somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিডিআর হত্যাকাণ্ডে ক্ষতিগ্রস্ত শহীদ পরিবারের পুনর্বাসন

২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০০৯ সালের ২৫-২৬ ফেব্র“য়ারি বিডিআর সদর দপ্তর পিলখানায় ইতিহাসের বর্বরতম হত্যাযজ্ঞ সংঘটিত হয়। এটি ছিল জাতীয় জীবনের অন্যতম কলঙ্কিত অধ্যায়। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি-জামায়াত জোট সরকারের দুঃসহ অত্যাচার, অনাচার এবং দুর্নীতির প্রেক্ষিতে দেশের মানুষ নিজেদের অধিকার আদায়ের জন্য নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত সর্বজন প্রশংসিত নির্বাচনের মাধ্যমে ২০০৯ সালে মহাজোটকে দেশ পরিচালনার ম্যান্ডেট দিয়েছিল। আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট দেশের দায়িত্বভার গ্রহণ করার মাত্র ৪৭ দিনের মাথায় পিলখানা বিডিআর সদর দপ্তরে তথাকথিত বিদ্রোহের নামে বর্বরোচিত হত্যাকা- সংঘটিত হয়। উক্ত বর্বরোচিত ঘটনায় সর্বমোট ৭৪ জন প্রাণ হারায়। যার মধ্যে ৫৭ জন ছিল সেনা কর্মকর্তা। পিলখানা ট্র্যাজেডিতে নৃশংসভাবে হত্যাকা-ের শিকার ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের কল্যাণ ও পুনর্বাসনে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার নানামুখি উদ্যোগ গ্রহণ করে। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের কল্যাণে সরকার স্বল্প ও দীর্ঘমেয়াদী সহযোগিতামূলক নানান কর্মসূচি বাস্তবায়ন করে।
বিডিআর বিদ্রোহে নিহত শহীদ সামরিক কর্মকর্তাদের পরিবারকে স্থায়ী ও অস্থায়ী আবাসন সুবিধা প্রদানসহ শহীদ পরিবারের সদস্যদের কর্মসংস্থান ও বিনাখরচে ভর্তি ও পড়ালেখার সুযোগও দেওয়া হয়েছে। এরমধ্যেই শহীদ ৩৭টি পরিবারকে মিরপুর ডিওএইচএস-এ স্থায়ী প্লট, ৩২ জনকে চাকরি ও শহীদ পরিবারগুলোর ৮৪ জনকে বিনামূল্যে শিক্ষার সুযোগসহ ৪৪টি পরিবারকে অস্থায়ী আবাসন সুবিধা দেওয়া হয়েছে।
বিডিআর হত্যাকা-ে শহীদ সামরিক কর্মকর্তাদের পরিবারের পুনর্বাসনে সরকারের গৃহীত পদক্ষেপ
১. আর্থিক সহযোগিতা
ক. প্রধানমন্ত্রীর অনুদান ১০ লক্ষ টাকা।
খ. সেনাবাহিনীর কল্যাণ তহবিল থেকে অনুদান ৫ লক্ষ টাকা।
গ. বিডিআর তহবিল থেকে অনুদান ৫০ হাজার টাকা।
ঘ. বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব ব্যাংকস কর্তৃক প্রতি বছর ৪ লাখ ৮০ হাজার টাকা হিসেবে অদ্যাবধি সর্বমোট ৫ বছরে ২৪ লক্ষ টাকা প্রদান।
ঙ. শহীদ অফিসার পরিবারবর্গকে ২ লক্ষ টাকার ট্রাস্ট মিউচ্যুয়াল ফান্ডের প্লেসমেন্ট শেয়ার প্রদান।
চ. তাছাড়া নিয়মানুযায়ী প্রত্যেক শহীদ পরিবারবর্গকে পরিবার নিরাপত্তা প্রকল্প তহবিল, ডিএসওপি ফান্ড, কল্যাণ তহবিল থেকে অনুদান, মৃত্যু আনুতোষিক, ছুটির পরিবর্তে নগদ অর্থ, কম্যুটেশন এবং মাসিক পেনশন প্রদান করা হয়েছে।
২. অন্যান্য সহযোগিতা
ক. শহীদ অফিসার পরিবারের ৩২ জন সদস্যকে চাকরি প্রদান করা হয়েছে; তন্মধ্যে ৩ জন বিদেশে বাংলাদেশস্থ দূতাবাসে চাকরিরত আছেন।
খ. শহীদ অফিসার পরিবারবর্গের ৮৪ জন সদস্যকে (স্ত্রী/সন্তান) বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি এবং বিনা বেতনে অধ্যয়নের ব্যবস্থা করা হয়েছে।
গ. শহীদ অফিসার পরিবারের ৯ জন সন্তানকে বিভিন্ন ক্যাডেট কলেজে ভর্তি করা হয়েছে। বর্তমান বছরে ১ জন শহীদ অফিসারের
সন্তানকে ক্যাডেট কলেজে ভর্তির বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
ঘ. শহীদ অফিসার পরিবারবর্গের স্থায়ী আবাসন ব্যবস্থা নিশ্চিতের জন্য ৩৭ জনকে মিরপুর ডিওএইচএস-এ প্লট দেওয়া হয়েছে। ১০ জনকে মিরপুর ডিওএইচএস-এ ২টি করে স্বয়ংসম্পূর্ণ ফ্ল্যাট প্রদানের জন্য বহুতল ভবন নির্মাণাধীন রয়েছে। তাছাড়া ১১ জন অফিসার শহীদ হওয়ার পূর্বেই ডিওএইচএস এবং রাজউকে প্লট পেয়েছিলেন।
ঙ. ৪৪ জন শহীদ অফিসার পরিবারের অস্থায়ী আবাসন নিশ্চিতকল্পে সেনানিবাসের অভ্যন্তরে সরকারি পারিবারিক বাসস্থান বরাদ্দ দেওয়া হয়েছে।
চ. ১৫ জন শহীদ অফিসারের গৃহ নির্মাণ অগ্রীম ঋণের সুদ ও আসল মওকুফ এবং ২৫ জন শহীদ অফিসার যাদের ট্রাস্ট ব্যাংকে লোন ছিল তাদের ২০০৯ সালের লোনের ওপর সুদ মওকুফ করা হয়েছে।
ছ. শহীদ অফিসার পরিবারবর্গকে দুধ কুপন কার্ড, সামরিক টেলিফোন সংযোগ এবং নিয়মানুযায়ী সিএমএইচএ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
পিলখানা ট্র্যাজেডিতে নিহত সেনাসদস্যদের পরিবার পরিজন যাতে নির্বিঘেœ স্বাভাবিক জীবন-যাপন করতে পারে সেই লক্ষ্যে সরকারপ্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশ সেনাবাহিনী ও বিজিবি (সাবেক বিডিআর) মিলে উপরোক্ত কল্যাণ ও পুনর্বাসনমূলক কর্মসূচি বাস্তবায়ন করেছে।
সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৫০
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×