তোমাকে দেখবে বলে
আমার দু'চোখের পাতা বন্ধ হতে চায় না,
জেগে আছি থাকবো অনন্তকাল ।
তোমার চোখে চোখ রেখে
স্বপ্ন দেখবো বলে, স্বপ্ন দেখা হয় না বহু দিন ।
তোমার পথ চেয়ে অপেক্ষা করতে
আমার দু'টি পা আর চলতে চায় না,
থেমে থাকতে ইচ্ছে করে অনন্তকাল ।
হাত দু'টো কোন কিছু স্পর্শ করতে চায় না
তোমাকে স্পর্শ করবে বলে,
তোমার মেহেদী রাঙ্গা দু'টি হাত ধরবে বলে ।
আর তৃষ্ণার্থ ঠোট দু'টো তৃষ্ণার
জানান দেয় বার বার,
কখন মিলবে তোমার ঠোটে, বুকে, বাহুতে ।
নিঃশ্বাসে শান্তি পাই না,
তোমার নিঃশ্বাসে নিঃশ্বাস রেখে
বুক ভরাবো বলে ।
মন সে তো তোমার কাছেই জমা । ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


