somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আত্নকথন

০২ রা মার্চ, ২০১৪ বিকাল ৪:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২ মার্চ ২০১৪ রবিবার বিকেল ৫:৪৫ এয়ারটেল অফিস পিঙ্কসিটি গুলশান- ২ ঢাকা

প্রিয় মৃন্ময়ী,

ভালো লাগছে না। মাথাটা বেশ ভার লাগছে। অফিসের সহকর্মীদের সাথে ডাইনিং রুমে ক্রিকেট খেলা দেখছিলাম এতক্ষণ। আমাদের সাথে নোবেলও ছিলেন বেশ কিছু সময়। ভারত-পাকিস্তান খেলা চলছে। দেশ দুটির খেলা মানেই তীব্র প্রতিদ্বন্দ্বিতা, তুমুল উত্তেজনা। তবে একটি বিষয় আমার কাছে দৃষ্টিকটু লাগে। ঢাকার এক শ্রেণির দর্শক কেন ভারত-পাকিস্তানের পতাকা নিয়ে এবং শরীরে রং মেখে স্টেডিয়ামে উপস্থিত হবেন? তাদের লাফালাফি দেখলে মনে হয় তারা পাকিস্তানিদের চেয়েও বেশি পাকিস্তানি, ভারতিয়দের চেয়েও বেশি ভারতিয়। অবশ্য অন্য দৃষ্টিকোণ থেকেও বিষয়টিকে দেখার অবকাশ আছে। বাংলাদেশের মানুষ উদার। যার কারণে যার-যে দল ভালো লাগে, সেই দল অকুন্ঠচিত্তে সমর্থন জানায়। সেক্ষেত্রে ভারত আমাদের কী ক্ষতি করল, আর পাকিস্তান আমাদের পাখির মত হত্যা করল একাত্তরে, সেসব তাদের বিবেচনায় থাকে না! ভুলে যান! হাহ!

২.
আমার অন্যতম একটি প্রিয় পত্রিকা 'দ্য ডেইলি স্টার'। ওদের ফেসবুক পেজে উদ্ধৃতি পড়েছিলাম। নিচে লিখে রাখছি।

"You are capable of more than you know. Choose a goal that seems right for you and strive to be the best, however hard the path. Aim high. Behave honorably. Prepare to be alone at times, and to endure failure. Persist! The world needs all you can give." -E. O. Wilson

খুবই পছন্দ হয়েছে উদ্ধৃতিটি। আমি সম্ভবত আমার লক্ষ্যটাই নির্ধারণ করতে পারছি না। আমি চূড়ান্তভাবে কী হতে চাই? আমি একজন খ্যাতনামা আইনজীবী এবং চলচ্চিত্রকার হতে চাই। এছাড়া ব্যবসার প্রতিও আমার ঝোঁক আছে। জানি না এগুলো শুধু অধরা স্বপ্নই থেকে যাবে, নাকি অতৃপ্তি আমাকে তাড়িয়ে বেড়াবে স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য? আমি কি পারব নিজেকে জয় করতে? নিজের আলস্যকে পরিত্যাগ করে স্বপ্নকে তাড়িয়ে বেড়াতে? আমি কি পারব আমার সামর্থ্যের সর্বোচ্চ সদ্ব্যবহার নিশ্চিত করতে? সেই সাধ্য কি আমার আছে? সবচেয়ে বড় কথা সেই ইচ্ছে কি আছে আমার? আমি কি সেই তাড়না অনুভব করি?! অবস্থাদৃষ্টে মনে হচ্ছে মনে করি না! বরং অকাজের বিভিন্ন বিষয় নিয়ে আচ্ছন্ন থাকি।

৩.
আমার অনেক সীমাবদ্ধতা আছে। আমি নিজেই সেগুলো অনুধাবন করতে পারি। মোহনা আর ইমরানও আমার অনেক সমস্যা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। কিন্তু সমস্যা হল সীমাবদ্ধতাগুলো কাটিয়ে উঠতে আমার কোনো প্রচেষ্টা নেই। মোহনা একটি কথা প্রায়ই বলে। আমি সমস্যা সমাধান করার চেষ্টা করি না; বরং সমস্যার মধ্যে সমস্যার সমাধান খুঁজে বেড়াই। ফলাফলস্বরূপ সমস্যা বাড়ে বৈ কমে না। সমালোচনাটি সম্ভবত সত্য। একটি ভুল হয়ে গেলে সেটা মুহূর্তেই স্বীকার করাই উত্তমপন্থা। ভুলটাকে লুকাতে গিয়ে একের পর এক মিথ্যে বলা বা অন্য কোনো পদক্ষেপ নেয়া আরো বড় ভুল। এতে সমস্যা দিনদিন বাড়ে।

[বাকি অংশ বাসায় গিয়ে লিখব। এখন লিখতে ইচ্ছে করছে না। কেমন অসুস্থবোধ হচ্ছে!]
সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:১৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×