somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধোঁকার ফাঁদ ধুম্রজাল

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জীবনে কোন না কোন ভাবে প্রতারিত হয়নি ধোঁকায় পড়েনি এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না ।অতীতে যেমন ধোঁকা ধোঁকাবাজ ছিল বর্তমানেও আছে ভবিষ্যতেও হয়তো এর অস্তিত্ব টিকে থাকবে ইতর শ্রেণীর মানুষের মাঝে । তবে সময় পরিবর্তনের সাথে সাথে এর প্রকাশভঙ্গী, রূপরেখা, ধরণ এসব বদলায় আর কিছুনা। সাধারনত মানুষ মানুষ থেকে স্বার্থ উদ্ধার কিংবা বিশেষ কোন পরিকল্পনা পূরণে ধোঁকার আশ্রয় নেয় সেটা হতে পারে অর্থ, খ্যাতি, যশ কিংবা প্রতিশোধ । তবে বিশেষ প্রয়োজনেও মানুষ ধোঁকার আশ্রয় নেয় বাধ্য হয়ে, এমন নজীর কম । ধোঁকার ব্যাপারটা শিক্ষিত অশিক্ষিতদের বিষয়না । এটা অনেকটা পড়গাছা লতার মতো বিস্তৃত।

আপনি যদি ছেলে হোন তবে নিশ্চয়ই রূপসী মেয়ে দেখলে আপনার মনে চমক লাগে আর আপনি যদি মেয়ে হোন হ্যান্ড সাম ছেলে মানেই আপনার চোখে স্বপ্ন পুরুষ ! একটু খেয়াল করলে এমন রূপসী নারী আর হ্যান্ড সাম যুবক অনেক পাবেন । আপনাকে দেখলেই মুচকি হাসবে, কথা বলতে চাইবে মোবাইল নাম্বার নিবে । আপনি হয়তো পুলকিত কারন আপনার অনুভূতি গুলো হলিউড বলিউড দ্বারা প্রভাবিত ।আপনি এদের মাঝে অনেক কিছুই খুজে পাবেন যা আপনাকে আনন্দ দেয় । এরা আকর্ষণীয়, এদের আছে মন মাতানো কথার ঝুড়ি। আর রাত বারটার পর যখন কথা বলবেন, বললাম না তার কিছুই, এ এক নেশার ঘোর। ভালোবাসা, প্রেম যাই বলেন যখন এমন ফাঁদে আপনি পা দিবেন তখন আপনি অসুস্থ এক মানুষিক রুগী । এ দলটির ছেলেরা হচ্ছে প্রধানত ভোগবাদী যাদের মূল টার্গেট নারী ভোগ । আর যদি সেটা হয় একটু ধনীর দুলালি তার সাথে এড হবে টাকা, গিফট এসব ভোগ । এরা নানা ভাবে নিজেরদের দুর্বলতার কথা প্রকাশ করে ভালোবাসার নামে নারীকে শারীরিক ও আর্থিক ভাবে ভোগ করে।
তেমনি ভাবে যে নারীটার প্রতি আকর্ষিত হলেন শুধুমাত্র তার দৃষ্টি নন্দন রঙ্গিন পোশাক আর মন মাতানো দেহ ভঙ্গি দেখে নিশ্চয় আপনাকে তা কামাতুর করবে । কারন আপনি সেক্সি বয় ! এ শ্রেণীর নারীরা নিজেদের ওয়েস্টার্ন ভাবতেই বেশি পছন্দ করে তবে তাদের ব্যবহার হবে আপনার পছন্দ অনুযায়ী। অল্পতেই কেঁদে ফেলবে, কথায় কথায় বলবে আই এম নট পারফেক্ট যার মাঝে লুকিয়ে আছে সীমাহীন কুকর্ম । আপনি যদি কোন ভাবে টের পান কেঁদে কেঁদে বলবে আমিতো বলেছিলাম আই এম নট পারফেক্ট ! এরা বিভিন্ন সময় বিভিন্ন স্থানে বিভিন্ন নামে পরিচিত । বাবা মা নাম রেখেছে খাইরুন্নেসা কিন্তু এরা পরিচিত লাকি, লাভলি, কলি, মনি এমন সব মিষ্টি নামে । মোবাইল একটি হলেও সিম কার্ড এক ডজন । আপনাকে ভালোভাবে আয়ত্ত করার জন্য তার নামের সাথে আপনার নামটিও জুড়া তালি লাগাবে। এখন আপনি নিশ্চয় অবিভুত কারন সে আপনাকে ‘জান’ বলে ডাকবে ।
আমি গয়রাহা সবার কথা বলছিনা আমাদের মাঝে যারা এমন এদের পারিবারিক সমস্যা আছে আর আমাদের বর্তমান সময়ের মিডিয়া গুলো দ্বারা এরা মারাত্মক ভাবে প্রভাবিত। তারা তাদের কাজ গুলোকে আনন্দের খুরাক মনে করে । আমাদের সামাজিক কিছু ব্যাধি এদের সৃষ্টি করেছে । কাজেই বিমোহিত ভদ্রলোক এবং ভদ্রমহিলা যথাক্রমে আপনার মানিব্যাগ এবং সতীত্ব সাবধান ! এরা ফ্লারটিং বয়েজ, ফ্লারটিং গার্লস এরা আধুনিক অমেরামতযোগ্য মেশিনের মতো, এরা ধোঁকাবাজ ।

