মানুষের চাওয়া অসীম হতে পারে, তবে অবশ্যই যৌক্তিক হতে হবে। রাজাকারের ফাঁসীর দাবী নিয়ে যারা একত্রিত হয়েছিলেন শাহবাগ চত্বরে, তাদের দাবী আজ কোন পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে ? গত দুই/তিন দিন যাবত দেখছি জামায়াতে ইসলামী / ছাত্র শিবির নিষিদ্ধ করার আন্দোলন শুরু হয়েছে । জামায়াত/শিবির নিষিদ্ধ করলেই এদেশ থেকে সব সমস্যা নির্মূল হয়ে যাবে ?
অতীতে দেখেছি ঢাকার নারায়নগঞ্জ-টানবাজার থেকে পতিতা পল্লি তুলে দেওয়া হলো। কি লাভ হলো ? ঢাকা শহরের প্রতিটি অলি-গলি আজ পতিতাবৃত্তিতে ভরে গেছে। ক্যানসারের মত ছড়াতে শুরু করেছে অবৈধ্য যৈানাচার।
আজ জামায়াত/ শিবির নিষিদ্ধ হলে কি হবে ? তাদের দু/চার/পাঁচ লক্ষ নেতা-কর্মী কি রাজনীতি ছেড়ে দেবে ? নতুন নতুন মোড়কে, নতুন নতুন ব্যানারে আবার আসবে জাতির সামনে হয়ত আরও ভয়ঙ্কর ভাবে । অতীতে একবার রাজাকারদের সাধারন ক্ষমা করে যে ভুল করেছিল আজ তার পুনঃরায় বিচার করা হচ্ছে। আজ যে ভূল করা হবে পরবর্তী প্রজন্মের কাছে অবশ্যই দায়বদ্ধ থাকতে হবে আমাদের।
সকলকে গুরুত্বের সাথে এই রাজনৈতিক ইসূটি বিবেচনা করার অনুরোধ রাখছি ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


