somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

falguner shuveccha

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ ফাল্গুনের প্রথম দিন। শুরু হলো বসন্ত। শীতের স্থবিরতা- জড়তা কাটিয়ে উত্তুরে হাওয়ার বদলে আসে দখিনা মলয়। শীতের বিদায়ের সঙ্গে সঙ্গে আসে কোকিল। সে এসে তার কুহু কুহু ডাকের ভেতর দিয়ে জানিয়ে দেয় ঋতুরাজের আগমন বার্তা।
মানুষ প্রকৃতি রাজ্যের সবচেয়ে সচেতন সর্বাধিক অনুভূতিসম্পন্ন প্রাণী। আমরা প্রকৃতির রূপবদল বুঝতে পারি। তারতম্য বুঝতে পারি। অন্য প্রাণীরাও তারতম্য অনেকখানি বুঝতে পারে হয়তো। তাই তারাও প্রকৃতির রূপবদলের সঙ্গে সঙ্গে সাড়া দেয়।
মানুষের মনে আজ নির্মল আনন্দ। প্রকৃতির অনেক কাছে আসবে মানুষ। আমাদের দেশে আবহমানকাল ধরে আসছে বসন্ত। এবারও এসেছে। শীতের জড়তা কাটিয়ে গাছপালা নতুন পুষ্পে- পল্লবে নবরূপে সেজেছে। ফুটেছে ফুল। ডেকেছে কোকিল। এখন মাঝে মাঝেই শোনা যাবে কোকিলের ডাক। বাংলার গ্রামে গ্রামে শহরে জনপদে এখনও যেখানে যতটুকু প্রকৃতির শোভা রয়েছে সেখানে দেখা যাবে নতুন রূপ, সেখানে দেখা যাবে পাখির ওড়াউড়ি, তাদের
কলকাকলি।
এই রাজধানীতে আজ অনেকেই সাজবেন নতুন রঙিন পোশাকে। বিশেষ করে শিশুরা, কিশোর- কিশোরী, তরুণ-তরুণীরা আপ্লুত হবেন বসন্ত আবাহনে। অনুষ্ঠান হবে এই নগরীতে। এখনও এই ধারা টিকে আছে অনেকখানি। এটাকে আরও
ব্যাপ্ত করা দরকার। আমরা অনেক বিদেশী পালাপার্বণ অনুষ্ঠানে মেতে উঠি। কিন্তু আমাদের নিজেদের দেশের, আমাদের প্রকৃতির সঙ্গে যুক্ত অনুষ্ঠানও রয়েছে। সেগুলোর একটি এই বসন্ত। সারা দেশে এ অনুষ্ঠান হওয়া উচিত। হওয়া উচিত সর্বত্র। এতে প্রকৃতির সঙ্গে আমাদের চেনাজানা আরও ঘনিষ্ঠ হবে। প্রকৃতিকে আমরা আরও ভালবাসতে শিখব। কবির কথায়- ‘ফাল্গুনে বিকশিত কাঞ্চন ফুল/ ডালে ডালে পুঞ্জিত আম্রমুকুল। চঞ্চল মৌমাছি গুঞ্জরি গায়/ বেণুবনে মর্মরে দক্ষিণ বায়।’ এটা আমাদের বাংলাদেশের রূপ। আমরা গাই : ‘ওমা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে’- এটাও বাংলাদেশের রূপ। এ সুজলা সুফলা শস্য-শ্যামলা বাংলাদেশের প্রকৃতি।
শহরে তুলনামূলকভাবে গাছপালা কম ফুলগাছও কম। তবু যা আছে সেগুলোই নতুন রূপে সাজবে। যে কটি ফুলগাছ এখানে-ওখানে আছে তাতে ফুল ফুটবে। ফুল যদি নাও ফোটে তবুও ‘আজি বসন্ত জাগ্রত দ্বারে। তব অবগুণ্ঠিত কুণ্ঠিত জীবনে/করো না বিড়ম্বিত তারে।’ বসন্তকে বরণ করা হচ্ছে আজ। প্রকৃতির যাই আমাদের অবশিষ্ট আছে সেটাই সাজবে আজ। ফুল
এখন এই বসন্তে ফুটবে গাছ কম থাক আর বেশি থাক। প্রকৃতির এই অনন্য উপহার মানুষ বরণ করে নেব মনপ্রাণ দিয়ে। কেন না এর সঙ্গে জড়িত আমাদের হৃদয়। জড়িত আমাদের সংস্কৃতি। আমাদের জীবনযাপনের ধারা এসবই এর সঙ্গে যুক্ত।
আমরা চলেছি এরই ধারাবাহিকতায়।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×