somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজ যারা রাজন হত্যার বিচার চাচ্ছেন তারা নিজেরাই পরবর্তীতে ঠিক থাকবেন তো..???

১৩ ই জুলাই, ২০১৫ রাত ২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ভিডিওটা অনেক আগেই দেখছি।প্রথমে খোলামেলা জায়গায় পিটাইছে, তারপরে গ্যারেজের চিপায়। সাউন্ডে যেটা বুঝলাম সেটা হইলো আশপাশ দিয়ে মানুষ হেটে যাচ্ছিল। কারণ গাড়ির শব্দ ছাড়াও আরো অনেক সাউন্ড আসছিলো।

তো কথা হইলো এখন নাকি ঐ এলাকায় অনেক মানুষ খুনের বিচারের দাবিতে বিক্ষোভ করছে। তো কথা হইলো ঐভাবে প্রায় প্রকাশ্যে মারার সময় বিক্ষোভকারীদের কেউ কি ছিলো না!

আসল কথাটা হইলো মারা গেছে বলে এলাকাবাসী লাফাইতেছে। কিন্তু এর থেকেও ভয়ংকর মারার পরেও যদি ছেলেটা যদি বেঁচে থাকতো তখন ঐ এলাকাবাসীই আবার ওরে চোর বলতো, গ্যারান্টেড ( জানি না, এরথেকেও ভয়ংকর নির্যাতন আছে কিনা)।

ছোটবেলা থেকেই দেখি গ্রামে একটা চোর ধরা পড়লে মানুষের বীরত্ব কেমন বেড়ে যেত। ছোট ছোট বাচ্চাগুলো পর্যন্ত চোরকে চিমটি কেটে গর্ব করতো, "আমি আজ চোর মারছি।" আর গ্রামে এতোদিন যত চুরি হয়েছে তার সব দোষ পড়তো চোরের উপর। প্রচন্ড মারতো। নাক, মুখ দিয়ে রক্ত বের করে আধমরা অবস্থায় ছেড়ে দিয়ে বলতো চলে যা। দৌড় মারতে পারলে তোরে আর কিছু বলবো না। কিন্তু পিছনে আবার বাচ্চাদের লেলিয়ে দিতো।

তো আজকে যারা এতো প্রতিবাদ করছে তারা কি নিশ্চয়তা দিতে পারবে যে তারা নিজেরাও রাস্তায় রুটি চুরি করা বাচ্চাটাকে মারার সময় দলে দলে যোগদান করিয়া নেকী হাসিলের পথে অগ্রসর হইবে না।

একবার সিক্সে থাকতে দেখছিলাম যে, আব্বুদের মেরেছিলো তিনভাই। তো আব্বুরা জিডি করে থানা থেকে আসার সময় ঐ তিন ভাই সামনে পড়ে যায়। তখন আব্বুরা ওদের তাড়া করে। কিন্তু অনেক দূরে থাকায় ধরতে পারছিলো না। তখন আব্বুরা চোর বলে চেঁচিয়ে ওঠে। এতক্ষণ রাস্তায় যে লোকেরা দৌড়ানো দেখছিলো তারাই ওদের ধরে দেয় এবং আব্বুদের সাথে এমন মার দেয় যে তিনটারই অবস্থা প্রায় মরার মত হয়ে যায় এবং ইমারজেন্সীভাবে হসপিটালে নিয়ে যেতে হয়।

এজন্যই বলছি আজ যারা প্রতিবাদ করছে তারাই আবার কাল রুটি চুরির জন্য রাস্তার বাচ্চাটার গায়ে কি হাত দেবে না? চোরের প্রতি আপনার মানবতা কতটুকু?

বাচ্চাটার কথা ভীষণ কানে ভাসছে। চিৎকার করছিলো, " ও মাই গো, ও মাই গো" বলে। পানির বদলে ঘাম খেতে হয়। একসময় বলে ওঠে আচ্ছা মারেন। আমারে পুলিশে দেন।

ভিডিওটা দেখার পর থেকেই মানসিকভাবে কেমন একটা লাগছে। প্রায় বিশবার দেখলাম ভিডিওটা। মুখে শুধু গালি আসছে।

আচ্ছা ধরলাম সে চোর। তাই বলে চোরকে এভাবে মারতে হবে কেন? হাজার হাজার কোটি টাকা যেখানে চুরি হলে অর্থমন্ত্রী হেসে বলে ইটস নাথিং!

কিছু বলতে পারছি না। মারার দৃশ্যগুলো বার বার চোখের সামনে ভাসছে। ভাবতেো পারছি না বাচ্চাটা বেঁচে নেই।

ভদ্রসমাজ আজ প্রতিবাদ করলেও কাল পেটের দ্বায়ে চুরি করা একজনকে সামনে পেলে ঠিকই মারার জন্য ঝাপিয়ে পড়বে। বীরত্ব শুধু বউয়ের যোনীতে আর পেটের দ্বায়ে হওয়া চোরের উপর দেখাইতে থাকো। Shame...
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০১৫ রাত ২:৩৪
১৩টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিদায় বন্ধু

লিখেছেন ইফতেখার ভূইয়া, ২৩ শে মার্চ, ২০২৬ রাত ১০:৫১

ইফতার করে আজ সন্ধ্যের দিকে একটু হাটতে আর চা খেতে বের হয়েছিলাম। বিগত কয়েকদিনের মতোই গিয়ে দেখি চায়ের রেস্টুরেন্ট আজও বন্ধ। উপায় না দেখে ছোট একটা দোকান থেকে মেশিনে তৈরী... ...বাকিটুকু পড়ুন

ডার্ক ওয়েব সংবাদ : অনুসন্ধানী রিপোর্ট

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৪ শে মার্চ, ২০২৬ ভোর ৫:১২

ডার্ক ওয়েব সংবাদ : অনুসন্ধানী রিপোর্ট এর সত্যতা কতটুকু ?
সাধারণ মানুষ জানতে চায় !




বাংলাদেশ কি বিক্রি হচ্ছে ডা*র্ক ওয়েবে ?
Redlineinvestigation নামে ডা*র্ক ওয়েবের কেবল ফাইলে চাঞ্চল্যকর রিপোর্ট ফাঁস... ...বাকিটুকু পড়ুন

ইরান বনাম ইজরাইল আমেরিকা যুদ্ধ; কার কি লাভ?

লিখেছেন খাঁজা বাবা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:১৮



২০০৬ থেকে আহমাদিনেজাদ ইজরাইলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়ে আসছে, আমেরিকা ২০০২ থেকে ইরানে হামলার প্ল্যান করছে, নেতানিয়াহু ৪০ বছর ধরে স্বপ্ন দেখছেন ইরানে হামলা করার। তো... ...বাকিটুকু পড়ুন

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

×