মনটা আজ ভীষণ খারাপ,
মন ভাল করার মন্ত্র জানিস?
একটা ফু দে....
তোর ফুয়ে যদি মন ভাল হয়-
বুঝবো তোর সুন্দর একটি মন আছে।
আর তোর এমন ফুয়ে মনটা যদি
আরো খারাপ হয়, তাহলে বুঝবো-
তুই স্বার্থপরতার ঘৃণ্য আধার।
আমার এমন দুঃসময়ে যদি
আমাকে হাসাতে পারিস,
মনকে রাঙাতে পারিস রঙিন আলোয়,
তাহলে বলবো তুই একজন মমতাময়ী নারী।
আর যদি আমার এমন দুঃসময় দেখে
মুখ ফিরিয়ে নিস,
তাহলে বুঝবো.....!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


