somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সমাধিসৌধের এপিটাফে ‘সংগৃহীত’ পোস্টার

০৯ ই জানুয়ারি, ২০২৬ রাত ১০:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :








‘সংগৃহীত’ কোনো লেখকের নাম হয় না, যিনি লেখেন তিনি একজন মানুষ, অনেক অধ্যয়ন আর শ্রম দিয়ে সেই মানুষটিকে একটি লেখা দাঁড় করাতে হয়। অথচ কী অবলীলায় সেই মানুষটির লেখা কপি করে নিচে ‘সংগৃহীত‘ লিখে চালিয়ে দেয় কিছু লোক! তেমনিভাবে সারাদেশ ঘুরে ঘুরে ছবি তুলতেও অনেক পরিশ্রম হয়, সময় ও অর্থ ব্যয় করতে হয়। অথচ কিছু লোক কী অবলীলায় ছবিটা নিয়ে নিজের ওয়ালে পোস্ট করে দেয়! আপনার হয়ত লেখা বা ছবি ভালো লেগেছে, তাই আপনি নিজের ওয়ালে পোস্ট করেছেন, কিন্তু লেখক বা চিত্রগ্রাহককে ঈর্ষা বা অপছন্দ করেন, তাই লেখা বা ছবিতে লেখক বা চিত্রগ্রাহকের নাম উল্লেখ করেন না। ভাই, অপছন্দের মানুষের লেখা বা ছবি বেনামে প্রচার করার দরকারটা কী!

বাংলা ভাষায় লেখা বা বাঙালি সংস্কৃতি নিয়ে কাজ করা আত্মহত্যার নামান্তর। তবু জেনে-বুঝে আমরা কিছু আত্মঘাতী প্রাণি এই কাজটি করি নিজের সময় ও অর্থ ব্যয় করে, কোনোকিছু প্রাপ্তির আশা না করে। আমারই কোনো কোনো বন্ধু হয়ত সারাজীবন পরিশ্রম করে পাঁচতলা একটা বাড়ি, ব্যাংকে পাঁচ কোটি টাকা রেখে মরে যাবে। ঘটা করে তাদের অন্ত্যষ্টিক্রীয়া করা হবে, হাজার লোক খাইয়ে শ্রাদ্ধ করা হবে। মানুষ পেট পুরে খেয়ে গালভরা প্রশংসা করতে করতে চলে যাবে। আর আমি সারাজীবন পরিশ্রম করে হয়ত ত্রিশ-চল্লিশটা বই (যদি বেঁচে থাকি ততদিন), পনের-বিশ হাজার পুতুলসমৃদ্ধ একটা মৃৎশিল্প জাদুঘর রেখে নীরবে মরে যাব পৃথিবীর কোনো প্রান্তে, উগ্রবাদ-কুসংস্কারের বিরুদ্ধে লেখায় হিন্দু-মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষ এখনও যেমন গালাগালি দেয় আমাকে, মৃত্যুর পরও দেবে, আরও বেশি করে দেবে শ্রাদ্ধের খাবার খেতে না পেয়ে!

অথচ আমার বন্ধুর মতো একটি জীবন আমিও কাটাতে পারতাম, স্বেচ্ছায় সেই জীবন থেকে সরে এসেছি। জীবন একটা লম্বা রেস, কেউ সারাজীবন জিতেও হেরে যায়, কেউ সারাজীবন হেরেও জিতে যায়। ষাট, আশি বা একশো বছরের মধ্যেই একটি জীবন সীমাবব্ধ নয়, মৃত্যুতেই সব শেষ নয়, কেউ কেউ মৃত্যুর একশো বছর পরেও জিতে যেতে পারে।

