আমার পাড়াতুতো এক ভাস্তা আছে। আড়াই বছর বয়েস। আধো কথা বলে তাই ওর কাছ থেকে শুনতে ভাল লাগে। তো ওকে যদি বলা হয়
: পপেট একটা গল্প বলতো।
: একটা বাঘমামা ছিল। মামাটা হালুম করছিলো। তারপর "ভুতু" আসলো। মামাটাকে খায়ে নিল।
: আচ্ছা একটা শিয়ালের গল্প বলতো।
: একটা না, একটা না শিয়াল ছিল। শিয়ালটা না মুরগী ধরলো। একটা "ভুতু" মুরগী খায়ে নিলো।
: ধুর, "ভুতু" না একটা "শুনছো বাবা"র গল্প বল (ওর মা ওর বাবাকে "এই শুনছো" বলে ডাকেতো তাই বাবাকে ও শুনছো বাবা বলে ডাকে)
: শুনছো বাবা না বেগুন ক্ষেতে গেল (ওর বাবা বেগুন চাষ করেন)। বেগুন ক্ষেতে না কাঁটা লাগলো। খালি পায়ে যাবানা! ঐ খানে না "ভুতু" ছিলো। শুনছো বাবাকে ধরবে ভুতু টা।
ওর যত গল্প আছে সব ভুতু দিয়ে শেষ হবেই হবে।
সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০০৭ বিকাল ৫:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



