নারীর প্রতি বৈষম্য শুরু হয় জন্মের পর থেকে , ছেলে সন্তান জন্মের পরে তাকে আযান দিয়ে স্বাগতম জানানো হয় কিন্তু একজন কন্যা সন্তান জন্মানোর পরে তাকে আযান দিয়ে স্বাগতম জানানো হয় না । জন্মের পর থেকে একজন নারী শিশু বৈষম্যের শিকার হয়ে বাবা ঘর থেকে শ্বাশুর বাড়ি পর্যন্ত এবং নারী তার কর্মক্ষেত্রে গিয়ে ও নারী বৈষম্যের শিকার হয় । নারীকে তাঁর কর্মক্ষেত্রে শারীরিক ভাবে দুর্বল মনে করা হয় ।আমাদের দেশের পুরুষ শাসিত সমাজে নারীকে ভোগের সামগ্রী হিসেবে দেখা হয় ।নারীকে মানুষ হিসেবে দেখা হয় না । নারী তার কর্মক্ষেত্রে সবার কাছ থেকে সাহায্য আশা করে কিন্তু সে সব সময় বৈষম্যের শিকার হয় । বর্তমানে বাংলাদেশের পোষাক শিল্পে নারীর অধিক হারে অংশ গ্রহন করে থাকে কিন্তু পুরুষ শাসিত সমাজে সেখানে সঠিক শ্রমের মাপকাটিতে দেখা হয় না । তারা প্রাপ্ত পারিকশ্রমিক পায় না । সেখানে তাদের প্রতি বৈষম্যের শিকার হতে হয় । কর্মক্ষেত্রে নারীকে সহকর্মীর কাছ থেকে যৌন হয়রানির শিকার হতে হয় । মাঝে মাঝে নারীকে ধর্ষিত হতে হয় কর্মক্ষেত্রে এতে নারীর প্রতি আরো বৈষম্য বেড়ে যায় সমাজ ও পরিবার থেকে সে পেয়ে থাকে লাঞ্ছনা ও অপবাদ । অনেক ক্ষেত্রে দেখা যায় নারী তার অপমান সইতে না পেরে আত্নহত্যার পথ বেঁচে নেয় । আমাদের পুরুষ শাসিত সমাজে প্রতিক্ষেত্রে নারীকে বৈষম্যের শিকার হতে হয় । বর্তমানে নারী পোষাক শিল্পে কাজ করে বলে নারীকে কটাক্ষ করে মৌলবাদী এক তথাকথিত হুজুর বলেছেন , নারীকে তেঁতুলের সাথে তুলনা করেছেন । আর বলেছেন , নারীকে কেন কেন ? রাতের আধারে পোষাক শিল্পে কাজ করতে হবে, নারী তাঁর ঘর সামলাবে ,বাচ্চাকে দেখা-শোনা করবে অথ্যাৎ তিনি নারীকে সন্তান উৎপাদনের মাধ্যম হিসেবে উল্লেখ করেছেন ।তিনি বাবা-মা উদ্দেশ্য করে বলেছেন ,রাতের আধারে তোমাদের মেয়েরা পর পুরুষের সাথে জিনার কাজে লিপ্ত হয়ে টাকা-পয়সা রোজগার করে । জানি না আমাদের দেশের নারী সমাজ ও পুরুষ সমাজ এটাকে কি ভাবে মেনে নিছে । আমরা অবাক হই কতটুকু নিম্ন মন মানুসিকতা থাকলে আমাদের দেশের একজন প্রধান আলিম এরকম মন্তব্য করতে পারে । তবু নারী আজ সকল বাঁধা অতিক্রম করে তার পরিবার ও রাষ্ট্রকে সচল রাখতে সাহায্য করছে । নারী আজ তার পরিবার ,সন্তান-সন্তানাদি সামলিয়ে ,স্বামী শ্বাশুর ,শ্বাশুড়ীর মন জয় করে পোষাক শিল্পে ও বিভিন্ন অফিস আদালতে কাজ করে যাচ্ছে । এদেশে নারীর প্রতি বৈষম্যের ফলে নারীরা ঘরে বসে থাকেনি ,তারা শত বাধা অতিক্রম করে আজ দেশ বিদেশে সুনাম কুঁড়িয়ে আনছে । আজ পোষাক শিল্পে নারী শ্রমিক ছাড়া উন্নয়ন কল্পনা করা যায় না । নারী তার ভয়কে জয় করতে শিখেছে তাই আজ নারী তার যৌগ্যতার বলে পুরুষের পাশা-পাশি কাজ করে দেশ রাষ্ট ও পরিবারের অর্থনীতির চাকাকে সচল রাখছে । বাংলাদেশের অন্যতম প্রধান শিল্প হচ্ছে পোষাক শিল্প ।পোষাক শিল্প বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের একটি বিরাট স্থান দখল করে আছে । বাংলাদেশের ২,৫০০ পোষাক প্রস্তুতকারী কারখানায় ৩ লাখের ও বেশি নারী শ্রমিক কাজ করছে যার মোট হার হচ্ছে মোট শ্রমিকের ৯০ শতাংশ । অথ্যাৎ বাংলাদেশে প্রায় ৯০% নারী পোষাক শিল্পে নিয়োজিত রয়েছে । বাংলাদেশের পোষাক শিল্পে দিন দিন নারী শ্রমিকের উপস্থিতি বাড়ছে ।তাই দেশ ও জাতির স্বার্থে পোষাক শিল্পসহ বিভিন্ন অফিস আদালতে নারীর জন্য যে সকল বৈষম্য আছে দূর করে দিয়ে নারীকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিতে হবে সকলকে । আমাদের পুরুষ শাসিত সমাজের নিম্ন মন মানুসিকতা পরিহার করে নারীর অগ্রগতির পথে বাঁধা না হয়ে বরং তাকে সাহায্য সহযোগিতা করে ও সাহস যোগাতে হবে । আর পোষাক শিল্পে বা অফিস আদালতের সহকর্মী তারা যেন নিম্ন মন মানুসিকতা পরিহার করে সাহায্যের হাত বাড়ি দেন । নারী বলে তাদের সাথে খারাপ আচারন না করে সহকর্মী ভাবুন । তাহলে আমাদের দেশে কর্মক্ষেত্রে নারীকে আর বৈষম্যের শিকার হতে হবে না । নারী পুরুষ হাতে হা্ত মিলিয়ে এদেশকে এগিয়ে নিব উন্নতি শিখরে ।।
নারীর কাজের প্রতি বন্ধকতা সৃষ্ট না করে পাশে দাঁড়ান ,নারীকে নারী নয় মানুষ ভাবুন ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন
৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন
পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?
টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন
বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!
পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন
পুরানো সেই দিনের কথা ....

নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।