somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানুষের মর্যাদা মানুষের যোগ্যতায় !

২৪ শে অক্টোবর, ২০১৩ ভোর ৫:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানুষ স্বাভাবিকভাবেই সম্মান আশা করে, আশা করে খ্যাতির আর এমনসব চাওয়া মানুষের মনে আজীবন থাকে আর মর্যাদার আসন পেতে যা লাগে তা হলো যোগ্যতা, সম্মানিত পদে অযোগ্য মানুষ দেখলেই এমনটি ভাবার কারণ নেই সে মর্যাদাবান, এটা তার মর্যাদাবান হওয়ার সুযোগ মাত্র /

নিজ যোগ্যতা প্রমানে গায়ের রংটা গুরত্বপূর্ণ না, প্রত্যেকটি মানুষ সুন্দর তার নিজস্স জগত নিয়ে, আর মানুষ নিজেকে সুন্দর ভাবতেই ভালো বাসে/ বেশ কয়েক বছর আগের কথা, আমি রাস্তা দিয়ে হেটে যাচ্ছিলাম এমন সময় আমার দূর সম্পর্কের এক ভাতিজা(খুবই কালো) আমাকে ডাকতে ডাকতে সামনে এসে বলতে লাগলো, ‘চাচা চাচা হুনছ হালায় আমি বলে কালা ওই হালায় কয়, হালার কথা হুনছ, মাইরা হালামু হালারে’, আমি মুচকি হেসে বললাম, কে বলল তুমি কালো? তুমিতো অনেক সুন্দর ! তোমার চেয়ে অনেক কালো মানুষ পুরা আফ্রিকার ঘরে ঘরে / যারা তোমাকে কালো বলে তাদের দৃষ্টি কালো তাই সব কালো দেখে! সে হেসে ফেললো, বলল, ‘ওই হুন আমার চাচায় কি কয়, তুই হালায় বাইচা গেলি আমার চাচার লেইগা’…...আমি তাকে খুশি মনে চলে যেতে দেখলাম / শুধু মাত্র গায়ের রংটির জন্য অবহেলিত হবে আর সাদা চামড়ার মানুষ হলেই সম্মানের এমন চিন্তা মুর্খতা / মানুষ তার যোগ্যতা দিয়ে মর্যাদার আসন তৈরী করে নজির স্থাপন করেছে, পৃথিবীর শক্তিধর পজিসনটি লুফে নিয়েছে, সেদিন এক আফ্রিকান লোক খুব হাস্যজ্জল মুখ নিয়ে আমার সামনে এসে বলতে লাগলো, Marry our lady and join us we will give u the best son in this world. আমি বললাম, how? সে উত্তরে বলল, we already proved giving Barak Obama. লোকটি এসব বলছিল অনেক Confidence এর সাথে, এক বারাক উবামা এরকম হাজার হাজার মানুষের Confidence এর কারণ হয়েছে, তার নাম দিয়েনা তার যোগ্যতা দিয়ে /

শিক্ষা মানুষের মাঝে যোগ্যতার সৃষ্টি করে, সে শিক্ষাটা হতে পারে প্রাতিষ্ঠানিক অথবা অপ্রাতিষ্ঠানিক তবে এ শিক্ষা অবশ্যই সুশিক্ষা হতে হবে /প্রায়ই খবর গুলোতে দেখা যায় অনেক শিক্ষিত পরিবার আছে যারা তাদের বাড়ির কাজের মানুষের উপর অমানুষিক অত্যাচার করে, আবার আমি একদিন আমার পাশের বাড়ির এক লেডির সাথে দাড়িয়ে আছি, তার কুলে একটা ফুটফুটে সাদা চামড়ার বাচ্চা ছিল, আর একটু দুরে কালো এক কৃষক তার বাচ্চাটির চঞ্চলতার দিকে তাকিয়ে হাসছিল, তখন সেই লেডি বাচ্চাটির বিনোদনের উদ্দেশ্যে কৃষকের দিকে দেখিয়ে বলল, বাবা ওই দেখো দেখো কালো ভূত ! আমার বুঝতে বাকি রইলো না এ মহিলা কুশিক্ষায় বড় হয়েছে / বেশ কিছুদিন আগে, আমার এক স্কুল ফ্রেন্ড সে তখন মেডিকেলের ছাত্রী, DMC এ পড়ে, ফেইসবুকে স্টেটাস দিল, যার মধ্যে একটা কথা ছিল এ রকম, ‘বাঙালি সব কয়টারে দশটা কইরা জুতার চড় মারা উচিত’, দেখলাম বহুসংখ্যক লাইক পরেছে সেই স্টেটাস এ, বুঝেনইত মেয়ে মানুষ তাও আবার মেডিকেলের ছাত্রী ! আমি কিন্তু লাইক দিতে পারলাম না, আমি কমেন্টস করলাম,যার কথা গুলোছিল এই রকম- you can’t slap 160 million bangali in ur country. Can u slap ur teachers, parents, me ? if words are like that we r very concerned about our country’s future! সাথে সাথে আমাকে unfriend করে দিল, যাইহোক আমি এমন শিক্ষিত মানুষের যোগ্যতার কথা বলছিনা, আমি বলছি সেই সুশিক্ষার কথা যা মানুষকে যোগ্য মানুষ হতে শেখায়, আমি বলছি এমন সুশিক্ষিতদের কথা যারা মানবতাকে খুব ভালো ভাবে বুঝে, মনুষ্যত্বের অধিকারী, যারা বাড়ির কাজের মানুষকে at least মানুষ মনে করে, বড়দের শ্রদ্ধা আর ছোটদের কুশল জিগ্গেস করে, নিজেকে ও নিজ জাতিকে সম্মানের চোখে দেখে, কালো মনুষকে ভূত বলেনা, নিজ জাতিকে কষাইয়া চড়ও মারতে চায়না/

