somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজাকারের মৃত্যুতে আওয়ামী লীগ নেতাদের শোক ও আমার একরাশ ঘৃণা

১৭ ই জুলাই, ২০২৪ রাত ৯:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ঘৃণ্য রাজাকার ছারছীনা শরীফের পীর মাওলানা শাহ মুহাম্মদ মোহেব্বুল্লাহ আজ পটল মোবারক তুলেছে। ওর মুখে থু থু মোবারক। এই রাজাকারের বাচ্চা রাজাকারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পিরোজপুর-১ আসনের বর্তমান আওয়ামী লীগের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম, পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য মো. মহিউদ্দিন মহারাজ (স্বতন্ত্র হিসেবে নির্বাচিত হলেও তিনি আওয়ামী লীগ নেতা), সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একেএমএ আউয়াল, সাবেক সংসদ সদস্য ও আ্ওয়ামী লীগ নেতা অধ্যক্ষ মো. শাহ আলম, নেছারবাদ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হক, পৌর মেয়র মো. গোলাম কবির।

আওয়ামী লীগ নেতারা গলার রগ ফুলিয়ে ভাষণ দেন যে বিএনপি এবং জাতীয় পার্টি এই দেশে রাজাকারদের প্রতিষ্ঠা করেছে। রাজাকারদের প্রতিষ্ঠায় আওয়ামী লীগের অবদানও কি কম? রাজাকারের মৃত্যুতে শোক প্রকাশ করলে সেই রাজাকারকে সামাজিকভাবে প্রতিষ্ঠা করা হয় না? সেই রাজাকারকে সম্মান জানানো হয় না? আ্ওয়ামী লীগে তো মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার সন্তান রাজনীতিক অনেক আছেন, তারা কি তাদের দলের নেতাদের এই কর্মকাণ্ডের নিন্দা জানাবেন?

মাওলানা শাহ মুহাম্মদ মোহেব্বুল্লাহ’র পিতা আবু জাফর মোহাম্মদ সালেহ একাত্তরের কুখ্যাত রাজাকার এবং শান্তি কমিটির প্রথম চেয়ারম্যান ছিলেন। এই ঘৃণ্য রাজাকারের সহযোগিতায় পাকিস্তানি বাহিনী পিরোজপুরের স্বরূপকাঠিসহ আশপাশের গ্রামে হত্যাযজ্ঞ, নারী ধর্ষণ, অগ্নিসংযোগ, লুণ্ঠন চালায়। ১৯৮০ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান সমাজসেবায় এবং ১৯৮৫ সালে রাষ্ট্রপতি এরশাদ শিক্ষায় এই রাজাকারকে স্বাধীনতা পদক দেন। একজন স্বাধীনতাবিরোধী-গণহত্যার দোসর দু-বার স্বাধীনতা পদক পেয়েছেন, ভাবা যায়!

এককালের কুখ্যাত খুনি, লুণ্ঠনকারী ও গণহত্যাকারী সুলতান মাহমুদ, বখতিয়ার খিলজী, তিতুমীর, হযরত শাহজালালরা সমাজে প্রতিষ্ঠা পেয়ে গেছে। সম্মানের উচ্চ আসনে তারা অধিষ্ঠিত। এরা কেউ সম্মানজনকভাবে সাহিত্যে স্থান পেয়েছে, কারো নামে কলেজ, কারো নামে বিমানবন্দর ও বিশ্ববিদ্যালয় হয়েছে। অথচ এরা ছিলেন আধুনিক শিক্ষার বিরোধী! পশ্চিমবঙ্গে তিতুমীরের নামে ভাতা দেওয়া হয়। না, সেখানকার কোনো ইতিহাস সচেতন বুদ্ধিজীবী এর প্রতিবাদ করেননি।

আমাদের অনেক রাজাকার এরই মধ্যে সমাজে প্রতিষ্ঠা পেয়ে গেছে, সম্মানের আসনে অধিষ্ঠিত হয়েছে, বাকি রাজাকাররাও প্রতিষ্ঠা পেয়ে যাবে। বখতিয়ার, তিতুমীর, শাহজালালদের মতোই একদিন হয়ত পাঠ্যবইয়ে মুসলিম বীর হিসেবে স্থান করে নেবে গোলাম আযম, দেলোয়ার হোসেন সাঈদী, নিযামী, মুজাহিদ, মীর কাশিমরা। আর মুক্তিযোদ্ধারা হয়ত চিহ্নিত হবেন ইসলামবিরোধী কাফের হিসেবে!

আবারও রাজাকার শাহ মুহাম্মদ মোহেব্বুল্লাহ’র প্রতি একরাশ ঘৃণা। থু……..


ঢাকা
১৭ জুলাই, ২০২৪
সর্বশেষ এডিট : ১৭ ই জুলাই, ২০২৪ রাত ৯:৩২
২০টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্বাধীনতা বলতে আপনি কি বুঝেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ৯:০৩


২০২৩ সালের কথা। আমরা কয়েকজন মিলে অনলাইনে একজন ইংরেজি স্যারের কাছে কোর্সে ভর্তি হয়েছিলাম। একদিন ক্লাস চলছে, স্যার হঠাৎ বই থেকে মুখ তুলে জিজ্ঞেস করলেন, তোমরা ছোটবেলায় যখন... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৪

লিখেছেন রাজীব নুর, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ১০:১৪



বিশেষ দিন গুলো শাহেদ জামালের জন্য কষ্টকর।
যেমন ইদের দিন শাহেদ কোথায় যাবে? কার কাছে যাবে? তার তো কেউ নেই। এমনকি বন্ধুবান্ধবও নেই। তার এমন'ই পোড়া কপাল মেসেও... ...বাকিটুকু পড়ুন

এই যে জীবন

লিখেছেন সামিয়া, ২৮ শে মার্চ, ২০২৬ রাত ১২:২৪



এই যে আমার জীবনে কিছুই করা হলোনা, সেটা নিয়ে এখন আর খুব বড় কোনো আফসোস করি না। জীবন আসলে নিজের মতোই চলতে থাকে। সকালে ঘুম থেকে উঠি, রান্নাঘরে গিয়ে চায়ের... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব পাঠ

লিখেছেন আবু সিদ, ২৮ শে মার্চ, ২০২৬ সকাল ১০:২৪

I. পড়ার সাধারণ অর্থ
সাধারণভাবে, পড়া বা Reading হলো লিখিত বর্ণ বা চিহ্ন দেখে তার অর্থ উদ্ধার করার উপায়। পড়া কেবল শব্দ উচ্চারণ নয়, বরং লেখার বিষয়বস্তুর সাথে নিজের চিন্তার যোগ... ...বাকিটুকু পড়ুন

এঁনারা কিসের আশায় দালালি করে যাচ্ছেন?

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:০৫



১. ১৫ আগস্ট টাইপ কিছু বা ৭ নভেম্বর টাইপ কিছু না ঘটলে আওয়ামী লীগ সহসা আর ক্ষমতায় আসতে পারবে না। জুলাই-এর মত কিছুও বার বার হয় না। তাই ধরে... ...বাকিটুকু পড়ুন

×