somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এমন যদি হতো

৩০ শে জুন, ২০১৬ বিকাল ৪:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৮জুন,২০১৬ঃ গতকাল দিয়াবাড়ি অস্ত্রাগার সংলগ্ন খাল থেকে ১০০০ টি বার্গার ও ২৫০ বোতল সস উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে আরও বিপুল পরিমাণ মোরগ-পোলাও ও ফাস্টফুড তৈরির সরঞ্জাম পাওয়া গেছে। পুলিশ,র‍্যাব ও ফায়ারব্রিগেডের রাতভর অভিযানে এগুলো উদ্ধার করা হয়।


বিকেলে একদল কিশোর শটগান প্র্যাকটিসের সময় একটি বার্গার ভেসে উঠতে দ্যাখে। এসময় তারা কর্তব্যরত কর্মকর্তাদের জানালে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ ও ফায়ার ব্রিগেড রাত ৯টার দিকে তাদের সকল সরঞ্জাম ও ডুবুরিসহ অভিযান শুরু করে।এরপর একে একে উঠে আসতে থাকে মানবদেহ বিধ্বংসী বার্গার, স্যান্ডউইচ, চিকেন ড্রামস্টিক সহ আরও ভয়ঙ্কর খাবার-দাবার।ভোর ৫টা পর্যন্ত চলে এই অভিযান।


পরদিন, সকাল ৮:০০ ঘটিকায় ঢাকা মহানগরের প্রধান পুলিশ পরিদর্শক ঘটনাস্থল পরিদর্শন করেন।এক আনুষ্ঠানিক বিবৃতিতে তিনি জানান, ঢাকা শহরে গোপনে ফাস্টফুডের ঘাটি দেয়াই জঙ্গিদের উদ্দেশ্য ছিল। চারদিকে পুলিশ চেকপোস্ট থাকা সত্তেও এত খাবার কিভাবে ঢাকায় ঢুকল? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ঘটনাটি নিয়ে তদন্ত হচ্ছে। তদন্তের স্বার্থে তিনি সাংবাদিকদের এই প্রশ্নটি এরিয়ে যান।
ঘটনার সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে সন্দেহ করা হচ্ছে জনতার সামরিক ফিটনেস ধ্বংস করার লক্ষ্যে এগুলো মযুদ করা হচ্ছিল। বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, খাবার গুলো নিয়ে সচিবালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলার পরিকল্পনা হচ্ছিল।

বিগত ১২ বছরের মধ্যে এটিই সবচেয়ে বড় খাবারের চালান ধরা পড়ল। এর আগে ১ এপ্রিল, ২০০৪ তারিখ মধ্যরাতে চট্টগ্রামের সিইউএফএল জেটিঘাটে খালাসের সময় পুলিশ সদস্যরা আটক করে ১০ ট্রাক সমপরিমাণ খাবার। ঘটনাস্থল থেকে আটক হন পাঁচজন। পরদিন ভোরে পুলিশ প্রহরায় ওই বিপুলখাবার-দাবার নিয়ে যাওয়া হয় চট্টগ্রাম নগরীর দামপাড়া পুলিশ লাইন্সে। সেদিনই খাবার পরিদর্শন করতে আসেন তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী দুদফুজ্জামান পাপর। এই নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী, বানিজ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নামে করা মামলা আদালতে চলমান।
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০১৬ বিকাল ৪:১৬
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

×