[যুগান-র রিপোর্ট]
কাঁচাবাজারে মূল্য নিয়ন্ত্রণকারী সিন্ডিকেট সদস্যদের গ্রেফতার করতে মাঠে নেমেছে যৌথ বাহিনী। রাজধানীতে সিন্ডিকেট সদস্যদের একটি তালিকা এখন যৌথ বাহিনীর হাতে। তালিকা ধরে ওই সিন্ডিকেট সদস্যদের গ্রেফতার করা হবে। বুধবার যৌথ বাহিনী রাজধানীর নিউমার্কেট ও হাতিরপুল কাঁচাবাজারে অভিযান চালিয়ে সিন্ডিকেটের ৪ সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হল- নিউমার্কেটের বনলতা কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল খালেক, সাধারণ সম্পাদক শফিউল্লাহ, হাতিরপুল কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি গোলাম মোস-ফা, ব্যবসায়ী সমিতির নেতা বাচ্চু মিয়া।
সায়েন্স ল্যাবরেটরি যৌথ বাহিনী ক্যাম্পের ক্যাপ্টেন সাজ্জাদ জানান, যৌথ বাহিনীর সদস্যরা কয়েকদিন ধরে বাজারে জিনিসপত্রের মূল্য পর্যবেক্ষণ করে। পাইকারি একটি দ্রব্যের মূল্য খুচরা বাজারে দ্বিগুণ দাম হয়ে যায়। রাজধানীর কাওরানবাজার, হাতিরপুল, নিউমার্কেটসহ অন-ত কয়েকটি মার্কেটে এ পর্যবেক্ষণ করা হয়। যৌথ বাহিনী এসব বাজারের ব্যবসায়ী সমিতির নেতাদের সঙ্গে কয়েক দফা বৈঠক করে পাইকারি বাজার ও খুচরা বাজারে জিনিসপত্রের মূল্যের ব্যবধান কমানোর অনুরোধ জানায়।
ক্যাপ্টেন আনোয়ার জানান, যৌথ বাহিনী বুধবার সকালে নিউমার্কেট বনলতা কাঁচাবাজার ও হাতিরপুল কাঁচাবাজারে ছদ্মবেশে পর্যবেক্ষণ করে দেখতে পায়, কাঁচামরিচের পাইকারি মূল্য কেজিপ্রতি ৩৫ টাকা হলেও খুচরা বিক্রি হচ্ছে ৮০ টাকা। কেজিপ্রতি ১৬ টাকার বেগুন খুচরা বাজারে ৪০ টাকা, ৮ টাকার শসা ২০ টাকা, ৬ টাকার চিচিংগা ২০ টাকা বিক্রি হচ্ছে। এছাড়া ১টি মিষ্টি কুমড়া পাইকারি ২৫ টাকার স্থলে ৪০ টাকা, ১২ টাকার ১টি লাউ ৩৫ টাকায় বিক্রি করা হয়। পাইকারি মূল্যের সঙ্গে খুচরা মূল্যের বিস-র পার্থক্য থাকায় যৌথ বাহিনী দুপুরে নিউমার্কেট বনলতা কাঁচাবাজারে ব্যবসায়ী সমিতির অফিসে অভিযান চালিয়ে আবদুল খালেক ও শফিউল্লাহকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে বনলতা কাঁচাবাজারে পরিকল্পিতভাবে জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয়ার অভিযোগ রয়েছে। পরে যৌথ বাহিনীর আরেকটি টিম হাতিরপুল কাঁচাবাজারে অভিযান চালিয়ে গোলাম মোস-ফা ও বাচ্চুকে গ্রেফতার করে।
নিউমার্কেট থানার ওসি গোলাম কবীর জানান, কোন ব্যবসায়ী কাঁচাবাজারের মালামাল আনলে সিন্ডিকেটের সদস্যরা জিনিসপত্রের মূল্য নির্ধারণ করে দেন। এ মূল্য নির্ধারণের পর সিন্ডিকেটের সদস্যদের একটি নির্দিষ্ট অংকের চাঁদা দিতে হয়। বনলতা কাঁচাবাজারের আবদুল খালেক ও শফিউল্লাহর বিরুদ্ধে মার্কেটে চাঁদাবাজির অভিযোগও রয়েছে।
যৌথ বাহিনীর একটি সূত্র জানায়, বাজারে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি ঠেকাতে এ ধরনের কার্যক্রম এখন থেকে অব্যাহত থাকবে। বাজার সিন্ডিকেটদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান যৌথ বাহিনীর এটিই প্রথম। একটি সূত্র জানায়, অচিরেই সারাদেশে কাঁচাবাজার নিয়ন্ত্রক সিন্ডিকেট ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান শুরু হবে। এজন্য সারাদেশে কাঁচাবাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য যেসব ব্যবসায়ী দায়ী তাদের একটি তালিকা তৈরির কাজ চলছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


