somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

াউন্ডেলের ভালোবাসা

০৫ ই জুলাই, ২০১৩ রাত ১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“হেই , বাসায় আছিস ?”
“হুম”
“ আমি আসছি ।”
“তাড়াতাড়ি আসবি , আমাকে বেরুতে হবে ।”
“হুম , চলে আসব । ”
ঘন্টাখানেক পরে ওর বাসার সামনে পৌছে কল দিলাম ।
“কই রে”
“বের হয়ে গেছি , বাসায় গিয়ে বস , ঘন্টাখানেকের মধ্যে ফিরব ।”
“হুম , তাড়াতাড়ি চলে আসিস”
যে গেইটে বড় তালা ঝুলে ,আজ সেটা নেই । ঢুকে গেলাম । কলিংবেল টিপব, এম্ন সময় দেখি বাসার তালা খোলা । আমি পরপর তিনবার বেল বাজাতাম । আজ তার প্রয়োজন পড়ল না । গেইট খুলে ঢুকে গেলাম । তৃতীয় পাসটা মেইন ডোর , সেটাও খোলা । পুরুষ মানুষ যা করে , কাশি –টাশি দিলাম, না কেউ নেই । কি আর করা, পরিচিত বাসা, গেলাম সোজা ড্রয়িংরুমে । অনেক দিন পর । চারদিকে অনেক বই ।সেলফ ভরা বই ।সোফায় ও একটি বই , আমার প্রিয় একজন লেখক সুনীলের । অপেক্ষা করা যায় ??? উনার “সোনালী দুঃখ” এক পলকে পড়েছিলাম ,” প্রথম আলো”র কথা আর কিইবা বলব !!
ও আজকাল বই পড়া ছেড়েই দিয়েছে , কথাটা যে ঠিক না, এই প্রমান পেলাম । বইটা আমারও পড়া না “শকুন্তলা” ।
পৃষ্ঠা খোললাম ,

“বাসায় ঢুকলেন কিভাবে?”
“মেইন গেইট ,বাসার গেইট, সদর দরজা ,তিনটেই খোলা , তাই ঢূকতে অসুবিধা হওয়ার কথা না । ”

আমি আশ্চর্য , কিভাবে একজন লেখক, মানুষের বাস্তব মুহূর্ত অর্থাৎ আমার বর্তমান অবস্থার কথা উনার কলমে ঊঠল । নাকি সবই ওর কাজ , আমাকে চমকে দেয়া । ওর কাজের কোন ঠীক নাই । প্রায়ই আমাকে চমকে দিত । ওর ভালোবাসার প্রপোজ দেয়াটাও ছিল অদ্ভূত ।একদিন সাহিত্য নিয়ে আলোচনা চলছে , হঠাৎ বলে বসে “I LOVE YOU”
আমি কি বলব ভেবে পাইনে । এটা কি ফাজলামি !!
যখন বুঝতে পারলাম সত্যি !! কি করব ভেবে পাইনে !! সত্যি ওকে ভালোলাগে । কিন্তু কিছুই করার নেই । আমার মতো বোহেমিয়ানের অভিধানে “ভালোবাসা” বলে কোন শব্দ নেই ।
আমি এমন এক ব্যাচেলর , এক চাদরে না ধুয়ে বছর কাটিয়ে দেই ।
“নতুন কিনে চার মাস , তারপর উল্টোপাশ ,এ যে নতুনের চেয়েও নতুন !! এভাবে তিন মাস । মিষ্ট মিষ্ট গন্ধ , রোদে দিয়ে দেই , তারপর আরও তিন মাস , আবার রোদে শুকিয়ে পারফিউম দিয়ে দুই মাস । দূর !! এক চাদর আর কত?? নতুন একটা আসে ।”
মশারী ঠাঙানো’র মতো যন্ত্রনা আর কিছু আছে?? যে জিনিস রাত হলে আবার ঠাঙাতে হয় , তা আর কি দরকার খোলার”
আমার দ্বারা প্রেম –ট্রেম হবে না ।
আজ ওর Birthday। একটা কাগজে লিখে আসলাম
“শুভ জন্মদিন , অবন্তি”
ঝুলা থেকে গোলাপ আর ওর প্রিয় চকলেট বের করে রেখে দিয়ে চলে আসলাম । আর মোবাইলটা off করলাম ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

লিখেছেন খায়রুল আহসান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৪১



পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট

সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন

দুঃখ খচিত পতাকা আমার

লিখেছেন এম ডি মুসা, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৪


ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?

যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ হতো হায়দ্রাবাদ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৫

।।হায়দারাবাদের নিজাম।।


১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের... ...বাকিটুকু পড়ুন

মোহাম্মদ আলী জিন্নাহ: ইসলামপন্থী, ধর্মনিরপেক্ষ, নাকি রাজনৈতিক বাস্তববাদী?

লিখেছেন Sujon Mahmud, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৮

মোহাম্মদ আলী জিন্নাহকে নিয়ে দক্ষিণ এশিয়ার ইতিহাসে সবচেয়ে বেশি বিতর্কিত প্রশ্নগুলোর একটি হলো—তিনি কি সত্যিই ইসলামপন্থী ছিলেন, নাকি ইসলামকে মূলত রাজনৈতিক জাতীয়তাবাদের ভিত্তি হিসেবে ব্যবহার করেছিলেন?

এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে... ...বাকিটুকু পড়ুন

ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেলো

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৩



বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।

ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি... ...বাকিটুকু পড়ুন

×