দু:খ পাইয়েন কেউ।
আমার মতে সামহোয়ারইন হলো একটি ভার্চুয়াল নিম্নশ্রণীর দরিদ্র (মানসিকতার দিক দিয়ে) বস্তির নাম।
আমি যে বিল্ডিংএ থাকি তার কিছু দুরেই একটা বস্তি আছে। আমাদের প্রতিদিনের ঘুম ভাঙ্গে ঐ বস্তির চিল্লাচিল্লিতে।
খুব ছোট থাকে ঘটনাটা। একদিন হলোকি এক মহিলা আরেক মহিলাকে চিমটি মারল দুষ্টুমি করে। হয়ত অন্য কোন সময় সেটা নিতান্তই রসিকতা হিসেবে নেবে। কিন্তু সেইদিন আর সহ্য হলোনা সেই রসিকতাটি। ব্যাস শুরু হয়ে গেলো, আর আস্তে আস্তে সেটি গালাগালি চিল্লাচিল্লিতে পরিণত হল।
এই ব্লগেরও অবস্থাটা হলো এই। এই ব্লগে আমার বয়স তিনকি চারদিন। এই পর্যন্ত আমি কমপক্ষে ৫০-৬০টি লেখা পড়েছি, ৫% পেয়েছি শিক্ষামূলক, আর বাকী ৯৫% শুধুই ধর্ম, রাজনীতি এমনকি ব্যক্তিগতভাবেও এই গালি গালাজ চলছে।
এই তিন-চারদিনের অভিজ্ঞতায় বুঝতে পারছি, এটি আসলেই নিম্নমানসিকতার কিছু মানুষের আড্ডাঘর হয়ে দাড়িয়েছে, যেখানে না মানুষের প্রতি মানুষের সম্মান বা মমত্ববোধ, আছে শুধু ঘ্ণা আর অন্যকে আক্রমন করার মানসিকতা। এ যেন আমাদের এলাকার বস্তিরই অন্যরুপ।
পার্থক্য শুধুমাত্র এতটুকু, তারা তাদের অর্থনৈতিক দারিদ্রের কষাঘাতে জীবন জর্জরিত, ফলশ্রুতিতে তারা বাধ্য হচ্ছে এই জীবন ধারণ করতে, আর আপনারা মানসিকতার দিক দিয়ে দারিদ্রতার কষাঘাত খাচ্ছেন প্রতিনিয়ত এবং সেটা কিভাবে এগিয়ে নেয়া যায়, তাই ভাবছেন আরো ভালোভাবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



