somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কারণ আমরা মাদ্রাসায় পড়ি

১২ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমাদের মা ‘ম্যাগী পাকা রাঁধুনীর’ মত চটপট নুডলস করে খাওয়াতে পারে না কখনোই, জানি ইউনিলিভারের জাদুতে আমরা ষ্টার হয়ে উঠবো না, জানি মেসওয়াকের বদলে আমাদের দাঁত ঝকঝকে হচ্ছে না পেপসোডেন্টের ফেনায়, আমরা এখনো জানতে পারি নি পোকেমন মিকিমাউস, আমাদের বাবারা বারবি পুতুল কিনে আনছে না, আমাদের তৃষ্ণার জল হয়ে উঠছে না লাল ঝাঁঝালো পেপসির বোতল, মোবাইল কোম্পানিগুলান আমাদের টাঙ্গাবে না নগরের বিলবোর্ডে, মুনাফা উপযোগী ডিজুস জীবন বানাতে - আমরা পারি না ডটকম আদর্শ ভোক্তা হতে, জানি তাই খরচযোগ্য সংখ্যা (মানুষ নয়) হিসেবে আমাদের দিকে তাক হয়ে আছে যাবতীয় সশস্ত্রদৃষ্টি – নির্মূল অভিযান, জানি আমাদের দিকে সতর্ক-নিদ্বিধায়-সন্দেহ-ঘৃণায় তাকাবে গোয়েন্দা-পুলিশ-বুদ্ধিজীবী প্রগতিশীল-রাজনীতিক-লড়াকুরা। কারণ আমরা মাদ্রাসায় পড়ি।

আমাদের কোন ‘হরলিক্স প্রতিভা’ নাই, এত এত রাষ্ট্রীয় আন্ত:ক্রীড়া, নিরক্ষরতা দূরীকরণ-গণশিক্ষা- স্বাক্ষরতা-সার্বজনীন-উপ-আনুষ্ঠানিক শিক্ষা, জাতীয় (!) টেলিভিশন পার্লামেন্টারি ডিবেট (ইংরেজিতে) ‘রুখবে আমায় কে’র বাহারি শ্লোগানের কোথাও আমাদের জায়গা নাই, জায়গা নাই মান্দি চাকমা সাঁওতাল সহ সকল আদিবাসী প্রান্তিক মানুষের, সর্বত্র আমাদের অস্তিত্ব সচেতনভাবে মুছে ফেলা হয়, সকল বিরাজমানতা উপস্থাপনা প্রতীক ও পরিচয়ে আমাদের মুখগুলো দেখা যায় না।

আপনারাই রাষ্ট্র, আপনারাই সন্ত্রাস। সমস্ত ইতিহাস-লড়াই-ভিন্নতা মুছে দিয়ে, ‘জঙ্গি’ ‘মৌলবাদী’ তৈরি ‘একক-অভিন্ন’ কারখানা মাদ্রাসার বিরুদ্ধে বলতে গিয়ে আপনারা কেন বারবার ম্যাগী-কোকাকোলা-লিভাইস-ম্যাকডোনাল্ড-সিনজেন্টা-বাংলালিংক মারদাঙ্গা সব বহুজাতিক কোম্পানি নিয়ন্ত্রিত জীবন কল্পনার শিক্ষা ব্যবস্থাকে ‘আধুনিক’ ‘প্রগতিশীল’ আর সর্বজনীন’ করে তোলেন? কেন?

আমরা গ্রামের কৃষক খেটে খাওয়া মানুষের সন্তান, আমাদের মায়েরা- বাবারা কৃষকের ধন শস্য লুট করে হাইব্রিড-জিএম বীজের ব্যবসা করে না, আমাদের আত্মীয়-পরিজন কেউ নাইকো-শেল-ইউনোকলের কাছে মাটি-জঙ্গল-জীবন বন্ধক দেয়না, তবু আমরাই বিপদজনক, মাদ্রাসায় পড়ে পড়ে বড় হয়ে মানসান্তো-ইউনিলিভার-নেসলে–মটোরোলায় চাকরির লাইন না দিয়ে ‘জঙ্গি’ আর ‘মৌলবাদী’ হয়ে যাই।

তথাকথিত একতরফা পশ্চিমী যে-ধারণা মাদ্রাসাকে, টুপি-দাঁড়ি-বোরখাকে আমাদের সামনে ‘মৌলবাদ’ বা ‘জঙ্গি’ হিসেবে হাজির করার বাহাদুরি দেখায়...

আমরা জানতে বুঝতে খুঁজতে চাই সেইসব ‘বাহাদুরির’ রকমফের দাপুটে কাণ্ডকারখানাগুলান।

‘বাহাদুরিকেই’ আর কতকাল ‘প্রগতিশীলতা’ হিসেবে চালানো ও চাপানো হবে?

----
পাক্ষিক 'চিন্তা' পত্রিকার 'সন্ত্রাস' সংখ্যা (বছর ১৪, সংখ্যা ১, নভেম্বর ২০০৫ / অগ্রহায়ন ১৪১২)
লেখা: পাভেল পার্থ, মুমেন ওয়াসিফ, মুসতাইন জহির।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×