somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসুন সবাই মিলে খেলি, নাম-দেশ-ফুল-ফল-ছবি

২৯ শে মার্চ, ২০১৭ দুপুর ২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ছোট বেলায় আমরা একটা খেলা খেলতাম। খেলাটির নাম, নাম -দেশ-ফুল-ফল-ছবি।খেলাটি করতে গেলে আমাদের লাগবে একটি খাতা ও একটি কলম। এই খেলাটি দুজন হলেই খেলা যায়। আবার চার-পাঁচ জন হলেও খেলা যায়।খেলার নিয়ম হল, যে কেও একটি বাংলা অক্ষর বলবে সেই অক্ষর দিয়ে প্রথমে নাম তারপরে দেশ-ফুল-ফল ও বাংলা ছবির নাম লিখতে হবে। যেমন আমি প্রথমেই একটি অক্ষর বলি, ক । ক, দিয়ে নাম দিলাম কনা। ক দিয়ে দেশের নাম দিলাম, কানাডা। ক-দিয়ে ফুলের নাম দিলাম কদম। ক দিয়ে ফলের নাম দিলাম কলা। আর ছবির নাম দিলাম কমলার বনবাস।



এক একটির জন্য মার্ক দশ। পাঁচটিই লিখতে পারলে ৫০ মার্ক। যে আগে লিখে শেষ করতে পারবে সে এক থেকে দ্রুত ৫০ পর্যন্ত গুনবে। এর মাঝে কেউ লেখা শেষ করতে না পারলে সে আর লিখতে পারবে না। এক জনের সাথে লেখা মিলে গেলে সেটি কাটা। যেমন আমি ক দিয়ে দেশের নাম কানাডা দিয়েছি অন্য কেউ যদি কানাডা লেখে তবে সেটির জন্য কোন মার্ক নেই । এ ভাবে একই শব্দ একাধিক বার আসলেও আপনি একবার যা লিখবেন তা আর লেখা যাবে না। যেমন আমি ক দিয়ে নাম কনা লিখেছি পরে আবার ক দিয়ে আমি যদি লিখতে বলি তবে কনা নাম লিখলে মাইনাস।



বাংলা সব অক্ষর দিয়ে নাম -দেশ- ফুল -ফল- ছবির নাম খুজে পাওয়াই দায় । আচ্ছা আপনারা ঢ দিয়ে লিখুন। ঢ দিয়ে নাম কি দেয়া যায় আচ্ছা নাম দিলাম ঢুলি। দেশের নাম কি হবে? ফুলের নাম দিতে পারি ঢেড়স ফুল। আর ফলের নাম দিতে পারি ঢেড়স। আর ছবির নাম কি দেব?ছবির নাম দিতে পারি ঢোলের বাড়ি!
এখানে অনেকে বলতে পারেন ঢেড়স ফুল লিখলে হবে না । আমি বলব আরে ফুল তো ঢেড়সের হয়ই তাহলে কেন হবে না? ছবির নাম নিয়ে আপত্তি করতে পারেন। আরে ঢোলের বাড়ি বলে কোন ছিনেমা নেই বুঝলাম তবে হতে কতক্ষন?

খেলাটি একটু চেন্জ করেও করতে পারেন যেমন ছবির নাম বাদ দিয়ে সেখানে পাখির নাম লিখতে পারেন। এই খেলায় সাধারন জ্ঞান বাড়বে নিশ্চিৎ।
আগে ছোটবেলায় আমরা এই খেলা খেলতাম। তবে এই খেলা আমি অন্য কোথাও কাউকে খেলতে দেখিনি। আমি আমার ভাইয়ার কাছ থেকে শিখেছিলাম খেলাটি। আমার ভাই য়া আর আমি আগে কত খেলেছি। তবে ভাইয়া এই খেলাটি কোথা থেকে শিখেছে বলতে পারবনা।
এখনকার বাচ্চাদের হাতে তো সব স্মার্ট ফোন না হলে ট্যাব। তারা এই সব নিয়েই ব্যাস্ত সময় পার করছে। আমরা আগে যে সব খেলা খেলতাম ছোট বেলায় সে সব খেলা কাউকে খেলতেই দেখিনা। ছোট বেলায় যে সব খেলা খেলতাম তা নিয়ে একটি লেখা লেখার ইচ্ছে রইল।
আর আপনারা আপনাদের বাচ্চাদের এই খেলাটি শিখিয়ে দিন। দেখবেন এই খেলার মাধ্যমে তাদের সাধারন জ্ঞানের চর্চা হচ্ছে।
সবাই কে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে নাম-দেশ-ফুল-ফল-ছবি খেলা এখানেই শেষ।
কে জিতল? আমি ঢ দিয়ে দেশের নাম বলতে পারলাম না। কেউ জানলে জানাবেন।
এখন বলছি কে জিতল, এখনও পর্যন্ত কেউই জেতেনি। তবে আমি একটি অক্ষর দিচ্ছি যে এই অক্ষর দিয়ে নাম-দেশ-ফুল-ফল-ছবির নাম লিখতে পারবে সেই হবে আজকের খেলার বিজয়ী। অক্ষরটি কি? সেই অক্ষরটি হল- * ক্ষ *।
সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০১৭ দুপুর ২:২০
১৬টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই যোদ্ধা!

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৪৭


এই লোকটির নাম আল আমিন। সে বিশেষ একটি দলের হয়ে জুলাই মঞ্চে জ্বালাময়ী বক্তব্য দেয় মাঝেমধ্যে। এর সম্পর্কে গুরুতর একটি অভিযোগ উঠেছে, সে নাকি ৫ আগস্ট দিবাগত রাতে ময়মনসিংহের দাপুনিয়া... ...বাকিটুকু পড়ুন

তুমি যা জানো, আমি তা জানি না

লিখেছেন রাজীব নুর, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



তোসার সাথে কথা চালাচালি হয় না মেলাদিন;
বসন্তদিনে অস্ত গেলেই বেশ জমিয়ে,
আড্ডা হতো চিলেকোঠার বারান্দায়।
তোমার মতো স্মৃতিশক্তি প্রখর না হলেও
ভালোই হতো স্মৃতিচারণ।
কতো যে স্মৃতিসমষ্টি- দগদগে-... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×