ছবিতে আগে লোগো দিতাম না, অন্যের ওয়ালে নিজের ছবি দেখে লোগো দিতে শুরু করেছি। আগে লোগো দিতাম এক কোনায়, ক্রপ করে ফেলে দেয়। ছবির সৌন্ধর্যহানি হলেও এখন লোগো দিই মাঝখানে, তারপরও অন্যের ওয়ালে আমার তোলা ছবি চোখে পড়ে। ভালো লাগে, আনন্দ পাই, আর কিছুটা নিজের শিকড় ও সংস্কৃতির প্রতি দায়বদ্ধতা থেকেই লিখি বা সংস্কৃতি নিয়ে কাজ করি। প্রকৃত সংস্কৃতিকর্মীরা রাষ্ট্র বা সামাজ থেকে কোনো কিছু আশা করে না। কিন্তু লেখা বা ছবির জন্য ঋণস্বীকারের সম্মানটুকুও কী তারা পাবে না! এই দেশে লেখক বা সংস্কৃতিকর্মীরা লিখে বা কাজ করে প্রতিদিন-ই নিজের সমাধিসৌধ নির্মাণ করে, আর একশ্রেণির লোক তা শেয়ার করে সেই সমাধিসৌধের এপিটাফে ‘সংগৃহীত’ পোস্টার সাঁটায়!


ছবি: ধর্মের মেলা
মুন্সিগঞ্জ




সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০২৬ রাত ১০:৩৬
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রচারণার বেলুন যত বড়ই হোক, বাস্তবতার সূচের সামনে তা এক মুহূর্তেই চুপসে যায়।

লিখেছেন রাবব১৯৭১, ১৫ ই জুন, ২০২৬ রাত ৮:৪৯

প্রচারণার বেলুন যত বড়ই হোক, বাস্তবতার সূচের সামনে তা এক মুহূর্তেই চুপসে যায়।
=======================================
অক্সফোর্ড ইউনিয়ন ও অক্সফোর্ড বাংলা সোসাইটি নামের ব্রিটেনের কিছু প্রবাসী বাংলাদেশিদের ছোট সংগঠন থেকে দাওয়াত দেওয়া হয়েছে... ...বাকিটুকু পড়ুন

চারদিকে অদ্ভুত নীরবতা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৫ ই জুন, ২০২৬ রাত ১০:৪০



নিশ্চিত গন্তব্যের দিকে ধেয়ে চলেছি।
ঊর্ধ্বলোক আর নিম্নের অতল অন্ধকার কোন জায়গায়,
সে নিয়ে আর চিন্তা কি!

প্রিয়ার আহবানে আমরা কতো কিছুই না করি!
এবারে প্রিয়ার আহবানে দিক-শূন্যই নাহয় হলাম!... ...বাকিটুকু পড়ুন

১৬ জুনের বিশ্বকাপ কড়চা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই জুন, ২০২৬ রাত ৩:২৩

দারুণ একটা ম্যাচ হয়ে গেলো একটু আগে। মিসর দারুণ খেলেছে আজ। সালাহ নেমে যাওয়ার পরে তাদের খেলার ধার বেশ বেড়ে গিয়েছিলো বলে মনে হলো! কিন্তু, বেলজিয়ামের ফরোয়ার্ডদের পাসিং আর ড্রিবলিং... ...বাকিটুকু পড়ুন

আমন্ত্রন পত্র থাকলে ভিসার দরকার কী! আপনি জানেন আমি কে?

লিখেছেন মাথা পাগলা, ১৬ ই জুন, ২০২৬ সকাল ৯:০০



ভারত বাংলাদেশের কোনো একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানাতে চাইলে সেই আমন্ত্রণপত্র ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ হাইকমিশনে পাঠাবে। সেখান থেকে আমন্ত্রণপত্র যাবে সেই রাজনৈতিক ব্যক্তির ডিপার্টমেন্টে, তারপর তার কাছে। এরপর... ...বাকিটুকু পড়ুন

সাদিক হাসনাতের প্রোগামে রাকাজার মঈনুদ্দীন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



এই ছবিটি লন্ডনে অনুষ্ঠিত হওয়া নিজেস্ব অর্থায়নে সাদিক হাসনাতের প্রোগামের। অসংখ্য আঙ্কেল আন্টিদের মাঝে একজন বিশেশ লোককে দেখা গেল সেখানে। লোকটাকে চিহ্নিত করে দেওয়া হয়েছে ছবিতে। এই লোকটি... ...বাকিটুকু পড়ুন

×