somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সরকারের খাদ্য ও সামাজিক নিরাপত্তায় অগ্রযাত্রার বাস্তবায়নে গ্রামীণ জীবনে উন্নয়নের জোয়ার

০৬ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সারা বছর ধানসহ যে কোন খাদ্যশস্য ও সকল ধরনের সবজি উৎপাদিত হওয়ায় খাদ্য নিরাপত্তার সঙ্গে পুষ্টির যোগান এবং সামাজিক নিরাপত্তা বেড়েছে সারাদেশে। বিশেষ করে কৃষি প্রধান উত্তরাঞ্চল যন্ত্র ও আধুনিক কৃষির আঁতুর ঘর থেকে উৎপাদিত পণ্য এবং যন্ত্র রপ্তানির পথে যাত্রা শুরু করেছে। একদার তীব্র অভাব (যা মঙ্গা নামে অধিক পরিচিত) তো জাদুঘরে স্থান পেয়েছেই, দারিদ্র্যের চিহ্ন এখন মাঠ পর্যায়ে সহজে খুঁজে পাওয়া যায় না। গ্রামের মানুষের জীবন মান কতটা উন্নত হয়েছে তা বিদ্যুতায়িত গ্রামগুলোতে গেলে খালি চোখেই দেখা যায়। গেল ক’ বছর ধরে গ্রামের গরিব নারীদের আর্থিক ও সামাজিক নিরাপত্তার জন্য সরকারীভাবে যে অর্থ বরাদ্দ দেয়া হচ্ছে বছর কয়েক পর তার আর প্রয়োজন হবে না। নারী নিজেরাই স্বাবলম্বী হয়ে নিজেদের নিরাপত্তা বলয়কে সুদৃঢ় করছে। তাদের কথা, ঘরে বাইরে কাজের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করলে সরকারী সাহায্যের কোন দরকার নেই। কৃষি কাজ ও উৎপাদিত পণ্য বাজারজাত করে কৃষকের পাশাপাশি কিষাণী দিনে দিনে নিজেদের গরজে সামাজিক ব্যবসার দিকে এগিয়ে যাচ্ছে। উত্তরাঞ্চলের বগুড়া, রাজশাহী, জয়পুরহাট, নওগাঁ, পাবনা, নাটোরসহ যে সকল এলাকা প্রায় দারিদ্র্য মুক্ত সেখানে অতি দরিদ্র নারী ও শিশুদের জন্য প্রতি তিন মাস অন্তর ২শ’ টাকা থেকে ১ হাজার টাকা সরকারী সাহায্য প্রদানের তালিকা করা যায় না। গ্রামের যে সকল নারী স্বাবলম্বী হয়েছে তারা এই অর্থ গ্রহণকে অমর্যাদাকর মনে করতে শিখেছে। তাদের সাফ কথা, এভাবে পরোক্ষ ভিক্ষে নয় কাজ করে পারিশ্রমিক নিতে আগ্রহী। এভাবেও তারা নিজেরাই সামাজিক নিরাপত্তা বলয় তৈরিতে এগিয়ে যাচ্ছে। গ্রামের ও শহরের শিক্ষিত সুধীজনের কথা, প্রযুক্তির সঙ্গে মানুষের জীবনমান পরিবর্তনের দিন বদলের যে পালা শুরু হয়েছে তাতে সাধারণের সামাজিক মর্যাদাবোধ বেড়েছে। এই কাজে এগিয়ে নিয়ে যাচ্ছে কৃষিসহ সকল সেক্টরের বিজ্ঞানীরা। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) প্রতি বছর নানা ধরনের যে ধান উদ্ভাবন করছে তাতে প্রাকৃতিক দুর্যোগ বন্যা খরা তীব্র শীত এখন আর আবাদের জন্য কোন সমস্যা নয়। দুর্যোগ কেটে যাওয়ার সঙ্গে এবং কখনও দুর্যোগের মধ্যেই ধান উৎপাদন করা যায় এমন বীজ উদ্ভাবিত হয়েছে। যন্ত্র কৃষিকে আরও আধুনিকায়ন ও যুগোপযোগী করার প্রায়োগিক গবেষণায় সাফল্য এসেছে। এভাবে যন্ত্র কৃষি উদ্ভাবনে আবাদি জমিতে ফসল উৎপাদনের হার বেড়ে গিয়ে খাদ্য নিরাপত্তা ও সামাজিক নিরাপত্তা বলয় তৈরি হবে।

১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্মোন্মাদদের কল্পিত বাস্তবতা: "দি ম্যাট্রিক্স" এবং নীল বড়ি

লিখেছেন শ্রাবণধারা, ২২ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৭


বাংলাদেশ ধর্মোন্মাদ ও জঙ্গিদের কবলে পড়েছে। সামাজিক যোগাযোগমাধম্যের কল্যানে এই ধর্মোন্মাদনা দাবানলের মতো সারা দেশে ছড়িয়ে পড়ছে।

ধর্ম অবমাননার অভিযোগ তুলে, কদিন আগে সাতক্ষীরায় একদল ধর্মোন্মাদ ও জঙ্গি ওয়াহিদুজ্জামান শামীম... ...বাকিটুকু পড়ুন

ফেসবুক অ্যাক্টিভ মানেই- অনলাইন অ্যাক্টিভিস্ট নয়।

লিখেছেন জুল ভার্ন, ২২ শে অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৩

ফেসবুক অ্যাক্টিভ মানেই- অনলাইন অ্যাক্টিভিস্ট নয়।

বর্তমান ডিজিটাল যুগে ‘অনলাইন অ্যাক্টিভিস্ট’ একটি বহুল ব্যবহৃত পরিচয়। সামাজিক এবং রাজনৈতিক অঙ্গনে এই পরিচয়ের কদর দিন দিন বাড়ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে- ফেসবুকে নিয়মিত পোস্ট... ...বাকিটুকু পড়ুন

যারা ব্রয়লার মুরগী খায় তারা সমকামী

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৫৩


ওয়াজ শোনেন অথচ মুফতি কাজী ইব্রাহিম হুজুরকে চেনেন না, এমন মানুষ বাংলাদেশে খুব কমই আছেন। হুজুরের আরেকটি বড় পরিচয় হলো, তিনি করোনার ওষুধ স্বপ্নে পেয়েছেন বলে দাবি করেছিলেন। হুজুর... ...বাকিটুকু পড়ুন

শেইপ শিফটার ৩ - মাছ কন্যা

লিখেছেন হুমায়রা হারুন, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৯


২০১১ এর দিকে নর্থ –ইয়র্কে থাকাকালীন রুমার বাসার আশেপাশে তেমন কোন বাঙালি দোকান ছিল না ।সেই টরোন্টর নামকরা চাইনিজ সুপারমার্কেট –টা বেশ দূরে। পায়ে হেঁটে যাওয়ার পথ নয়।... ...বাকিটুকু পড়ুন

যে পথ ধরে রথো রাফি হেঁটে যেতেন: চলে গেলেন ব্লগার রাফি

লিখেছেন শরৎ চৌধুরী, ২২ শে অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

কবি, ব্লগার ও অনুবাদক রথো রাফির স্মরণ
রথো রাফি ব্লগ
রথো রাফি আর নেই—সত্যটি মেনে নেওয়া ভীষণ কঠিন। একজন মানুষের চিরপ্রস্থানের পর আমরা কেবল তার শারীরিক অনুপস্থিতিই টের পাই না, বরং গভীরভাবে... ...বাকিটুকু পড়ুন

×