তুমি আমাকে বললে , কেন বেঁচে আছো ?
-আমার স্ট্রেট কাট জবাব, খাওয়া ।
সে কি পাঁচ হাজারের মাইনেতেও তো ভাল খাওয়া হয় ,
কেন পঞ্চাশের পিছে ছোটো ?
-ভাবনাহীন হয়ে খেতে ভালোবাসি ।
তাহলে যে সুন্দর ড্রেসের বায়না ?
-পরিপাটি হয়ে খেতে ভালবাসি ,
কাঞ্জিভরম পরলে ;পুঁটির স্বাদ ইলিশের মত লাগে ।
তবে এই যে দামি আসবাব , তকতকে মেঝে?
-আয়োজন করে খেতে ভালবাসি ।
বুঝলুম , তবে এত বই পড় কেন? জ্ঞান ও কি খেতে ভালোবাসো ?
-বই পড়ি আচার জানার জন্য , তোমাদের সামনে গপগপ করে খাই না তো
শাড়ীতে ঝোল পড়লে এক্সকিউস মি বলি ।
আর যখন রিকশাই ফিরি, মচমচিয়ে ঝাল মুড়ি চিবাই ।
ঠিক আছে , তোমার সবটুকু খাওয়া ,
তবে কেন এত কথা বল অর্থ বিনাশ করে?
এ দিয়ে তো তুমি ডমিনস এর পিজা খেতে পার?
-কথা বলি , তোমার খিদে মেটাবার জন্য ,
সেখানে থাকে অপেক্ষা আর আমন্ত্রন
কবে তুমি বলবে, বউ ভাত দাও , দুটো লঙ্কা ভেজে দাও
মেয়েটাকে ঘুম থেকে তোল , হাওয়াই মিঠাই এনেছি
আর আস একসাথে খাই ।
সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০১৪ রাত ১১:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