আমি আর এক শ্রেণীর মানুষ আমার ব্যক্তিগত জিবনেও পেয়েছি এরা দেখতে খুবই ভদ্র মানুষ । প্রাথমিক আলাপ চারিটায় আপনি অবশ্যই মুগ্ধ হবেন । এরা কথা বলার সময় ব্র্যান্ড ব্যাবহার করে যেমন অমুক তার চাচা, অমুক অমুক দেশ সে ঘুরেছে, তার বহু ব্যাপারে বহু জ্ঞান আছে ইত্যাদি ।এই সকল মানুষ গুলো সবসময় অন্যকে রিড করে চলে । আপনার আচরণ, লাইফ স্টাইল সব অবজারব করবে তার পর আপনার সাথে তাল মিলিয়ে আপনাকে ব্যাবহারেরে চেষ্টা করবে । এদের ব্যাক গ্রাউনড হচ্ছে এরা কিছুটা নিচু শ্রেণী থেক এসেছে, বড় হওয়ার সপ্নে হয়তো অনেক সংগ্রাম করেছে, জীবনে অনেক ঠকেছে কাজেই কাউকে আপন ভাবতে পারে না কাউকে বিশ্বাসও করে না । নিজের জীবনের ব্যর্থতা অপরের মাঝে খুজে পেলে শান্তি পায় । আমার কোম্পানিতে এমনি একটি লোক পেয়েছিলাম যার কথায় ছিল স্বজাতির প্রতি উগ্রে পড়া ভালোবাসা কিন্তু তার কাজ আর আচরণ ছিল একেবারেই উল্টা । নিজেকে ছাড়া পৃথিবীর কাউকেই চিনেনা । কিন্তু সকলের সম্মিলিত কাজ গুলোকে নিজের নামে চালিয়ে নিতে খুবই পছন্দ করে । নিজ জাতির সাথে থেকে, নিজ জাতির মানুষের থেকে সুবিধা নিয়ে হৃদয়ে নিজ জাতির প্রতি এমন ঘৃণা সম্পন্ন বাঙালি হয়তো আর পাওয়া যাবে না । আমি তার আচরণে প্রায়ই ভাবতাম এটা যদি এমন হয় তাহলে মীরজাফর কেমন ছিল ! যাই হোক, এরা আমার চোখে এক ধরনের ধোঁকা ।আর আপনি যদি ধোঁকায় না পরতে চান এদের কাছে কখনো নিজের দুর্বলাটা প্রকাশ করে নিজেকে বোকা বানানোর মত বড় বোকামি করবেন না ।

