আমি চাই ঘর...ঘর আমায় করে পর
২৩ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৭:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঘর মানে সংসার। এই তিন অক্ষরের শব্দটির সাথে আমাদের যোগসাজস যখন থেকে শুরু হয়েছিল ..তারপর থেকে দিনান্তের শেষে ঘরমুখ হয় কত শত মানুষ। কেউ ফেরে আয়েশের ছায়াতলে। কেউ বা একাকীত্বের দহনে । তবুও ঘরে ফেরা চাই।
এক জীবনে কেউ ঘর বাঁধে বহুবার কেউ বাঁধে একবার। তবুও ঘরের বাঁধনে একটা সময় সবাইকে বাঁধা পড়তে হয়। নচেত যারা ঘর বাঁধে না তাদের জীবন যাপনে থাকে সন্ন্যাসী ভাব। মাঝে মাঝে মনে হয় সন্ন্যাস জীবনটাই ভালো। সেখানে অদ্ভুত এক সময় খেলা করে। নিজেই নিজের ঘর কিংবা সংসার।
আবার সংসারী জীবন থেকে মুখ ফিরিয়ে কেউ বেছে নেয় সন্ন্যাস জীবন। সন্ন্যাসের কাছে দিন রাত্রি একাকার। কথা গুলো এলোমেলো হয়ে যাচ্ছে। যাবারই কথা। যখন আমি চাই ঘর....ঘর আমায় করে পর। তখন তো এমনই হওয়া চাই।
কে বলেছিলেন এখন মনে করতে পারছি না.....কী আশায় বাঁধি খেলা ঘর ..জীবনের বালু চরে। সুখের আলো যখন ঘরে পড়ে না তখন তাকে বালুচর বলাই শ্রেয়। আর আশা ...এই শব্দটার ওপর ভর করে সবারই বেঁচে থাকা।
তবুও ক্ষনে ক্ষনে মনে হয় ....আমি চাই ঘর....ঘর আমায় করে পর।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৮

ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশবক্যালেন্ডারে নামটা দেখেছেন হয়তো— ফাতেহা-ই-ইয়াজদাহম।
ছোটবেলায় স্কুলে পড়েছেন যারা, তাদের অনেকের কাছেই নামটা পরিচিত। কারণ, এই নামটার সঙ্গে জড়িয়ে আছে...
...বাকিটুকু পড়ুন
ভূমিকাসকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের...
...বাকিটুকু পড়ুন
অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা...
...বাকিটুকু পড়ুন