somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জীবনে এমন মেজাজ খারাপ খুব কম দিন হইছে.... X( X( X(

২২ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সকালে পড়তে বসছি..সামনেই ফাইনাল।হঠাৎ সিনিয়র ভাইয়ের ফোন "তুমি এখনি একটু সায়েদাবাদ আসো..খুব জরুরী কথা আছে'।রিকসা নিয়া চইলা গেলাম।ভাই দাড়াইয়া আছে।বললাম চলেন কোন রেস্তরায় বসা যাক।সে বলল তুমি কি ব্যস্ত?বললাম আসলে সামনে পরীক্ষা.বিকেলে আই আই টি ক্লাস।
-ওমা সে বলল তাহলে কালকে এসো।
-বললাম আপনি না কি গুরূত্বপূর্ন কথা বলবেন?
-তা তো একটু সময় করে বলা দরকার?
-কতক্ষণ?(মেজাজ ততক্ষনে খারাপ হতে শুরু করেছে)
-এই ১৫/২০ মিনিটের কথা।
-তাহলে তো এখানেই বলা যায়..আমাকে ১২ টার আগে বাসায় যেতে হবে,এখন তো ১০ টা বাজে।
-ঠিক আছে তাহলে আমার বাসায় চল। বাসা মুগদা..
-বললাম চলেন..গাড়িতে উঠি(সামনেই মুগদা যাবার তুরাগ গাড়ি)অথচ সে উঠল বলাকায় (যেটা মুগদা যায় না)।
গাড়ি কমলাপুর ছাড়িয়ে রাজারবাগ গেল তবু নামল না।মালিবাগ মোড়ে নামল।এর মধ্যে আমার অবস্থা চরমে..তখনো বুঝি নি সামনে কি হতে চলেছে ..
সে আমাকে নিয়ে গেল ডেসটিনি অফিসে।

সেখানে দেখি ডিপার্টমেন্টের আরো দুই বড় ভাই!আমাকে নিয়ে বসাল আর বলল এখন আপনার সাথে আমাদের অমুক সার একটু কথা বলবেন..(সে আমার ডিপার্টমেন্টের এবং হলের বড় ভাই)
-আমাকে প্লিজ আমাকে তাড়াতাড়ি ছেড়ে দিন।আমার প্রয়োজনের কথা বললাম।
-এক বড় ভাই বলল স্যার!ফোনটা একটু অফ করেন।করলাম।
-এবার একটা সাদা কাগজ নিয়ে শুরু হল আমাকে কয়েক মাসের মধ্যে বড়লোক(পয়সায়ালা) করে দেবার প্রোগ্রাম।কি সব উদ্ভট কথা..ছয় মাস পরে প্রতি মাসে লাখ লাখ টাকা আয়..ঢাবিতে পড়ে আমাকে দিয়ে কি হবে আমি যদি ডেসটিনি নামক আধুনিক ,বৈজ্ঞানিক এবং সবচেয়ে স্থায়ি ব্যবসার সাথে না জড়িত হই..
এদিকে আমার তো অবস্থা কাহিল..
তারপর আসল তার বড় জন..আবার একদফা ক্যাচাল।
বললাম আমি সব বুঝতে পারছি..আমার এতে জয়েন্ট করা উচিত।কেন আমি এত দেরি করলাম তার জন্য নিজেকে নিন্দা করলাম।এতদিন পর হলেও আসল সৌভাগ্যের খোঁজ দেবার জন্য তাদের কাছে চির কৃতজ্ঞ হয়ে বললাম কোথায় সই করতে হবে?সই করলাম..১১০ টাকা চাইছিল- বলছি রাতে টাকা নিতে আসবেন।জয়েনিং মানি ও দিব..
এরপর বিদায় নিলাম।ততক্ষনে ১ টা বাজে..ক্লাস আর করতে পারলাম না।
গাড়িতে উঠলাম..একটু পর যে ভাই তার জরুরী কথা বলার জন্য আমাকে নিয়া গেছিল তাকে ফোন করলাম 'তুই যদি আর একবার আমার বাসার সামনে আসিস তাইলে ঐদিন বুঝবি...
মনে হয় আসবে না।
রাস্তার কিছু ভিক্ষুক আছে পা জড়াইয়া ধরে.কিছু না দিলে ছাড়ে না।আমার কাছে মনে হইছে এরা তাদের থেকেও খারাপ।
৩০টি মন্তব্য ৩২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×