মুগ্ধতার গান
১৮ ই আগস্ট, ২০২৪ ভোর ৪:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

-'পানি লাগবে পানি?'
মুগ্ধ তোমার জন্য শীতল
মাটির কবর খানি।
আমরা যখন কথার আড়াল
খুঁজতে চেয়ে মিথ্যে রাখাল
যায়নি ধরা, বরং আঘাত
ধেঁয়ে আসার দিনে-
তোমার মত সহস্র মুখ
মৃত্যু নিলো চিনে।
-'পানি লাগবে, পানি?'
সেই কন্ঠে মর্মর আজ
আমার হৃদয় খানি।
মুগ্ধ তোমার মুগ্ধতাকাল
ঝড়লো শিশির, ঝড়লো সকাল
আততায়ীর নিশানা খুব
নিখুঁত, হিংস্র জানি-
তোমার জন্য বৃষ্টি আকাশ
জোছনা প্রহর আনি...
মুগ্ধ, তোমার জন্য থাকুক
রহমতের পানি।
সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০২৪ ভোর ৪:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টোকাই থেকে হিরো! বাংলা ছবির অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪

ব্লগ স্কুল, মজারুছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপু তানভীর, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০

কদিন আগে একটা ফোন নিতে হয়েছে। আগের ফোনটা তিন বছরের মত সার্ভিস দিয়েছে। তবে টাচস্ক্রিনে সমস্যা দেখার কারণে সেটা ঠিক মত ব্যবহার করা যাচ্ছিল না। নতুন ফোন বলে সেটা...
...বাকিটুকু পড়ুন
একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুনকক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন