somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কাল্পনিক_ভালোবাসা
বহুদিন আগে কোন এক বারান্দায় শেষ বিকেলের আলোয় আলোকিত উড়ন্ত খোলা চুলের এক তীক্ষ্ণ হৃদয়হরনকারী দৃষ্টি সম্পন্ন তরুনীকে দেখে ভেবেছিলাম, আমি যাদুকর হব। মানুষ বশীকরণের যাদু শিখে, তাকে বশ করে নিশ্চিন্তে কাটিয়ে দিব সারাটি জীবন।

হলিডে নাইটঃ ব্লগকিলিক্স- চলুন জেনে নিই বিভিন্ন ব্লগারের মাল্টি নিক গুলো ;) :) :P

০৬ ই জুলাই, ২০১৩ রাত ১২:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় ব্লগারগন শুভেচ্ছা নিন। প্রচন্ড গরম, ট্রাফিক জ্যামের এই শুক্রবারে যারা রাস্তায় বের হয়েছিলেন, তাদের জন্য একরাশ মায়া এবং করুনা উৎসর্গ করে আমি আমার এই পোষ্ট শুরু করছি। আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, ব্লগের বেশ কিছু পুরানো নথিপত্র ঘাটতে গিয়ে আমরা বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করেছি। জুলিয়ান এ্যাসেঞ্জ দ্বারা অনুপ্রানিত হয়ে আমিও সেই তথ্যগুলো ফাঁস করলাম। এই জন্য উইকিলিকস কর্তৃপক্ষ ব্লগকিলিস নামে একটি পেজ বরাদ্ধ করেছেন।

প্রিয় ব্লগারগন, আপনারা মাল্টিনিকের ব্যবহ্যার অপব্যহার ইত্যাদি সম্পর্কে জানেন। এর ভালো মন্দ দুইটাই আছে। একটি নিকে আপনি আছেন নারী হিসেবে আবার একটি নিকে আপনি আছেন পুরুষ হিসেব। যারা জেন্ডার এ্যাডভেঞ্চারিষ্ট তারাই এই ধরনের কাজ করে। :P এই ধরনের কর্মকান্ড ধরা খাইলে যেমন জামিন নাই, তেমন এই ধরনের নিকের মালিক হইলে বিভিন্ন প্রকার পুরুষ ব্লগারের লুতুপুতু কমেন্ট দেখে বিনোদনের সাগরে সার্ফিং করা যায়।

মাল্টিনিকের সুবিধাও আছে। যেমন মনে করুন, কাউকে আপনার ভালো লাগল না, কিন্তু নিজ নিকে আপনি তাকে কিছুই বলতে পারছেন না, তখন মাল্টি বাবার দারস্থ হলে তাকে সম্পূর্ন অন্ধকারে রেখেই হাল্কার উপর ঝাপসা টাইপের সাইজ দিয়ে আসতে পারেন। বেচারা চোখে সর্ষেফুল দেখা ছাড়া আর কিছুই করতে পারবে না B-)

আবার মনে করুন, কেউ এক নিকে সুন্দর সুন্দর কবিতা লিখেন, আবার আর অন্য নিকে গল্প। এক নিকে কেউ সাধু পুরুষ, আবার অন্য নিকে আপনি চাঁদ। ইয়ে মানে কিছুটা কলংক আছে।

আর এক শ্রেনী আছে, এরা সবচেয়ে বেশী ঘৃনিত। এক নিকে ছাগুদের বিপক্ষে হেব্বি ফাইট করে আবার অন্য নিকে নিয়মিত বাঁশের কেল্লার সাপোর্টে পোষ্ট দেন। এই ধরনের রিভার্স পাবলিকদের ধরতে পারলে ৭ দিন যেন কোথাও পশ্চাৎদেশ দিয়ে বসতে না পারে, সেটার ব্যবস্থা করা আপনার নৈতিক দায়িত্ব।

হ্যাঁ প্রিয় ব্লগারবৃন্দ আপনাদের আর অন্ধকারে রাখব না। আজকের ফাঁস হওয়া তথ্যের তালিকায় উঠে এসেছে বিভিন্ন ব্লগারের মাল্টিনিক গুলো।

আমি জানি এই ধরনের গোপনীয়তা ফাঁসের কারনে অনেকেই আমার ব্যান চাইবেন। কিন্তু আমি বিশ্বাস করি, সাধারন ব্লগারগন আমার পাশে থাকলে আমি অবশ্যই কোন না কোন নিকে রাজনৈতিক আশ্রয় পাব।

