আমার চৈতন্যহীন প্রতিটি দীর্ঘশ্বাস যদি
তোমার মাঝে চেতনার সৃষ্টি না করে,
আমার অন্তরনিহিত বেদনা গুলো যদি
তোমাকে ব্যথিত না করে,
তবে বলবো-
'আমার ভালোবাসা কখনোই
তোমার হৃদয় স্পর্শ করেনি' ।
আমার অব্যক্ত কথাগুলো যদি
এক নিমিষে বুঝে নিতে না পারো,
যদি বলে দিতে না পারো;
কি চায় মন, কিভাবে চাই,
আর কতটুকু পরিচর্যা পেলে
এতটুকু মানুষ আমি প্রেমিক হয়ে যাই,
এ সব যদি তোমার ভাবনায় না রয়,
তবে বলবো-
'আমার ভালোবাসা কখনোই
তোমার হৃদয় স্পর্শ করেনি ।'
তোমার ভাবনাগুলো যদি আমাকে না ভাবায়,
তোমার সময়-অসময়ে যদি আমাকে কাছে না পাও,
তোমার প্রতিটি শোক যদি আমাকে শোকাহত না করে,
তোমার হাসি-কান্নায় আমার বুকে যদি কাপন না উঠে,
তবে বলবো-
'আমি কখনোই তোমার ভালোবাসার যোগ্য নই '।
নারী; ভালোবাসার রাজ্যে আমি
এক উম্মাদ, কাঙ্গাল প্রেমিক,
আমাকে এমন ভালোবাসা দাও
যে ভালো কখনো বাসেনি মানুষ, ভাবেনি মানুষ ।
ভালোবাসা আর প্রেমের পরিচর্যা দিয়ে,
প্রেমিষ্ঠ প্রেমিকার মত,
তোমার যোগ্য করে নাও আমাকে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


