বাবা, আমি স্কুলে ২১শে ফেব্রুয়ারীতে গান গাইব।
আমার ৬ বছর বয়সী কন্যার দিকে অবাক তাকালাম। ও একটা ইংরাজি স্কুলে পড়ে।তখনি ঠিক করলাম " একটু বাজিয়ে দেখলে হয়",
বাবা: কেন? ২১শে ফেব্রুয়ারীতে গান গাইতে হবে কেন?
মেয়ে: কেনো তুমি জানো না? আমাদের স্কুলে ২১ শে ফেব্রুয়ারীতে ফাংশন হবে, আমি গান গাইবো।
বাবা: কি গান বাবা?
মেয়ে: আমার ভাইয়ের রক্তে রাঙানো, এই গানটা গাইবো।
বাবা: তুমি গানটা জানো ?
মেয়ে: আমাদের টিচার শিখাইসে।জানো বাবা, অনেক কষ্ঠের গান।
বাবা: কষ্ঠের গান কেনো ? কি হইছে ?
মেয়ে: ২১ শে ফেব্রুয়ারীতে ওরা বলছে, তোমরা বাংলায় কথা বলবা না। * "যুদ্ধ" ভাষায় কথা বলবা।
এই হইলো আমার মাইয়ার ২১ শে ফেব্রুয়ারী !
* আমার মেয়ে উর্দু শব্দটা না বোঝার কারণে নিজের মতো ওটাকে "যুদ্ধ" করে নিয়েছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