চলুন দেখে নেয়া যাক প্রিয় ব্লগারদের সম্ভাব্য মাল্টি নিকসমূহঃ B-);)

জানাপুঃ
অজানা

অন্যমনস্ক শরৎ
মনযোগী হেমন্ত

দূর্যোধন
বাংলার হারকিউলিস

রেজোওয়ানা
প্রাচীন জাদুঘর

হাসান মাহবুব
হিচককের প্রেতাত্মা

আরজুপনি
মডুপনি

জুন
বারোমাসি পথিক

*কুনোব্যাঙ*
*সোনাব্যাঙ*

মধুমিতা
বলাকা

খেয়াঘাট
কপিলা এখন ঘাটে।

নোমান নমি
উফ! নরম নমি!

তন্ময় ফেরদৌস
দি মডেল হান্টার (লেডিস প্লীজ)

ফ্রাঙ্কেস্টাইন
তোমাদের চে দা

তোমার গল্পের মৃত রাজকন্যা
মেঘের দেশের রাজকন্যা!!!

কান্ডারী অথর্ব
**হারবালে কান্ডারী সক্ষম**

ৎঁৎঁৎঁ
:::

ঘুড্ডির পাইলট
এসো মাল্টি বানাই।

মাননীয় মন্ত্রী মহোদয়
কালোবিড়াল।

শ্রীঘর
চৌদ্দ শিকের কাবাব

জনৈক গণ্ডমূর্খ
টিপসই

banglar_hasan
চেতনার ফেরিওয়ালা কথিত আছে উনার নাকি আরেকটি নিক আছে। তা হলো, পাকি হাসান। যদিও লিংকটি আমি খুঁজে পাচ্ছি না। ;)

আমিনুর রহমান
ডুবসাঁতার

রিয়াল রিফাত
এত্তগুলো মেহজাবিন

মামুন রশিদ
মাইর হপে সাউন্ড হপে না

অপর্ণা মম্ময়
বাংলা অভিধান

আজ আমি কোথাও যাবো না
আজ আমি ছাগু পাইলে এক্কেরে ফাডাইলামু

একজন আরমান
হ্যাঁ, আমিই আরমান।

রহস্যময়ী কন্যা
:P :P :P

খাটাস
পিশাচ


আমি যদিও এই সব মাল্টিবাজি করি না। তারপরও আমার দুইটি মাল্টি নিক আছে।B-) :P
ক) বাস্তবিক ভালোবাসা
খ) কমলুল ভালোবাসি

আরো অনেকের নাম দেয়ার ইচ্ছে ছিল। কিন্তু সময় সল্পতার কারনে তা প্রকাশ করতে পারলাম না।

বিঃদ্রঃ ইহা নিতান্তই একটি ফান পোষ্ট। কারো মাল্টিঅনুভূতিতে আঘাত লাগলে আমি কোন ভাবেই দায়ী নই। আচ্ছা না যান আগে থেকে ক্ষমা প্রার্থী।
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১৪ ভোর ৬:৩৩
১১৩টি মন্তব্য ১০১টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনা ও তাঁর মন্ত্রীবর্গের দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত নয় কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৪

"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন

স্পর্শে_ _ _ _ _

লিখেছেন মায়াস্পর্শ, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:০০

-কি পাও আমার মাঝে ?
-দুটি চোখ।
যেখানে আমার সর্বসুখ নিহিত,
ছমছমে সন্ধ্যা, ভয় জাগানিয়া অন্ধকার রাত,
এসব বৃথা হয়ে যায়,
তোমার একটি ছোঁয়ায়।
তোমার চোখের একটি পলক, আমার হাজার বছর,
আর কি... ...বাকিটুকু পড়ুন

মরীচকাি ও নক্ষত্র

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৩ শে জুন, ২০২৬ রাত ৮:১০


মেয়েটি অত্যন্ত শান্ত ভঙ্গিতে টিস্যু পেপার দিয়ে ঠোঁটের কোণ মুছে নিল। তারপর সরাসরি আমার চোখের দিকে তাকিয়ে অবলীলায় বলল, "নীল, আমি প্রেগন্যান্ট!"
আমি তখন চায়ের কাপে সবেমাত্র একটা অসতর্ক চুমুক দিয়েছি।... ...বাকিটুকু পড়ুন

বেসুরো গলায় গান গাওয়ার অপরাধে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৩ শে জুন, ২০২৬ রাত ৯:০৯


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে... ...বাকিটুকু পড়ুন

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

×