somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিদ্যুত্ খাতে ২৪ বিলিয়ন ডলার বিনিয়োগ প্রক্রিয়াধীন

০২ রা ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের বিদ্যুত্ খাতে দুই হাজার চারশ কোটি মার্কিন ডলার বিনিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুত্ ও জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী বীরবিক্রম।
গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সেলের উদ্যোগে ‘আলোকিত বাংলাদেশ: বিদ্যুত্ ও জ্বালানি খাতে অর্জন’ শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ।
উপদেষ্টারা আরও বলেন, ‘গত পাঁচ বছরে বিদ্যুত্ খাতে যেসব প্রকল্প শেষ হয়েছে তাতে পাঁচ দশমিক দুই বিলিয়ন ডলারের বিনিয়োগ হয়েছে। যেসব প্রকল্প নির্মাণাধীন সেগুলোতে আট দশমিক পাঁচ বিলিয়ন ডলার বিনিয়োগ হচ্ছে। আর প্রক্রিয়াধীন প্রকল্পগুলোতে ২৪ বিলিয়ন ডলারের (এক লাখ ৮৫ হাজার ৮৫৬ কোটি টাকা) বিনিয়োগ হবে।’ তৌফিক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিদ্যুতের মহাপরিকল্পনা প্রণয়নের সময় অনেকেই অর্থের জোগান নিয়ে প্রশ্ন তুলেছিলেন। কিন্তু আমরা পাঁচ বছরে বিদ্যুতের উত্পাদন দ্বিগুণেরও বেশি করেছি। বিদ্যুত্ খাতে আওয়ামী লীগ সরকারের সাফল্য তুলে ধরে তিনি বলেন, মানুষের কর্ম দিয়ে তার পরিচয়। আগামী পাঁচ বছরের পরিকল্পনাও আমরা বাস্তবায়ন করব এবং বাংলাদেশকে মধ্যম আয়ের দেশের দিকে নিয়ে যাব।
অনুষ্ঠানে বিদ্যুত্ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, আগামী পাঁচ বছরে বিদ্যুত্ খাতে বিপুল অঙ্কের এই বিনিয়োগের মধ্যে অর্ধেকের মতো বিদেশি বিনিয়োগ হবে। তিনি আরও বলেন, আগে দেশে ১২ ঘণ্টা বিদ্যুত্ থাকত না। কিন্তু এখন দিনরাত ২৪ ঘণ্টাই বিদ্যুত্ থাকে। মহেশখালীর মাতারবাড়ীতে বিদ্যুতের হাব হবে। সেখানে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদন হবে। ইকোনমিক জোন হবে, বন্দর হবে। ২০২১ সালের মধ্যে মহেশখালী ঘিরে সরকারের পরিকল্পনা বাস্তবায়ন হবে বলেও আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লায়েন্ড ফিজিক্স অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. সুব্রত কুমার আদিত্য। তিনি বলেন, ২০০৯ সালের আগে দেশের ২৭টি বিদ্যুত্ কেন্দ্রের উত্পাদন ক্ষমতা ছিল ৪ হাজার ৯৪২ মেগাওয়াট। ২০১৪ সালের জুনে বিদ্যুত্ কেন্দ্রের সংখ্যা দাঁড়ায় ৯৪টিতে এবং উত্পাদন ক্ষমতা বেড়ে হয় ১০ হাজার ৬৪৮ মেগাওয়াট।
আগামী পাঁচ বছরে আরও প্রায় ১১ হাজার মেগাওয়াট উত্পাদন ক্ষমতা বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি। অধ্যাপক সুব্রত বলেন, গত পাঁচ বছরে দেশে বিদ্যুত্ ব্যবহারকারীর সংখ্যা ৪৭ শতাংশ থেকে বেড়ে ৬৪ শতাংশ হয়েছে, যা ২০১৯ সালের মধ্যে ৯০ শতাংশ হওয়ার আশা করা হচ্ছে। গত পাঁচ বছরে মাথাপিছু বিদ্যুত্ ব্যবহার ২২০ ইউনিট থেকে ৩৪৮ ইউনিটে পৌঁছেছে। আবার একই সময়ে সিস্টেম লস ১৬ শতাংশ থেকে কমে ১২ শতাংশে দাঁড়িয়েছে। গত পাঁচ বছরে জ্বালানি খাতে ৬০০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্পাদন বাড়ানো হয়েছে বলে জানান তিনি। সেমিনারে আরও উপস্থিত ছিলেন বিদ্যুত্ ও জ্বালানি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় উপকমিটির চেয়ারম্যান তাজুল ইসলাম এমপি, বুয়েটের সাবেক ভিসি অধ্যাপক ড. হাবিবুর রহমান।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্মোন্মাদদের কল্পিত বাস্তবতা এবং "দি ম্যাট্রিক্স" এর নীল বড়ি

লিখেছেন শ্রাবণধারা, ২২ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৭


বাংলাদেশ ধর্মোন্মাদ ও জঙ্গিদের কবলে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যানে এদের ধর্মোন্মাদনা দাবানলের মতো ছড়িয়ে পড়ছে।

ধর্ম অবমাননার অভিযোগ তুলে, কদিন আগে সাতক্ষীরায় একদল ধর্মোন্মাদ ওয়াহিদুজ্জামান শামীম নামের এক যুবককে পিটিয়ে... ...বাকিটুকু পড়ুন

যারা ব্রয়লার মুরগী খায় তারা সমকামী

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৫৩


ওয়াজ শোনেন অথচ মুফতি কাজী ইব্রাহিম হুজুরকে চেনেন না, এমন মানুষ বাংলাদেশে খুব কমই আছেন। হুজুরের আরেকটি বড় পরিচয় হলো, তিনি করোনার ওষুধ স্বপ্নে পেয়েছেন বলে দাবি করেছিলেন। হুজুর... ...বাকিটুকু পড়ুন

শেইপ শিফটার ৩ - মাছ কন্যা

লিখেছেন হুমায়রা হারুন, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৯


২০১১ এর দিকে নর্থ –ইয়র্কে থাকাকালীন রুমার বাসার আশেপাশে তেমন কোন বাঙালি দোকান ছিল না ।সেই টরোন্টর নামকরা চাইনিজ সুপারমার্কেট –টা বেশ দূরে। পায়ে হেঁটে যাওয়ার পথ নয়।... ...বাকিটুকু পড়ুন

প্রাইভেট টেলিফোন কম্পানি হলে কেমন হতো?

লিখেছেন নাহল তরকারি, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



গত ব্লগে টেলিফোন নিয়ে বলেছিলাম। মোবাইল থেকে টেলিফোনে কল দেওয়া বা রিসিভ করা যেতো না। শুধু টিএনটি একটিভ করা সিমে টেলিফোনে কল করা যেতো। বা টেলিফোন... ...বাকিটুকু পড়ুন

যে পথ ধরে রথো রাফি হেঁটে যেতেন: চলে গেলেন ব্লগার রাফি

লিখেছেন শরৎ চৌধুরী, ২২ শে অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

কবি, ব্লগার ও অনুবাদক রথো রাফির স্মরণ
রথো রাফি ব্লগ
রথো রাফি আর নেই—সত্যটি মেনে নেওয়া ভীষণ কঠিন। একজন মানুষের চিরপ্রস্থানের পর আমরা কেবল তার শারীরিক অনুপস্থিতিই টের পাই না, বরং গভীরভাবে... ...বাকিটুকু পড়ুন

×