somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সেই বাঙালী পাকসেনা আর বর্তমানে সম্মানিত শিল্পপতি

০৯ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মেজর জেনারেল (অব.) আমজাদ খান চৌধুরী। প্রাণ, আরএফএল গ্রুপের প্রতিষ্ঠাতা হিসেবেই আমরা তাকে চিনি। কিন্তু অগোচরে থেকে যায় তার এক অন্য পরিচয়।

একাত্তরে আমাদের দেশের কিছু বাঙালী সেনা অফিসার সরাসরি পাকিস্তানের পক্ষে যুদ্ধ করেন। উনি তার মধ্যে অন্যতম।

কর্ণেল শাফায়েত জামিল (অব.) এর লেখা একাত্তরের মুক্তিযুদ্ধ, রক্তাক্ত মধ্য আগষ্ট এবং ষড়যন্ত্রময় নভেম্বর বইয়ের পঞ্চাশ নম্বর পৃষ্ঠায় তার সম্পর্কে বর্ণনা দেওয়া হয়েছে।



বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় রংপুর সেনানিবাসের বিএম-২৩ ব্রিগেডে পাকবাহিনীর হয়ে দায়িত্ব পালন করছিলেন তৎকালীন মেজর আমজাদ খান চৌধুরী। সেখানে এবং দিনাজপুর এলাকায় তাকে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে সম্মুখ সমরে আবির্ভূত হতে দেখা যায়। রংপুরের হিন্দু বাড়িঘর লুটপাটেও তিনি অংশ নেন বলে জানা যায়।

বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার দিন, ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট আমজাদ খান চৌধুরী কুমিল্লা সেনানিবাসে ব্রিগেড কমান্ডার ছিলেন এবং তার নিয়োজিত দল বঙ্গবন্ধুর বাসভবন প্রতিরক্ষার দায়িত্বে ছিল, যেটা পালন করতে তারা চরমভাবে ব্যর্থ হয়। এসব স্বত্ত্বেও আমজাদ খান চৌধুরী পরবর্তীতে মেজর জেনারেল পদে উন্নিত হন এবং এই পদ নিয়েই অবসর গ্রহণ করেন এবং তার ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন ১৯৮১ সালে।

আজ প্রধানমন্ত্রী যখন তার মৃত্যুতে শোক প্রকাশ করে তখন মুক্তিযুদ্ধের পক্ষের অনেক তরুণের মনে ব্যাথা লাগে।

তরুণ প্রজন্মের আইডল আরেক মন্ত্রী জোনায়েদ আহমেদ পলকও তার জন্য যখন শোক প্রকাশ করে পেইজে পোস্ট দেয় তখন অনেক তরুণ হতাশ হয়ে পড়ে।


যদিও সমালোচনার মুখে তিনি পোস্টগুলো সরিয়ে নেয়।

একজন বাঙালী হত্যার সাথে জড়িত সেনা কর্মকর্তার জন্য যখন শোক প্রকাশ করা হয় তখন সত্যি মনে হয় মুক্তিযোদ্ধাদের প্রতি উপহাস করা হচ্ছে। শিল্পপতি বলে খুনী হয়েও একজনকে ক্ষমার চোখে দেখা হবে!
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০১৫ সকাল ১০:০১
৯টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'বাবু': একটি শব্দের উদ্ভব ও এগিয়ে চলা

লিখেছেন আবু সিদ, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:০৮

'বাবু' আমাদের প্রতিদিনকার জীবনে বহুল ব্যবহৃত একটি শব্দ। কয়েক শ' বছর আগেও শব্দটি ছিল। বাংলা ভাষাভাষীরা সেটা ব্যবহারও করতেন; তবে তা ভিন্ন অর্থে। 'বাবু' শব্দের উৎপত্তি ও বিবর্তনের ধাপগুলো এই... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

শতরুপা

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৫২

তুমি কি কোন স্বপ্ন রাজ্যের পরী?
কিভাবে উড়ো নির্মল বাতাসে?
ঢেড়স ফুলের মতো আখি মেলো-
কন্ঠে মিষ্টি ঝড়াও অহরহ,
কি অপরুপ মেঘকালো চুল!
কেন ছুঁয়ে যাও শ্রীহীন আমাকে?
ভেবে যাই, ভেবে যাই, ভেবে যাই।
তুমি কি কোন... ...বাকিটুকু পড়ুন

×