somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টিভির পোকা

০২ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টিভির পোকা। আমার আরেক নাম ছিল ছোট বেলায়। বাসায় টিভি ছিলনা। পাশের বাসায় মঙ্গল বারের ধারাবাহিক আর বৃহস্পতিবার এর সাপ্তাহিক নাটক দেখতে যেতাম। টিভি দেখার সময় আমি নাকি চোখের পলক ফেলতাম না । ফেলবই বা কেন এক ঘন্টার জন্য টিভি দেখার সুযোগ পাচ্ছি, এর মধ্য পলক ফেলে কয়েক সেকেন্ড অপচয় করার কি মানে হতে পারে। সাদা কালো ন্যশনাল টিভি ছিল গর্বিত মালিকদের বাসায়। সেখানা আবার ছোট তালা দেয়া কাঠের বাক্সের কলাপ্সিবল গেটের মধ্যে থাকত। কোথাও বেড়াতে গেলে আগে দেখে নিতাম বাসায় টিভি আছে কিনা। থাকলে মনে মনে চাইতাম যাতে টিভিটা একটু ছাড়েন। ধমকানির ভয়ে মুখে প্রকাশ করা হত না। অবশ্য টিভি ষ্টেশন চালু হত পাঁচটায়।
বাসায় নিজেদের ১৭ ইঞ্চি টিভি এল সাদা কালো। টিভির মাপ যে কোনা কোনি নিতে হয় তাও শিখলাম। আসে পাশের বন্ধু মহলে কিঞ্চিত অবস্থার উন্নতি ঘটলে। ভালো অনুষ্ঠান হলেই যেন ডাক দিই সেই অনুরোধ করা হল।

মাঝে মাঝে টিভি ছেড়ে দেখতাম ভুল করেও সেন্টার চালু হয়ে গেল কিনা। গুড়ে বালি। শুধু সাদা কালো অসংখ্য বিন্দুর নাচন আর বিরক্তিকর চিঁ চিঁ শব্দ আসত। ৩টায় যখন ষ্টেশন চালু হত ঘড়ির কাটাঁ দেখে নব ঘোরাতাম। কোরান তেলাওয়াত, ত্রিপিটক পাঠ, অনুষ্ঠান সুচী সবই আগ্রহ নিয়ে দেখতাম। প্রাইভেট টিউটর আসতেন কার্টুন শুরু হওয়ার আগ মুহূর্তে। দোয়া করতাম রোজ স্যার যেন না আসেন। দোয়া কবুল হতনা।

পূর্নদৈর্ঘ্য (মানে ঠিক আজও বুঝিনা) ছায়াছবি প্রচারিত হত মাসে এক শুক্রবার। বাকি তিন শুক্রবার মুভি অব দ্য উইক। এক শুক্রবারের বিকেলে তাই খেলা বন্ধ থাকত। এখন সাদা কালো টিভি কটকটি অয়ালাও হয়ত নেবেনা। রঙ্গিন টিভি এল। ডিশ এসে অনেক চ্যানেলের দুয়ার খুলে দিল। রিমোটের কদর বেড়ে গেল। একে বাংলা চ্যানেল বেড়ে গেল। ঘর ছাড়িয়ে রুমে রুমে টিভি চলে গেল। মনোযোগ দিয়ে আর কিছুই কেউ দেখেনা। কত নক্ষত্রের উদয় হচ্ছে কত জন পথে লুটাচ্ছে। হাট বাজারে টিভি স্টার দেখেও কেউ চিনছেনা।

টিভি দেখতে বাচ্চারা পাশের বাসায় ছুটেনা, মুখের উপর কেউ জানালা বন্ধ করে দিচ্ছেনা। তাহলে দুঃখ গেল? না। নতুন উৎপাত নিয়ে এল কম্পিউটার। প্রথম প্রথম আলাদা রুমে এসি লাগিয়ে পরিষ্কার কক্ষে রাখা হত, সতর্কতা যাতে ভাইরাস না ধরে। বাচ্চাদের আবদার কম্পিউটারে ভিডিও গেম খেলা যায় তাই কম্পিউটার লাগবে। না পেয়ে পাশের বাড়ির কম্পিঊটারের পাশে দাঁড়িয়ে খেলা দেখে, কিন্তু ওরা মাউস ধরতে দেয়না। ঘরে ঘরে কম্পিউটার। পোকা এখন কম্পিউটারের উপর।

সেই আপদ দূর হয়ে এবারে সমস্যা আই ফোন, আই প্যাড, ট্যাব। পালাবে কোথায়।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্মোন্মাদদের কল্পিত বাস্তবতা এবং "দি ম্যাট্রিক্স" এর নীল বড়ি

লিখেছেন শ্রাবণধারা, ২২ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৭


বাংলাদেশ ধর্মোন্মাদ ও জঙ্গিদের কবলে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যানে এদের ধর্মোন্মাদনা দাবানলের মতো ছড়িয়ে পড়ছে।

ধর্ম অবমাননার অভিযোগ তুলে, কদিন আগে সাতক্ষীরায় একদল ধর্মোন্মাদ ওয়াহিদুজ্জামান শামীম নামের এক যুবককে পিটিয়ে... ...বাকিটুকু পড়ুন

যারা ব্রয়লার মুরগী খায় তারা সমকামী

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৫৩


ওয়াজ শোনেন অথচ মুফতি কাজী ইব্রাহিম হুজুরকে চেনেন না, এমন মানুষ বাংলাদেশে খুব কমই আছেন। হুজুরের আরেকটি বড় পরিচয় হলো, তিনি করোনার ওষুধ স্বপ্নে পেয়েছেন বলে দাবি করেছিলেন। হুজুর... ...বাকিটুকু পড়ুন

শেইপ শিফটার ৩ - মাছ কন্যা

লিখেছেন হুমায়রা হারুন, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৯


২০১১ এর দিকে নর্থ –ইয়র্কে থাকাকালীন রুমার বাসার আশেপাশে তেমন কোন বাঙালি দোকান ছিল না ।সেই টরোন্টর নামকরা চাইনিজ সুপারমার্কেট –টা বেশ দূরে। পায়ে হেঁটে যাওয়ার পথ নয়।... ...বাকিটুকু পড়ুন

প্রাইভেট টেলিফোন কম্পানি হলে কেমন হতো?

লিখেছেন নাহল তরকারি, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



গত ব্লগে টেলিফোন নিয়ে বলেছিলাম। মোবাইল থেকে টেলিফোনে কল দেওয়া বা রিসিভ করা যেতো না। শুধু টিএনটি একটিভ করা সিমে টেলিফোনে কল করা যেতো। বা টেলিফোন... ...বাকিটুকু পড়ুন

যে পথ ধরে রথো রাফি হেঁটে যেতেন: চলে গেলেন ব্লগার রাফি

লিখেছেন শরৎ চৌধুরী, ২২ শে অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

কবি, ব্লগার ও অনুবাদক রথো রাফির স্মরণ
রথো রাফি ব্লগ
রথো রাফি আর নেই—সত্যটি মেনে নেওয়া ভীষণ কঠিন। একজন মানুষের চিরপ্রস্থানের পর আমরা কেবল তার শারীরিক অনুপস্থিতিই টের পাই না, বরং গভীরভাবে... ...বাকিটুকু পড়ুন

×