ছাত্র জীবন থেকে স্বাবলম্বী হওয়ার ধান্দা ছিল আমার । নিজ থেকে কিছু একটা করার চেষ্টা করতাম সবসময় । ভার্সিটিতে ফার্স্ট ইয়ারে আমি তখন, পার্ট টাইম জবের অ্যাড দেখলাম। ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি । তারা আমাকে জানালো আমার আন্ডারে কিছু লোক থাকবে আমি শুধু তাদের লিড দিব । প্রতিদিন ৩/৪ ঘণ্টা । শর্ত হচ্ছে আমাকে একটা ইন্সুরেন্স করতে হবে মাত্র ৬০০০ টাকা ।স্বাবলম্বী হওয়ার আশায় করেছিলাম । মাস খানেক ঘুরাঘুরি করে দেখলাম এটা আসলে একটা ধোঁকা । তার কিছুদিন পরেই আমার দুই ফ্রেন্ড আমাকে জানালো তারা একটা মালটি ন্যাশনাল কোম্পানিতে কাজের অফার পেয়েছে তবে কিছু বিনিয়োগ করতে হবে, তাদের সাথে জয়েন করতে হলে কিছু একটা কিনতে হবে তাদের কম্পানি থেকে । এবার আমার বুঝতে কিন্তু দেরি হল না এটা ধোঁকা । আমি তাদের সাবধান করলাম,বুঝানোর চেষ্টা করলাম এগুলো ভুয়া । কিন্তু তারা মনে করলো আমি তাদের নির উৎসাহিত করছি । পরে তারা কিছু টাকা বিনিয়োগ করেছিলো এবং ধোঁকার শিকারও হয়েছিল । এমন সব প্রলবন যারা দেখায় তাদের কথা গুলো অনেক আকর্ষণীয় হয় । আমার মামাতো ভাই একবার একটা কম্পানি থেকে বিনিয়োগের অফার পেলো । সে আমাকে ফোন করে নিয়ে গেল তাদের সাথে কথা বলার জন্য। লোক গুলো আমাকে জানালো এটা গোল্ড ইনভেস্টমেন্ট কোম্পানি যারা কাঁচা স্বর্ণ কিনে বিভিন্ন গোল্ড মেটারিয়ালস বানিয়ে বিক্রি করে। তারা মাত্র দশ হাজার টাকায় যে সপ্ন দেখাল আমি একজন বিজনেস স্টুডেন্ট হওয়া সত্তেও আমার মনে হচ্ছিল আমি কয়েকদিনের মধ্যেই মিলিওনিয়ার হতে যাচ্ছি । সেদিন দুবাই তে একটি মাইগ্রেশন এজেন্সিতে ক্যানাডা মাইগ্রেশনের ব্যাপারে কথা বলছিলাম আমি বলছিনা তারা পুরাপুরি ভুয়া কিন্তু তাদের মার্কেটিং অফিসারের কথা শুনে আমার অনুভব হচ্ছিল আমি দুবাইতে না টরেন্টোতে বসে আছি তার কথাগুলো এতটাই প্রলুব্ধকর । উনি হয়তো যানে না আমি কটলারের বই পড়ুয়া ! সুন্দর একখান ধন্যবাদ দিয়ে চলে এলাম ।

আবার প্রায়ই নিউজ শুনি বিদেশে নেয়ার নামে কিছু নামধারী এজেন্সি গুলোর প্রতারনা ।আবার যদি বলি আমাদের দেশীয় ডেস্টিনির কথা যারা সব শ্রেণীর মানুষকে টাই শার্ট পড়িয়ে বিশ্ব বিখ্যাত হওয়ার সপ্ন দেখায়। আমার চোখে এগুলো ধোঁকা । এমন সব নামধারী প্রতিষ্ঠান গুলোর মুল টার্গেট হচ্ছে অর্ধ শিক্ষিত, চাকরীর বাজার সম্পর্কে অজ্ঞ সাধারন মানুষ গুলো । কাজেই চাকরী কিংবা বিনিয়োগে আগ্রহীরা সাবধান !

