somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লাইলাতুল ক্বদর কত তারিখ? ২৭ শে রজনীই কি লাইলাতুল ক্বদর?

০১ লা জুলাই, ২০১৬ রাত ২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা নিশ্চয় জানি যে, লাইলাতুল ক্বদরে কুরআনে কারীম অবতীর্ণ হয়েছে এবং এ রাত হাজার মাসের চেয়েও উত্তম। [সূরা আল-ক্বদর, আয়াত নং ৩]। রাসূলুল্লাহ সা. ইরশাদ করেছেনঃ "যে ব্যক্তি লাইলাতুল ক্বদর -এ বিশ্বাস ও আশার সাথে কিয়াম করবে (অর্থাৎ নামাজ আদায় করবে) তার অতীতের সব অপরাধ ক্ষমা করে দেয়া হবে" [মুসলিম, হাদীস নং ৭৬০]

অনেকের ধারণা, রমজানের ২৭শে রাত্রিই মহিমান্বিত লাইলাতুল ক্বদর। বিষয়টি সুন্নাহর আলোকে পুরোপুরি সঠিক বলে মনে হয় না। ইসলামিক স্কলারদের মধ্যে এ বিষয়ে ভিন্ন ভিন্ন মতামত রয়েছে। তবে সবচাইতে প্রণিধানযোগ্য কথা হল, লাইলাতুল ক্বদর প্রতি বছর নির্দিষ্ট কোন রাতেই হয়ে পাওয়া যাবে এমনটি নয়। এটি রমজানের শেষ দশকের রাত্রিসমূহের মধ্যে কোন এক রাতে পাওয়া যায়। বিশেষ করে, বেজোড় রাতসমূহে। কোন বছর হয়তো ২১শে রাতে, কোন বছর হয়তো ২৩ শে রাতে, কোন বছর হয়তো ২৫শে রাতে আবার কোন বছর হয়তো ২৭শে রাতে অথবা ২৯শে রাতে। নির্দিষ্ট কোন তারিখেই লাইলাতূল ক্বদর হয় এরূপ ধারণা করলে এ বরতকময় রাতটি থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা থাকে। তবে হাদীসের আলোকে ২৭শে রাতে লাইলাতুল ক্বদর পাওয়ার সম্ভাবনা বেশী থাকে।

রাসূলুল্লাহ সা. ইরশাদ করেছেনঃ " তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল ক্বদর তালাশ কর" [বুখারী, হাদীস নং ২০২০]

তিনি আরও বলেনঃ "আমাকে লাইলাতুল ক্বদর দেখানো হয়েছে অত:পর আমাকে তা ভুলিয়ে দেয়া হয়েছে অথবা আমি তা ভুলে গেছি সূতরাং তোমরা তা রমজানের শেষ দশকের বজোড় রাতসমূহে তালাশ করা... [বুখারী ও মুসলিম]

অতএব, মহিমান্বিত লাইলাতুল ক্বদর পাওয়ার জন্য রমজানের শেষ দশকে, বিশেষ করে বেজোড় রাতসমূহে ইবাদত-বন্দেগী করা উচিত। নির্দিষ্ট কোন তারিখকে লাইলাতুল ক্বদর মনে করা উচিত নয়।

আল্লাহ তা'আলাই সবচে' বেশী জানেন।
- Mohammad Mizanur Rahman
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০১৬ রাত ২:৪৮
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

একাত্তর বাঙালির অভিজ্ঞতা এবং গর্জিয়াস প্রকাশনা উৎসব

লিখেছেন রোকসানা লেইস, ০৯ ই মে, ২০২৬ সকাল ৯:১৭


পহেলা মে বিকেলে একটি আমন্ত্রণ ছিল। অনুষ্ঠানটি ছিল বই প্রকাশনার। এই আয়োজনটি শুরু হয়েছিল বলা যায় এক বছর আগে। যখন একটি লেখা দেওয়ার আমন্ত্রণ এসেছিল। লেখাটি ছিল বিদেশের জীবনযাপনের... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই মে, ২০২৬ দুপুর ১:৪৪



কথা হচ্ছিলো একজন আর্ট সমঝদার মানুষের সাথে। তিনি আক্ষেপ করে বলছিলেন, জীবিতবস্থায় আমাদের দেশে আর্টিস্টদের দাম দেওয়া হয় না। আমাদের দেশের নামকরা অনেক চিত্র শিল্পী ছিলেন, যারা জীবিতবস্থায়... ...বাকিটুকু পড়ুন

মানুষ মারা যাবার পর আবার পৃথিবীতে আসবে?

লিখেছেন রাজীব নুর, ০৯ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:১০



আমার মনে হয়, আমরা শেষ জামানায় পৌছে গেছি।
পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে খুব শ্রীঘই। চারিদিকে অনাচার হচ্ছে। মানুষের শরম লজ্জা নাই হয়ে গেছে। পতিতারা সামনে এসে, সে... ...বাকিটুকু পড়ুন

×