আজ সেই ৫ই ফেব্রুয়ারি ,আমাদের নতুন প্রজন্মের তরুণ-তরুণীরা আজকের এইদিনে রাজাকার কাদের মোল্লার ফাঁসির দাবি নিয়া শাহাবাগের প্রজন্ম চত্বরে এক হয়ে ছিলাম । বিচার না পাওয়া ক্ষোভে আমরা ঘর থেকে বাহির হয়েছিলাম । দীর্ঘ পথ অতিক্রম করে আজ প্রজন্ম চত্বরে এক বছর পালিত হচ্ছে । এ পথ অতিক্রম করতে অনেক ছড়াই,উতরাই পারি দিতে হয়েছে । আমাদেরকে নাস্তিক উপাধি দিয়েছে হেজাবিরা,তারা গ্রামে,শহরে,মসজিদে,হাটে,ঘাটে আমাদের নাস্তিক বলে বেরিয়াছে ।তারা বলেছে শাহাবাগে রাতের আধারে নারী-পুরুষের অবাধ মেলা-মেশা হয় । এর জন্য আমাদের অকেক সহযোদ্ধাকে হারাতে হয়েছে ,জামাত-শিবির বেজন্মাদের হাতে। এবং সারা দেশে আমাদের অনকে হত্যা ও নির্যাতন করেছে, বুয়েটের দ্বীপ,ব্লগার,জগজিৎ,নুরু মুন্সিকে,আর অনেকেই নানান ভাবে নানান স্হানে নির্যাতন ও হামলার স্বীকার হয়েছে ।শাহাবাগে আমরা তরুণ-তরুণীরা যারা এসেছিলাম তারা কোন ধর্মীয় ইস্যু নিয়া এসেছিলাম না কিন্তু কতিপয় মৌলবাদী সন্ত্রসীরা আমাদের নষ্ট ছেলে-মেয়ে,নাস্তিক ব্লগার হিসেবে চিহ্নিত করার অপপ্রয়াস চালিয়াছিল । তারা হেফাজত নামে অর্থ্যাৎ হেফাজতে জামাত আমাদের আনন্দোলনকে দমানোর জন্য আমাদের পবিত্র ধর্ম ইসলামকে শাহাবাগের তরুণ প্রজন্মের দাঁড় করাই,এই আনন্দোলনকে কখনও বলেছে ভারতের পরিচালিত আনন্দোলন যেভাবে একাত্তরে সালে মুক্তিযোদ্ধাদের বলেছিল ভারতের দালাল বা চর ।কিন্তু আমরা নতুন প্রজন্মকে কোন অপশক্তি বা অপপ্রচার আটকাতে পারেনি আর পারবে না । আমাদের দাবির পরিপেক্ষিত সরকার যোদ্ধাপরাধী বিচারের আইন সংশোধন করে কসাই কাদেররের ফাঁসির রায় কার্যকর করেছে, এর জন্য সরকারকে সাধুবাদ জানাই । যতদিন ধরে সকল রাজাকাররের ফাঁসি কার্যকর না হবে,জামাত-শিবির দেশদ্রোহীদের রাজনীতি নিষিদ্ধ না হবে,মুক্তিযোদ্ধের চেতনায় দেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত আমাদের আনন্দোলন চালিয়ে যাব আর জন্য যদি জীবন দিতে হয় তাহলে জীবন দিতে রাজি । মুক্তিযোদ্ধের চেতনা হারিয়ে যেতে দেব না ,আমার মাটি আমা মা পাকিস্তান হতে দেব না,তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা,তুমি কে আমি কে বাঙালী । একাত্তরের হাতিয়ার গর্জে ওঠ আরেকবার । শাহাবাগে আননোদালন করতে গিয়া যারা শহীদ হয়েছে তাদের রোহের মাগফেরাত কামনা করছি ।সহযোদ্ধা সবাইকে আজ গণজাগণের দিবসে শুভেচ্ছা জানাই । জয় বাংলা,জয় বঙ্গবন্ধু,জয় শাহাবাগ প্রজন্ম চত্বর ।
আলোচিত ব্লগ
২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন
৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন
পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?
টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন
বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!
পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন
পুরানো সেই দিনের কথা ....

নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।