ওদের স্বপ্নে গাড়ি নেই, বাড়ি নেই
মহারাজার আসন নেই
বিলেত যাবার রাস্তা নেই
গুপ্ত ধনের নকশা নেই
পাখি হবার ডানা নেই
ওদের কোথাও যাবার জায়গা নেই।
এই সব মধ্যবিত্ত জীবনে
যদি লাইগা যায় এর লটারিতে ভাগ্য বদলায়না
স্টীলের আলমারির ভেতর
কাপড়ের ভাঁজে থাকা
প্রাইজ বন্ডের সবগুলো নম্বর মিলেও শুধু একটা অমিল
প্রায় বন্ধ হয়ে আসা হৃদপিন্ডটাকে সচল করে দেয়।
জীবন ঘড়ি ঘোরে একই পথে রোজ।
এই সব মধ্যবিত্ত মানুষগুলো
এগিয়ে যায় সঙ্কুচিত আত্মবিশ্বাস নিয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


