এসএসসি তে পড়শীর স্কোর ৪.৯৪ - একটা অনলাইন নিউজ পেপারের বিনোদন পেইজে নিউজ টা দেখে পড়তে লাগলাম ।
কিছুটা অংশ তুলে দিচ্ছি - " ফলাফল প্রকাশের পর যোগাযোগ করলে পড়শি বলেন অল্পের জন্য জিপিএ ৫ মিস করেছি । তবে এ ফলাফলে আমি অনেক খুশি । কারণ পরীক্ষার আগের দিনও আমি স্টেজ শো , রেকর্ড এর কাজ নিয়ে ব্যাস্ত সময় পার করেছি । সে অর্থে এ ফলাফলে আমি ভীষণ খুশি ।"
লেখার নিচে কমেন্ট করার অপশন ছিল । কিছু কমেন্ট এবং কমেন্ট রিঅ্যাকশন তুলে দিচ্ছি -
জনি নামের একজন লুল পিয়াশি লিখেছেনঃ
আমার সাথে মিল আছে, আমিও ssc তে ৯.৯৪ পেয়েছিলাম। তারমানে আমি= পড়শি । পার্থক্য অইলো আমার মত ও গান গাইতে , ধ্যাত্তেরি আমিই ওর মত গান গাইতে পারি না।
জনির জনৈক ফেবু ফ্রেন্ডদের রিঅ্যাকশন কমেন্টঃ
১ >>
দোস্ত ৯.৯৪ পাইতে কয়টা সাবজেক্ট এ পরীক্ষা দেওয়া লাগছিলরে ?
আমি অজ্ঞান হয়ে গেছি তারাতারি গামছা নিয়ে আয় ।
২ >>
জনির জিপিএ ৯.৯৪ দেখে সজ্ঞানে অজ্ঞান হলাম।
৩ >>
৯.৯৪ জিপিএ ফলাফলের ক্ষেত্রে অভূতপূর্ব । অবিলম্বে জাদুঘরের সংরক্ষনের জন্য সংশ্লিষ্ট মহলকে আপামর জনতার পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি ।
আরেক জন লিখেছেন - আমি খুব খুশি , আমার ছোট বোনও 4.94 জিপিএ পেয়েছে ...
রিঅ্যাকশন কমেন্টঃ পড়া লেখা না করে এত জিপিএ পাইলো ক্যামনে ? সন্দেহ জাগে । দেখা দেখি করে লিখছে ? :-&
এই না হইলে বিনুদুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


