তুমিই আমার সর্বস্ব মানি-
আমি জানি জানি জানি তুমি আমার অভিমাণি রাণী
আমি জানি জানি জানি তুমি আমার ভালোবাসার বাণী ।
যতবারি যাও দূরে ফিরে
এসো আবার যেন
তুমি একবার কেন
ভালোবেসে দিতে পারো বারবার সাজা-
আমি তোমার ভালোবাসার সাজাপ্রাপ্ত রাজা
ওরে যন্ত্রশিল্পী তোরা সবাই অভিমান ভাঙ্গার বাজনা বাজা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