দুবাই রাস্তায় অনেক সময় দেখা যায় আপনি হেটে যাচ্ছেন পাশ দিয়ে একটা লোক দ্রুত হেঁটে যাচ্ছে আপনার দিকে তাকিয়ে হঠাৎ থেমে যাবে । হয়ত আপনার মাথায় চুল কম, আপনি একটু খুরিয়ে হাঁটছেন, আপনার ভুঁড়ি বেরে গেছে । তারা দ্রুত আপনাকে উপদেশ দিতে থাকবে আর বুঝাবে সে অনেক বিজি । আপনাকে বলবে, ভাই আপনার এই এই সমস্যা একটা তেল ব্যাবহার করেন মাত্র ১০ দেরহাম সব ঠিক হয়ে যাবে, আমার এ রকম হয়েছিল, আপনাকে দেখলাম তাই মনে পড়লো, আপন ভেবেই বলছি ইত্যাদি । আপনি যদি তাদের কথায় কান দেন তো এক মহা ধোঁকায় পরবেন । এদের অধিকাংশ পাকিস্তানি । এরা আপনাকে তাদের নির্দিষ্ট যায়গায় নিয়ে গিয়ে আপনার পকেটটা খালি করে ছেড়ে দিবে । সেদিন অফিসের গাড়ীর জন্য অপেক্ষায় ছিলাম পাশেই দেখি এক মাঝ বয়সি লোককে রাস্তায় এমন দাওয়াই দেয়া হচ্ছে, আমি ব্যাপারটা টের পেয়ে লোকটিকে পেছন থেকে বুঝিয়ে দিলাম এটা ধোঁকা । ভদ্রলোক ব্যাংক অফ বারদাতে চাকরী করে । সেদিন লোকটি খুবই খুশি হয়েছিল আমার ব্যাবহারে আর ধোঁকাবাজ পাকিস্তানি পাশে দাঁড়িয়ে কিছুক্ষন অপেক্ষা করে চিবানো খাবার গিলতে না পারার ব্যথা নিয়ে কেটে পড়ে ।

আমাদের দেশে বাসে উঠলে কিংবা ফুটপাথ ধরে হাঁটলে প্রায়ই শুনা যায়, লিভার সমস্যা, বাতের ব্যয়ী থা, হাপানিতে ভুগছেন, চিপায় চাপায় চুলকানি সব ভালো হয়ে যাবে একটি মাত্র চকলেট খেলে কারন এটা শুধু একটা চকলেটের নাম না এতে মিশানো হয়েছে সব রোগের প্রাকৃতিক মেডিসিন অথবা এক ডিব্বা ঐষধ যা কাজ করবে পেনেসিয়ার মতো যার বাজার দর ১০০০ টাকা তাদের কাছ থেকে নিলে মাত্র ৫০ টাকা । আচ্ছা বলেনতো যা আপনি মহাঐষধ মনে করে ৫০ টাকায় কিনলেন তার Cost value কত ? ফ্রি পানি পান করেন অনেক উপকার পাবেন !

বলতেই হয়, আমাদের ইসলামে তাবিজ মাধুলি এসবের অস্তিত্ব নেই । কিন্তু আমাদের দেশের এক শ্রেণীর মানুষ ইসলামের নামে তাবিজের বিজনেস সেই রকম করে । আমি আমার এলাকার এক নামধারি মৌলবিকে জিজ্ঞেস করলাম আপনি যে এগুলো করেন এ সবে কোন কাজ হয় ? সে আমাকে বলল, আসলে বাবা কাজ হয়না জানি কিন্তু মানুষ চায় তাই দেই । এটাতো গেলো, তার পরে প্রায়ই শুনি বিভিন্ন বাবাদের নাম। পানি বাবা, ল্যাংটা বাবা, সরবত বাবা । তার পর আছে পীরতন্ত্র, মাজারতন্ত্র । এ সবই হচ্ছে ধোঁকাতন্ত্র ।

আমি বলবোনা বিশ্বাস করুন আমি বলবো নিজের স্বাধীন বিবেক দিয়ে চিন্তা করুন । একজন পরিপূর্ণ স্বাধীন মানুষ হয়ে কেন আপনি ধোঁকার গোলামি করবেন? কেন আপনি ধোঁকায় পরে কষ্ট পাবেন ? আপনার সুস্থ মস্তিষ্ক ধোঁকার পরিবেশ চিনতে এবং ধোঁকার ফাঁদটি এড়িয়ে চলতে সাহায্য করবে এই কামনায়………

সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৪৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×