আপনি সম্মানিত হলেই মানুষ আপনাকে সম্মান করবে, আগে নিজেকে নিজের সম্মান দেখাতে হবে, তানাহলে অন্যের কাছ থেকে সম্মান পাওয়া দুরহ বেপার / এক আম্রিকান ভদ্র মহিলার সাথে কথা বলছিলাম, কথা প্রসঙ্গে সে বলল, I have been divorced more than 12 years still I don’t go around though its very normal in our society. আমি জিগ্গেশ করলাম, why don’t u? সে উত্তর দিল, because I respect myself. ওয়েস্টার্ন সোসাইটির এই মহিলাটির এমন কথা তার প্রতি আমার সম্মান বাড়িয়ে দিল, এতে তার প্রতি আমার সম্মানবোধ বহু গুনে বেড়ে গিয়েছিল কারণ সে নিজেকে সম্মান দিতে জানে/

আমার এলাকার বড়বাড়ির বড়ত্ব আজ বিলীন হয়ে গেছে, আমি নিজে দেখেছি তাদের দাপটে মানুষ কথা বলার সাহস পেতোনা, আজ তাদের সেই বংশের দাপট শূন্য কুড়ে ঘর হয়ে গেছে, আপনার পারিবারিক অবস্থান আপনাকে কিছুদিনের জন্য হয়তো দাপট নিয়ে চলতে সাহস যুগাবে কিন্তু সম্মান যুগাবেনা আপনি যে বংশেরই হোন যে পরিবারেরই হোন,আপনার সম্মানের কারণ আপনার নিজস্শ যোগ্যতায়, বংশ দেখিয়ে শ্রেষ্টত্ব পাওয়ার যুগ শেষ হয়ে গেছে, মানুষ এখন এসব গন্ডি পেরিয়ে বিশ্ব জ্ঞান মাথায় নিয়ে ঘুরে / নায়েবের ছেলে বিলেতে যাবে আর মাঝির ছেলে বাপের সাথে নৌকার দার টানবে এমন সময় ফুরিয়ে গেছে, এখন বিশ্বায়নের যুগ,সবার সুযোগ আছে নিজের যোগ্যতার পরিচয় দেওয়ার/

ঘরথকে বের হয়ে একটা জিনিস খুব ভালো ভাবে জেনেছি, কাজে লজ্জা নেই এবং ছুটো কাজ বলে কোনো কাজ নেই আমরা সবাই সবার জন্য, একে অন্যের মুখাপেক্ষী / আপনার যোগ্যতার জন্য হয়তো আপনি ভালো বেতনের চাকরি করেন কিন্তু যে নাপিত আপনার চুল কাটে, যে টেইলার আপনার শার্ট পেন্ট সেলাই করে তার কাজ আপনার আমার সম্মানের সাথে জড়িত এটা কিন্তু মিথ্যে নয় / আপনি এমন মানুষদের সম্মান দেখাতে না পারলে আপনার যোগ্য হবার যোগ্যতা থাকবে না /

আপনার মর্যাদার কারণ আপনি সত্য, ভালবাসা, স্নেহ মমতা, সহানুভুতি আর পরোপকারের গুনে গুনান্ণিত/ মানুষ আপনার দিকে তাকালে পেচার মত গুম্ড়া মনে হয়না কারণ আপনি খুব সুন্দর করে হাসতে জানেন/ মহা নবী (স)এর সময়ের এক লোক বলেছে আমি বিশ্ব নবীর সাথে একশত বারের ও উপরে দেখা করেছি আমি এমন একটি দিন ও পাইনি যেদিন এই মহা মানব আমাকে দেখে হাসেননি ! আপনি মানুষকে অপমান অপদস্ত করে বিনোদনের খোরাক যোগাননা, অন্যের দুস্সময়ে আপনার ঠুটে হাসি ফুটেনা কারণ আপনি এতে দুঃক্ষিত, উদ্দেস্শ প্রবন হয়ে মানুষের সাথে মিশেননা স্বার্থ উদ্ধারের লোভে কারণ আপনি মানুষকে মন থেকে শ্রদ্ধা করেন যেহেতু আপনি শ্রদ্ধেয় / যখন কোনো বিপদ আসে আপনি ধৈর্য্য ও বুদ্ধিমত্তার সাথে তা মোকাবেলা করতে জানেন এবং এতে কাউকে দোষারুপ করেন না, নারী সম্ভোগের নেশায় আপনি নারী অপব্যবহার করেননা আর আপনি কুখাদ্যেও অভ্যস্ত না / এত যোগ্যতার মাঝেও যদি আপনার প্রাতিষ্ঠানিক কিছু যোগ্যতা থাকে তবেতো কথাই নেই, আর যদি নাও থাকে আপনি যে বর্ণেরই হোন, যে দেশেরই হোন সব কিছু পেরিয়ে আপনি সম্মানিত, হয়তো আপনি প্রতিবেশিকে খাওয়াতে পারেননা, প্রচন্ড শীতে গরিবের ঘরে একটা কম্বল পাঠাতে পারেননা তাতে ক্ষতি নেই, আপনার চারপাশের সবাই আপনার কাছে নিরাপদ, উপকারের সামর্থ্য না থাকলেও ক্ষতির সাহস আপনার নেই/
প্রিয় শ্রদ্ধেয় , আপনি অনেক উচ্চ শ্রেনীর যোগ্যতা সম্পন্ন মানুষ…..

সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×